Showing posts with label RANGAMATI. Show all posts
Showing posts with label RANGAMATI. Show all posts

Monday, November 27

রাঙ্গামাটিতে শিশু বলাৎকার: যুবকের আমৃত্যু কারাদণ্ড

রাঙ্গামাটিতে এক শিশুকে বলাৎকারের দায়ে আসামিকে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৬ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামির নাম ওমর সাদেক রিয়াদ। এ মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. সাইুফুল ইসলাম অভি। অপরদিকে, আসামি পক্ষের আইনজীবী ছিলেন আইনজীবী শফিউল আলম মিয়া, আইনজীবী রাশেদ ইকবাল এবং আইনজীবী কামাল হোসেন সুজন।

Wednesday, September 13

কাপ্তাই হ্রদ ও চেঙ্গী নদী থেকে ২ জনের লাশ উদ্ধার

রাঙামাটির নানিয়ারচর উপজেলার চেঙ্গী নদী থেকে দীপু চাকমা (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দীপু চাকমা উপজেলার বুড়িঘাট ইউনিয়নের গোলসাছড়ি গ্রামের শান্তি লাল চাকমার ছেলে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে এমন তথ্য নিশ্চিত করেন, নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাতে দীপু চাকমা মদ্য পান করে নানিয়ারচর বাজার থেকে নৌকাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সারারাত বাড়িতে না পৌছালে পরিবারের লোকজন বুধবার সকাল থেকে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওইদিন সকালে নদী থেকে দীপু চাকমার মৃত দেহ উদ্ধার করে।

ওসি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

অপরদিকে সকালে জেলা সদরের বালুখালী ইউনিয়নের আমতলী এলাকার কাপ্তাই হ্রদে শান্তি জীবন চাকমা (২০) নামের এক জেলে মাছ ধরতে নেমে হ্রদের পানিতে তলিয়ে যায়।

পরে অন্যান্য জেলেদের সংবাদের ভিত্তিতে রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল সারাদিন শান্তি জীবন চাকমাকে হ্রদের পানিতে খোঁজতে থাকে। অবশেষে বিকালে তাকে হ্রদ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

জানা গেছে, শান্তি জীবন চাকমা রবি মোহন চাকমার নৌকার জেলে হিসেবে কাজ করতো। তার বাড়ি জেলা সদরের জীবতলী ইউনিয়নের বাকছড়ি এলাকায়।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.parbattanews.com/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6-%E0%A6%93-%E0%A6%9A%E0%A7%87%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%80-%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80/

Wednesday, July 26

পেটে ও উরুতে স্কচটেপ বেঁধে মদ পাচারকালিন রাঙামাটিতে আটক ২ হিজড়া


২৩ জুলাই-২০২৩ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের পরিদর্শক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে রাঙামাটি শহরের শিমুলতলী পাসপোর্ট অফিসের বিপরীতে বিজয় সু দোকানের সামনে থেকে ২০ লিটার চোলাইমদ সহ রুপা হিজড়া (২০) ও ফারহানা আক্তার (১৮) কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১)সারণিয় ২৪ (খ) ধারায় রাঙামাটি কোতোয়ালী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। কোতয়ালী থানার মামলা নং-১৯, তারিখ ২৩/০৭/২৩ ইংরেজি।
গ্রেফতাকৃত রূপা হিজরা, পিতা- আশকর আলী, মাতা- ফাতেমা বেগম, সাং- তিতপুর, ০২নং ওয়ার্ড থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা ও ফারহানা আক্তার, পিতা- মৃত আব্দুল হক, মাতা- মৃত আনোয়ারা বেগম, সাং- স্ক্রাপ কলোনী (জাহাঙ্গীরের ভাড়াটিয়া), থানা-পাহাড়তলী, জেলা- চট্টগ্রাম। স্থায়ী ঠিকানা-বিবিরহাট (আব্দুল হকে বাড়ী),থানা- ফটিকছড়ি, জেলা- চট্টগ্রাম বলে জানা গেছে।

Saturday, July 8

বাঘাইছড়িতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক


রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডের এফব্লক এলাকায় হেফজ বিভাগের ৯ বছর বয়সী শিশু ছাত্রকে বলৎকারের অভিযোগে হাসেমিয়া ইসমাঈলিয়া মাহমুদিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানার শিক্ষক দেলোয়ার হোসেন (৩০) কে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।গত বৃহস্পতিবার (৬ জুলাই) রাত ১১টায় এফব্লক এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে।

Friday, July 7

বাঘাইছড়িতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডের এফব্লক এলাকায় হেফজ বিভাগের ৯ বছর বয়সী শিশু ছাত্রকে বলৎকারের অভিযোগে হাসেমিয়া ইসমাঈলিয়া মাহমুদিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানার শিক্ষক দেলোয়ার হোসেন (৩০) কে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।

গত বৃহস্পতিবার (৬ জুলাই) রাত ১১টায় এফব্লক এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে।

Thursday, June 1

রাঙামাটিতে পুলিশের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনের অভিযোগ


রাঙ্গামাটির জুরাছড়িতে ৯ বছর বয়সি স্কুলশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে এক কনস্টেবলের বিরুদ্ধে মামলা 

মামলার অভিযোগে বলা হয়েছে, গত শনিবার (২৭ মে) প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই শিক্ষার্থীর পথরোধ করে যৌন নির্যাতন করেন কনস্টেবল রবিউল৷

Thursday, February 2

রাঙামাটিতে ১০ টাকার জন্য নারী মাছ ব্যবসায়ীকে হিজড়ার ছুরিকাঘাত

রাঙামাটির নানিয়ারচরে ১০ টাকার জন্য হিজড়া কর্তৃক ছুরিকাঘাতে তুষিত চাকমা নামে এক মাছ বিক্রেতা কআহত হয়েছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নানিয়ারচর উপজেলা সদরের সাপ্তাহিক হাটে মাছ বিক্রির সময় অজ্ঞাত এক হিজড়া তুষিতা চাকমা (৩৫) কে ছুরিকাঘাত করে।

এতে তুষিতা চাকমার ২ হাত, গলা ও গাল কেটে রক্তক্ষরণ হয়। সে ২ নং নানিয়ারচর সদর ইউনিয়নের সাপমারা এলাকার বাসিন্দা।

এসময় ২নং নানিয়ারচর সংরক্ষিত আসনের ইউপি সদস্য মিতা চাকমা ও স্থানীয়দের সহায়তায় তাকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।

তুষিতা চাকমা জানায়, দুপুরে এক হিজড়া তার নিকট ১০ টাকা চাঁদা দাবি করে। মাছ বিক্রি না হওয়ায় সে কিছুক্ষণ পরে আসতে বলেন। এসময় ওই হিজড়া তুষিত চাকমার বিক্রি করতে আনা মাছগুলো মাটিতে ফেল দেয়। মাছ মাটিতে ফেলে দেওয়ার কারণ জানতে চাইলে ওই হিজড়া তুষিত চাকমাকে ছুরিকাঘাত শুরু করে। এই ঘটনায় স্থানীয়রা ছুটে এলে ওই হিজড়া পাশের এক দোকানে ঢুকে পড়ে। এবং সবার অলক্ষে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ইমারজেন্সি মেডিকেল অফিসার নাফিস ইমতিয়াজ বলেন, স্বাস্থ্যকেন্দ্রে তুষিতা চাকমা নামে এক নারী আহত অবস্থায় এসেছেন। আমরা তার শরীরের ক্ষত জায়গাসমূহে সেলাই করে দিয়েছি। অল্পের জন্য খুব বড় রকমের কোন দুর্ঘটনা ঘটেনি।

এবিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত ওসি সুজন হালদার বলেন, বিষয়টি সম্পর্কে আমরা জেনেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
https://www.parbattanews.com/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%99%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%A6-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF/?fbclid=IwAR1N9G-Tro_tC7UgG44lqRi9CnY7WJzU7pPxXQsig69OG5txjWtqNwnNp-g