Showing posts with label NETRAKONA. Show all posts
Showing posts with label NETRAKONA. Show all posts

Sunday, February 4

নজর কাটছে তৃতীয় লিঙ্গের পলাশের স্টল

গত শুক্রবার থেকে নেত্রকোণা কালেক্টরেট মাঠে বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে ১০ দিন ব্যাপি শুরু হয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা।

মেলায় ৪৫ টি স্টল হস্ত ও কুটির শিল্পের তৈরি বিভিন্ন তৈজসপত্রের পসরা সাজিয়ে বসে আছে। স্টলগুলোতে দর্শকদের উপচেপড়া ভিড় থাকলেও এবারের মেলায় দর্শকদের নজর কেড়েছে তৃতীয় লিঙ্গের রবিউল আওয়াল পলাশের স্টল। রবিউল আওয়াল পলাশ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এল এল বি অনার্স অধ্যয়নরত শিক্ষার্থী এবং একজন সফল উদ্যোক্তা।

Wednesday, August 9

নেত্রকোনা সীমান্তে লাশ উদ্ধার

পর্যটক হিসেবে মোটরসাইকেল ভাড়া নিয়ে দুর্গাপুরের সীমান্ত পাহাড়ি এলাকায় হত্যা করা হয় চালক হাকিম মিয়াকে (২২)। পরে টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় ছিনতাইকারী চক্র। বৃধবার সকালে মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুর্বধলা ও দুর্গাপুর থানার পুলিশ। এঘটনায় হত্যাকারীদের একজনকে আটকও করা হয়েছে।

জানা গেছে, গত ১ আগস্ট নিখোঁজ হন পূর্বধলা উপজেলার নাটেরকোনা গ্রামের আলাল মিয়ার ছেলে ভাড়ায় মোটরসাইকেল চালক হাকিম মিয়া। প্রতিদিনের ন্যায় মোটরসাইকেল নিয়ে বের হওয়ার পর আর ফিরেনি। এ ঘটনায় হাকিমের পরিবার থেকে পুর্বধলা থানায় একটি নিখোঁজের জিডি করে। পুলিশ এই জিডি মূলে খোঁজ করে দুর্গাপুরের পুলিশের সহায়তায় বুধবার সকালে দুর্গাপুরের সীমান্ত এলাকা ডাহাপাড়া পাহাড়ের নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুর্বধলা থানার পুলিশ।পুর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রতিদিন জারিয়া এলাকা থেকে বিভিন্ন স্থানে ভাড়ায় মোটরসাইকেল চালাত হাকিম। সেখান থেকে টাকা এবং মোটরসাইকেলের জন্য দু'জন ভাড়ায় হাকিমের মোটরসাইকেল নিয়ে ডাহাপাড়া যায়। সেখানে আরও একজন আগে থেকেই থাকে। পরে তারা তিনজন এই হত্যাকাণ্ড চালিয়েছে। সেখানে তারা ওইদিনই মদ খেয়ে হত্যা করে লাশ ফেলে রাখে।

Monday, June 19

দুর্গাপুরে সাংবাদিক হত্যাচেষ্টা

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক কলি হাসানকে পিটিয়ে হত্যা চেষ্টা মামলার ১ নং আসামি আব্দুল হান্নানকে(৩৮) গ্রেফতার করেছে পুলিশ। মামলা হওয়ার তিনদিন পর আজ (১৯ জুন) বিকেল ৩টার দিকে দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার খরশ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আব্দুল হান্নান(৩৮) দুর্গাপুর পৌরসভার খরস এলাকার আব্দুল হাকিমের ছেলে।

গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার তদন্ত ওসি নুরুল আলম। তিনি বলেন,সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের খরশ এলাকা থেকে আসামি আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের ধরতে অভিযান চলছে।

Monday, May 22

শিশু বলৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

নেত্রকোনার মোহনগঞ্জে আট বছর বয়সী এক শিশুকে বলৎকারের অভিযোগে কিয়াম (২২) নামের এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২১ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এরআগে শনিবার বিকেলে উপজেলার গাগলাজুর ইউনিয়নের মান্দারবাড়ি গ্রাম থেকে কিয়ামকে গ্রেফতার করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।কিয়াম উপজেলার গাগলাজুর ইউনিয়নের মান্দারবাড়ি গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে।ভুক্তভোগী শিশুর বাড়ি একই এলাকায়। সে স্থানীয় একটি কওমি মাদরাসার ছাত্র।

Saturday, March 25

মাদ্রাসা ছাত্রকর্তৃক শিশু বলাৎকারের শিকার

মাদ্রাসা ছাত্রকর্তৃক সংখ্যালঘু এক ছেলে শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। নেত্রকোণার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নে এই ঘটনা ঘটে। উক্ত ইউনিয়নের মঙ্গলসিধ গ্রামের জাকির মিয়া এই ঘটনা ঘটিয়েছে বলে জানায় ভুক্তভোগী পরিবার। নির্যাতনের শিকার শিশু গৌরাঙ্গ দেব (ছদ্মনাম) ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত জাকির মিয়া মঙ্গলসিধ গ্রামের জামাল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। গত বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় বাড়ির পাশে একটি পরিত্যক্ত বাথরুমে নিয়ে শিশুটিকে বলাৎকার করে কিশোর জাকির মিয়া। এরপর মুখচেপে ধরে ঘাস কাটার কাচি দিয়ে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে। 

Saturday, February 18

অটোচালককে পুলিশের বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল



এক পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলে ধাক্কা লাগায় অটোরিকশা চালককে বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনার একটি সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। বিক্ষুব্ধ এলাকাবাসী তার বিচার দাবি করেছেন। এদিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি শুনে অভিযুক্ত কর্মকর্তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার করেছেন।



Pause
Unmute

Advertisement



গত বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের স্টেশন রোডে এ ঘটনা ঘটে। অটোচালক মন্তু মিয়াকে (৪৯) স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি পৌর এলাকার নওহাল গ্রামের বাসিন্দা।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মোহনগঞ্জ থানার আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোনাহার হোসেন। তিনি উপপরিদর্শক (এসআই) পদে রয়েছেন। 

ভাইরাল হওয়া সিসিটিভির ফুটেজে দেখা যায়, যানজটের মধ্যে এসআই মোনাহার হোসেনের মোটরসাইকেলে মন্তু মিয়ার অটোরিকশার ধাক্কা লাগে। এরপর বাইক থেকে নেমে শার্টের কলার ধরে মন্তুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন মোনাহার। পরে মন্তুকে একটি দোকানের গলিতে নিয়ে বেধড়ক লাথি ও কিল-ঘুষি মারেন তিনি। এ সময় আশপাশের লোকজন তাকে থামানোর চেষ্টা করলে তিনি আরও চড়াও হন মন্তুর ওপর।

মন্তু বলেন, ‘বাজারে যানজটের মধ্যে অটো ঘুরাতে গিয়ে এসআই মোনাহরের মোটরসাইকেলে সামান্য ধাক্কা লাগে। এতে তার বাইকের কোনো ক্ষতি হয়নি। কিন্তু তিনি বাইক থেকে নেমে কলার চেপে ধরে কিল-ঘুষি মারতে শুরু করেন। পরে একটি দোকানের গলিতে নিয়ে বেধড়ক লাথি ও কিল-ঘুষি মারেন। আশপাশের লোকজন তাকে থামাতে এলে তিনি তাদের ওপর ক্ষিপ্ত হন।’

বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তবে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। ’

পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ যুগান্তরকে বলেন, অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।