Showing posts with label SUNAMGANJ. Show all posts
Showing posts with label SUNAMGANJ. Show all posts

Thursday, April 25

Statement:JMBF Expresses Grave Concern Over Alleged Police Torture Deaths in Sunamganj and Thakurgaon


Paris, France; April 24, 2024: JusticeMakers Bangladesh in France (JMBF) expressed deep concern regarding the deaths of two individuals, including a leader of Jubo Dal, allegedly due to brutal torture by police in Sunamganj and Thakurgaon on April 16 and 8, 2023, respectively.

Demanding exemplary punishment for the perpetrators of these alleged gross human rights violations, JMBF calls for the establishment of an inquiry committee led by a judicial magistrate to ensure integrity and transparency in the investigation process.

According to report published in different new media in Bangladesh, JMBF learned that On April 16, 2024, Tuesday evening, Ramiz Mia (50) from Burungamara village in North Sreepur Union of Tahirpur, Sunamganj, allegedly died in police custody during his arrest by members of the Tahirpur Police Station.

Thursday, April 18

গ্রে ফ তা রের সময় পুলিশের মারধরে ‘আসামি’র মৃত্যুর অভিযোগ


সুনামগঞ্জের তাহিরপুরে গ্রেপ্তার করার সময় রমিজ মিয়া (৫০) নামের এ ব্যক্তির মৃত্যুর ঘটনায় ময়না তদন্তের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

বুধবার (১৭ এপ্রিল) লাশ দাফনের পর পুলিশ রমিজ মিয়ার পরিবার ও স্থানীয় লোকজনকে এই আশ্বাস দেয়।


রমিজ মিয়ার পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশের মারধরেই তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন তাঁরা।

Wednesday, February 28

পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগে মামলার গ্রহণ


জামিনের পর উজির মিয়াকে নিয়ে গিয়েছিলেন স্বজনরা।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশি নির্যাতনে উজির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ এনে দুই পুলিশ কর্মকর্তার নামে আদালতে মামলা দায়ের করেছেন নিহত উজির মিয়ার ভাই। 

আবেদন গ্রহণ করে আদালত আগামী ২ মার্চ (বুধবার) শুনানির দিন ধার্য করেছেন। 

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াজিদুজ্জামান শিকদার এ দিন ধার্য করেন। 

Thursday, February 8

সুনামগঞ্জে পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগে সড়ক অবরোধ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে উজির মিয়া (৩৫) নামে এক আসামির মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি উপজেলার শত্রুমর্দন গ্রামের বাসিন্দা। 

স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে উজির মিয়া হঠাৎ করে বেশ অসুস্থ হয়ে পড়ায় পাশের উপজেলা ছাতকের কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া। সেখানে ভর্তির কিছুক্ষণ পর মারা যান তিনি। 

এর আগে জেল থেকে জামিনে বের হওয়ার পর উজির মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা নিয়ে বাড়িতে আসার পর সোমবার আবার বেশি অসুস্থ হয়ে পড়েন। তার পায়ের উপরের মাংস পেশিতে অনেক জখমের দাগ রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। 

Friday, January 19

ঝোপে নিয়ে শিশুকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১

সুনামগঞ্জ: মধ্যনগরে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নবী হোসেন (২৮) নামের এক বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের আন্তরপুর গ্রামের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নবী হোসেন আন্তরপুর গ্রামের হাবি মিয়ার ছেলে।

গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলা করছিল। খেলার এক ফাঁকে শিশুটি স্থানীয় একটি দোকানের সামনে গেলে নবী হোসেন তাকে ডেকে কাছে নেয়। পরে ভয় দেখিয়ে মুখ চেপে সবার অজান্তে পার্শ্ববর্তী একটি ঝোপে নিয়ে শিশুটিকে বলাৎকার করে নবী হোসেন।

এ সময় ওই শিশুর আত্মচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে নবী হোসেন সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের লোকজন পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ওইদিন বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন বলেন, এ ব্যাপারে ভুক্তভোগীর মা বাদি হয়ে থানায় মামলা করেছেন। নবী হোসেনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

Sunday, September 10

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ভোরের কাগজের দিরাই উপজেলা প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফ এর উপর সন্ত্রাসী বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মধ্যনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে সাংবাদিক জাকারিয়ার উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এসময় তার ছোট ভাই জোহান সহ মারাত্মকভাবে জখম করেছে সন্ত্রাসীরা।

৪ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭ টায় পৌরসভার বাসভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতদের দিরাই সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে, উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

তবে জানা যায়, জারলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা নিয়ে পূর্ববিরোধ চলে আসছে সাংবাদিক জোসেফ ও চেয়ারম্যান জুয়েলের পরিবারের মধ্যে। দীর্ঘদিন ধরে চলা বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ঐদিন বিকালে সরমঙ্গল গ্রামে সালিশি বৈঠক বসে। এ সময় চেয়ারম্যানের ভাই- ভাতিজারা জোসেফকে হত্যার হুমকি দেয়। পরে সন্ধ্যা ৭ টার দিকে জোসেফের বাসভবনের সামনে চেয়ারম্যানের নেতৃত্বে হামলার শিকার হন দু ভাই।

৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় মধ্যনগর প্রেসক্লাবের এক জরুরী সভায় সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ কে হুমকী ও উদ্দেশ্য প্রনোদিত ভাবে দুভাইয়ের উপর পরিকল্পিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে, মধ্যনগর প্রেসক্লাবের সকল কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ।এসময় মধ্যনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি রায় সামন্ত জানান সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ একজন প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। জনতার কন্ঠ পোর্টালের প্রতিষ্ঠাতা এবং অনুসন্ধানী প্রতিবেদক। তিনি জাতীয় দৈনিক ভোরের কাগজে কর্মরত রয়েছেন। পরিকল্পিত ভাবে দু’ভাইয়ের উপর হামলার ঘঠনাটি অত্যন্ত নিন্দাজনক। এ নিয়ে সুনামগঞ্জ জেলা সহ সকল উপজেলায় কর্মসূচী চলমান রয়েছে। সাংবাদিকবৃন্ধ অনতিবিলম্বে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা ও দৃষ্টান্ত মূলক শাস্তির।দাবী জানিয়েছেন

এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাধীর তিনি জানান সাংবাদিক জাকারিয়ার উপর হামলা মামলায় একজন গ্রেফতার হয়েছে।দুজন জামিনে ও বাকী দুজনকে গ্রেফতার চেষ্টা চলমান রয়েছে।

Tuesday, September 5

দিরাইয়ে সাংবাদিকের উপর হামলা : আটক ১

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের আব্দুল মতলিবের ছেলে চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন জুয়েলের নেতৃত্বে সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফের উপর সন্ত্রাসী হামলা হয়েছে হামলার ঘটনায় সাংবাদিক জুসেফ ও তার ছোট ভাই জোহান আহত হন। সাংবাদিক জুসেফ দৈনিক ভোরের কাগজের দিরাই প্রতিনিধি পদে কর্মরত আছেন।

সোমবার সন্ধা ৭ টায় সাংবাদিক জুসেফের পৌর এলাকার আরামবাগ বাসার সামনে হামলারেএ ঘটনা ঘটে।

Thursday, July 20

মধ্যনগরে শিশুকে বলৎকার থানায় মামলা

সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি)ঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের আলমপুর গ্রামের একটি ১০ বছরের শিশুকে বলাৎকার করেছে হালিম নামের এক লম্পট। শিশুটি বলৎকারের ঘটনার অভিযোগে থানায় মামলা দয়ের করেছেন শিশুটির বাবা। একই গ্রামের অভিযুক্ত হালিম মিয়া (২০) রইছ মিয়ার ছেলে।

জানা যায় মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানিয়েছেন,(১৭ জুলাই) সোমবার দুপুরে বলৎকারের ঘটনাটি ঘটেছে,পরদিন (১৮ জুলাই) মঙ্গলবার থানায় হাজির হয়ে শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে। এবং ঘটনার পর অভিযুক্ত আসামি হালিম মিয়া পলাতক রয়েছে।

Saturday, May 27

সমকামী প্রেম অতঃপর ঢাকা থেকে দোয়ারাবাজারে দুই কিশোরী

দুই কিশোরীর মধ্যে চলছিল সমকামী প্রেম। দু’জনই ঢাকা তেজগাঁও মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। এ নিয়ে পরিবারে চরম উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হলে একে-অপরের সঙ্গ ছাড়তে চাপ দেয়া হয়। গত দুই মাস ধরে পরিবার থেকে এমন চাপ সহ্য করতে না পেরে দুই কিশোরী পাড়ি জমায় অজানায়। পরিবারের কাউকে না জানিয়ে নিজেদের মোবাইল সিম বন্ধ রেখে ঢাকা থেকে চলে আসে সুনামগঞ্জের দোয়ারাবাজারে। গত ২২শে মে দোয়ারাবাজার উপজেলা সদরে এসে কলেজে দুইবোন পরিচয়ে পড়াশোনার কথা বলে একটি বাসা ভাড়া নেয়। তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় খোঁজাখুজি করে কোথাও না পেয়ে পরিবার পুলিশ ও র‌্যাবের দ্বারস্থ হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনের হস্তক্ষেপে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে খোঁজ মেলে দুই কিশোরীর অবস্থান। গতকাল পরিবারের লোকজন স্থানীয় পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করেন।

সমকামী প্রেম অতঃপর ঢাকা থেকে দোয়ারাবাজারে দুই কিশোরী

দুই কিশোরীর মধ্যে চলছিল সমকামী প্রেম। দু’জনই ঢাকা তেজগাঁও মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। এ নিয়ে পরিবারে চরম উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হলে একে-অপরের সঙ্গ ছাড়তে চাপ দেয়া হয়। গত দুই মাস ধরে পরিবার থেকে এমন চাপ সহ্য করতে না পেরে দুই কিশোরী পাড়ি জমায় অজানায়। পরিবারের কাউকে না জানিয়ে নিজেদের মোবাইল সিম বন্ধ রেখে ঢাকা থেকে চলে আসে সুনামগঞ্জের দোয়ারাবাজারে। গত ২২শে মে দোয়ারাবাজার উপজেলা সদরে এসে কলেজে দুইবোন পরিচয়ে পড়াশোনার কথা বলে একটি বাসা ভাড়া নেয়। তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় খোঁজাখুজি করে কোথাও না পেয়ে পরিবার পুলিশ ও র‌্যাবের দ্বারস্থ হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনের হস্তক্ষেপে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে খোঁজ মেলে দুই কিশোরীর অবস্থান। গতকাল পরিবারের লোকজন স্থানীয় পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করেন।

Thursday, May 4

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হামলা

প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে সুনামগঞ্জে আমিনুল ইসলাম নামে এক সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে সদর উপজেলা পরিষদের মূল ফটকের পাশে এ ঘটনা ঘটে।

আহত আমিনুল ইসলাম যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৮ এপ্রিল যমুনা টেলিভিশনে ‘রড ছাড়াই ঘর তৈরি আশ্রয়ণ প্রকল্পে! ধরা পড়লো যমুনার ক্যামেরায়’ শিরোনামে নিউজ প্রচার হয়। সেখানে ঘর নির্মাণে অনিয়মের চিত্র তুলে ধরা হয়। এই সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির সঙ্গে লালপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণস্থলে সাক্ষ্য দিতে যান তিনি। সেখান থেকে ফেরার পথে উপজেলা পরিষদের সামনে এলে তার ওপর হামলা করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Saturday, January 14

এপারে এসে বিএসএফের মারধর ও গুলি, বৃদ্ধাসহ আহত ২

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সুনামগঞ্জের বুরুঙ্গাছড়া গ্রামে সীমান্তবর্তী একটি কূপে গোসল করতে যান এক বৃদ্ধা। এ সময় সীমান্তের ওপারে বিএসএফ সদস্যরা তাকে বেধড়ক মারধর করে। এলাকাবাসী এর প্রতিবাদ করলে বিএসএফ গুলি চালায়। এ সময় একজন গুলিবিদ্ধ হন।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এক বৃদ্ধাকে মারধর করেছে বিএসএফ। এ সময় তাদের গুলিতে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

এপারে এসে বিএসএফের মারধর ও গুলি, বৃদ্ধাসহ আহত


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সুনামগঞ্জের বুরুঙ্গাছড়া গ্রামে সীমান্তবর্তী একটি কূপে গোসল করতে যান এক বৃদ্ধা। এ সময় সীমান্তের ওপারে বিএসএফ সদস্যরা তাকে বেধড়ক মারধর করে। এলাকাবাসী এর প্রতিবাদ করলে বিএসএফ গুলি চালায়। এ সময় একজন গুলিবিদ্ধ হন।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এক বৃদ্ধাকে মারধর করেছে বিএসএফ। এ সময় তাদের গুলিতে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

Friday, January 13

সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুংগাছড়া গ্রামের সীমান্তে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি বুরুংগাছড়া গ্রামের মো. রাশেদ মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন।

জানা যায়, শুক্রবার দুপুরে তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুংগাছড়া গ্রামের বাসিন্দা হনুফা বেগম সীমান্তের শূন্যরেখা বরাবর পাহাড়ি ছড়ায় গোসল করতে যান। এ নিয়ে বড়ছড়া বিওপির বিজিবি সদস্যদের সঙ্গে হনুফা বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঘটনাস্থলে বিএসএফের টহলরত এক সদস্য এসে উপস্থিত হন এবং তিনি মহিলাকে লাঠি দিয়ে আঘাত করেন।