
Showing posts with label MYMENSINGH. Show all posts
Showing posts with label MYMENSINGH. Show all posts
Monday, April 1
ময়মনসিংহে স্থাপিত হলো হিজড়া সম্প্রদায়ের প্রথম মসজিদ

ময়মনসিংহ নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর কালিবাড়ি আশ্রয়ণ প্রকল্পে ঘর পান ৪০জন তৃতীয় লিঙ্গের মানুষ। এদের প্রত্যেকেই মুসলমান। তারা এলাকার মসজিদে নামাজ পড়তে গেলে নানা বাধার সম্মুখীন হন। এই পরিস্থিতিতে, আলাদা একটি মসজিদ নির্মাণের কথা চিন্তা করেন তারা।
এমন ভাবনা থেকে ময়মনসিংহে প্রথম তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উদ্যোগে নির্মিত হয়েছে মসজিদ। এলাকায় কিছু আলোচনা-সমালোচনা আছে; তার পরও, এখন এই মসজিদে তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে নিয়মিত নামাজ পড়ছেন এলাকার মুসল্লিরা।
Monday, February 19
Bangladesh arrests graphic designer for posters on city problems
He is accused of designing posters criticising the development initiatives taken by former mayor Ekramul Hoque Titu
Police have arrested Shamim Ashraf, a graphic designer and poet, for posters highlighting problems of Mymensingh City Corporation.
Sunday, December 31
হিজড়া হিসেবেই এবার ভোট দেবেন তারা

আগের নির্বাচনগুলোতেও তারা ভোট দিয়েছেন। দেশের কোনো কোনো এলাকায় তারা প্রার্থী হয়েছেন। কেউ কেউ জনপ্রতিনিধিও হয়েছেন। তবে আগের নির্বাচনগুলোতে তাদের ভোট দিতে হয়ে ‘পুরুষ’ ভোটার হিসেবে। কিন্তু এবারই প্রথম তারা নিজেদের পরিচয়ে ভোট দিতে পারবেন। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত ময়মনসিংহ জেলার ৩৫ জন হিজড়া। সেতু বন্ধন হিজড়া কল্যাণ সংঘের সূত্রে জানা যায়, ময়মনসিংহের তিন শতাধিক হিজড়া তাদের পরিচয়পত্রে লিঙ্গ পরিবর্তনের আবেদন করেছিলেন। ৩৫ জন তাদের জাতীয় পরিচয়পত্রে লিঙ্গ পরিবর্তন করতে পেরেছেন। যারা এবারের সংসদ নির্বাচনে হিজড়া পরিচয়ে ভোট দেবেন। ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪৪ লাখ ৪৩ হাজার ৯১। যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২২ লাখ ৪০ হাজার ৫৮৬, নারী ভোটার ২২ লাখ ২ হাজার ৪৭০, হিজড়া ৩৫ জন। বাংলাদেশে তৃতীয় লিঙ্গ বা ‘হিজড়া’ হিসেবে পরিচিত মানুষদের লিঙ্গ পরিচয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পরও এত দিন নারী বা পুরুষ পরিচয় বহন করেই নথি ভুক্ত হতে হয়েছে তাদের। ২০১৩ সালে হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয় সরকার। ভোটার তালিকায় নারী ও পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গ হিসেবে আরেকটি পরিচয় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সেতু বন্ধন হিজড়া কল্যাণ সংঘের সভাপতি জয়িতা তনু হিজড়া বলেন, ইতিপূর্বে অনেক নির্বাচনে হিজড়ারা পুরুষ ও নারী পরিচয়ে তাদের ভোট দিয়েছেন, কিন্তু এবারই প্রথম হিজড়া পরিচয়ে ভোট দেবেন তারা। বিষয়টি তাদের জন্য অনেক আনন্দের। তিনি বলেন, ‘আমরা পোশাক পরি নারীদের, কিন্তু ভোট দিতাম পুরুষের নামে। এতে আমরা মন থেকে আনন্দ পেতাম না। এবারই প্রথম আমাদের নিজস্ব পরিচয়ে ভোট দেব।
Saturday, December 30
হিজড়া হিসেবেই এবার ভোট দেবেন তারা

আগের নির্বাচনগুলোতেও তারা ভোট দিয়েছেন। দেশের কোনো কোনো এলাকায় তারা প্রার্থী হয়েছেন। কেউ কেউ জনপ্রতিনিধিও হয়েছেন। তবে আগের নির্বাচনগুলোতে তাদের ভোট দিতে হয়ে ‘পুরুষ’ ভোটার হিসেবে। কিন্তু এবারই প্রথম তারা নিজেদের পরিচয়ে ভোট দিতে পারবেন। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত ময়মনসিংহ জেলার ৩৫ জন হিজড়া। সেতু বন্ধন হিজড়া কল্যাণ সংঘের সূত্রে জানা যায়, ময়মনসিংহের তিন শতাধিক হিজড়া তাদের পরিচয়পত্রে লিঙ্গ পরিবর্তনের আবেদন করেছিলেন। ৩৫ জন তাদের জাতীয় পরিচয়পত্রে লিঙ্গ পরিবর্তন করতে পেরেছেন। যারা এবারের সংসদ নির্বাচনে হিজড়া পরিচয়ে ভোট দেবেন। ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪৪ লাখ ৪৩ হাজার ৯১। যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২২ লাখ ৪০ হাজার ৫৮৬, নারী ভোটার ২২ লাখ ২ হাজার ৪৭০, হিজড়া ৩৫ জন।
Thursday, November 23
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারে থানায় মামলা ইমাম পলাতক
ময়মনসিংহের ত্রিশালে মাদরাসার ছাত্রকে জামে মসজিদের ইমাম বলাৎকার করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা থানায় মামলা করেছে। ইমাম পলাতক রয়েছে, এলাকায় ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।
বুধবার (২২ নভেম্বর) ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন শিক্ষার্থীর পিতা।
Thursday, November 9
লাভের লোভে হঠাৎ হিজড়া

হিজড়া বা তৃতীয় লিঙ্গের সদস্যদের চাঁদবাজিতে ক্ষুব্ধ ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলের মানুষ। পথেঘাটে, ট্রাফিক সিগন্যালে, বিয়ের অনুষ্ঠানে বা বর-কনে বহন করা গাড়িতে এমনকি বাসাবাড়িতে গিয়েও জোরপূর্বক চাঁদা আদায় করছে হিজড়ার দল। এঁদের অত্যাচার থেকে বাঁচতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর দ্বারস্থ হলেও কোনো সুরাহা পায় না জনসাধারণ। চাঁদাবাজির লাভের লোভে দিব্যি পুরুষ বা নারী হঠাৎ এলাকায় ফেরেন হিজড়ার বেশে।
Saturday, November 4
Statement: JMBF Expresses Deep Concern and Outrage over Arbitrary Arrests and Police Brutality against Pro BNP-Jamaat Lawyers in Bangladesh.
Paris, France: November 4, 2023 - JusticeMakers Bangladesh in France (JMBF) deeply expresses concern and outrage over the arbitrary arrests, fabrication of false cases, and the occurrence of police brutality against lawyers associated with the Bangladesh Nationalist Party (BNP) and Jamaat-e-Islami Bangladesh during peaceful demonstrations and protests in Dhaka and Faridpur.
France-based human rights organization, JMBF, calls for the identification of the accused through an impartial investigation led by a High Court Judge and the immediate, unconditional release of the arrested lawyers, along with the dropping of all charges against them.
Based on reports published in various online and print newspapers in Bangladesh over the past two weeks, it has come to our attention that on the night of October 30, 2023, around at 8 pm, Advocate S.M. Mojammel Hossain Alal, a lawyer of the Supreme Court of Bangladesh and the Central Committee Joint Secretary of the Bangladesh Nationalist Party (BNP), was arrested from his residence in the Kathalbagan area of the capital. He was arrested on multiple charges related to the recent gatherings and demonstrations by the BNP and subsequently sent to jail custody. Before this, on the morning of October 29, in Dhaka, the Detective Branch (DB) police conducted a raid on his residence in Lalmatia, conducting searches in every room but failing to locate him. Later in the day, around noon, DB police entered his Banani residence too.
Saturday, September 23
হাসপাতালে কর্মচারীদের হামলায় আহত চার সাংবাদিক
সংবাদ প্রকাশের জেরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীদের হামলায় আহত হয়েছে চার সাংবাদিক। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্যের জন্য গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশে পরিকল্পিত ভাবে এ হামলা চালানো হয়।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী সাংবাদিকরা। ঘটনার পরপরই ত্রিপল নাইন এর ফোন পেয়ে ত্রিশাল থানা পুলিশ ও ত্রিশালের সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
জানাযায়, ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম নিয়ে গত কয়েকদিন যাবৎ একাধিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। শনিবার সকালে হাসপাতালে খাবারের নিম্নমান নিয়ে সরজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা চালায় কর্মচারীরা। এসময় আহত হয় দৈনিক আজকের পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতনিধি সাইফুল আলম তুহিন, নয়া শতাব্দীর রাকিবুল হাসান সুমন, দেশ সংবাদের রিয়াদুল হাসান এবং গণমুক্তির মাসুদ রানা। পরে তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেয়।
Sunday, September 3
ময়মনসিংহে শিশু বলৎকারের ঘটনায় মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদ্রাসায় (১০)বছরের শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক শাহাজালাল মৃধাকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর হোসেন আসামী গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন।
শুক্রবার (১ আগস্ট) ভোরে নরসিংদী জেলার রায়পুর উপজেলার হাসনাবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে গফরগাঁও থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়,গত ২৩ আগষ্ট গফরগাঁওয়ের রসুলপুর আমলীতলা বাজার দরুস সুন্নাহ ফাজিল ক্যাডেট মাদ্রাসার নাজরানা বিভাগে ঐ ছাত্র রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
Thursday, June 15
আইনজীবীকে মারধররের প্রতিবাদে আশাইউবি ল' এলামনাই এসোসিয়েশনের প্রতিবাদ সমাবেশ

সোমবার (১৯ জুন) ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং আশাউলার নেতৃবৃন্দের উপস্থিতিতে আশা ইউনিভার্সিটি আইন বিভাগের প্রাক্তন ছাত্র, ময়মনসিংহ বারের নিয়মিত আইনজীবী এডভোকেট আশিকুর রহমানের ওপর ময়মনসিংহের অতি: ডি আই জি কর্তৃক শারিরীক নির্যাতন ও পাশবিক হামলার প্রতিবাদে আইনজীবী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়।
Thursday, March 16
বাংলাদেশি যুবকের গলাকাটা লাশ মিললো ভারত সীমান্তে

-ময়সনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় সীমান্ত থেকে সারোয়ার হোসেন (৩০) নামে এক বাংলাদেশি যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি হালুয়াঘাট উপজেলার বেপারীপাড়া গ্রামের বাসিন্দা, ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
বুধবার (১৫ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার পূর্ব গোবড়াকুড়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে তার মরদেহ হস্তান্তর করা হয়।
কড়াইতলী বিজিবি ক্যাম্পের সুবেদার কেএম বেলাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
Monday, February 13
Wednesday, January 18
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের মামলায় বৃদ্ধ গ্রেফতার

ময়মনসিংহে ৮ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকার মামলায় মমতাজ আলী (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৪। গ্রেফতারকৃত মমতাজ আলী জেলার ফুলপুর উপজেলার বাইল্লাহ গ্রামের মৃত সহর আলীর ছেলে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকালে ময়মনসিংহ র্যাব-১৪'র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে ওই দিন ভোরে জেলার গৌরীপুর উপজেলার শ্রীধরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র্যাব। র্যাব-১৪'র সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা মোঃআনোয়ার হোসেন বলেন, মমতাজ আলী ওই ছাত্রকে মাঝে মধ্যেই ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করতো। এসব পরিবারের কাছে বলতে নিষেধ করায় ভয়ে কাউকে জানায়নি ওই শিশু।
Subscribe to:
Posts (Atom)
