
দ্বাদশ জাতীয় সংসদে এবার আলোচনায় উঠে এলো সপ্তম শ্রেণির ইতিহাস ও সমাজ বিজ্ঞান পাঠ্য বইয়ে ‘শরীফা গল্প’। এই গল্পের দুই লাইনকে ‘বিতর্কিত’ দাবি করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি ওই দুই লাইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
রবিবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

