Showing posts with label MUNSIGANJ. Show all posts
Showing posts with label MUNSIGANJ. Show all posts

Friday, December 15

গজারিয়ায় মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় ১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর বাবার অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, তার ১১ বছর বয়সী ঐ ছেলে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও সাকিনস্থ নূরানী ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় পড়াশোনা করে। গতকাল বুধবার সকাল পৌনে ১০টার দিকে মাদ্রাসার শিক্ষক অভিযুক্ত আব্দুল্লাহ (২৮), পিতা- মাওলানা আলমগীর হোসেন, গ্রাম: রায়পুর, উপজেলা- কাঠালিয়া, জেলা- ঝালকাঠি, মোবাইল ফোনের মাধ্যমে জানায় যে, আমার ছেলে (১১) মাদরাসায় নাই। উক্ত সংবাদ পেয়ে আমি আমার ছেলেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করতে থাকি। এরই কিছুক্ষণ পর আমার ছেলে বাড়িতে এসে জানায় যে, ঐ শিক্ষক আব্দুল্লাহ গত সোমবার ভোররাত আনুমানিক ৩টার সময় ছাত্রদের শয়নকক্ষে আমার ছেলের পরিহিত লুঙ্গি খুলে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বলৎকার করে।

Wednesday, December 13

ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক আটক

মুন্সীগঞ্জের গজারিয়ায় টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে উঠেছে এক শিক্ষককের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। ওই শিক্ষকের নাম আব্দুল্লাহ (২৮)। তিনি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাসিন্দা। কয়েক বছর ধরে তিনি গজারিয়া উপজেলার ভাটেরচর গ্রামে ভাড়া থাকছেন।

Tuesday, December 5

ফের বলাৎকার করে শিক্ষকের গা ঢাকা: মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত

মুন্সীগঞ্জঃ জেলার গজারিয়ায় বড় ভাটেরচর মারকাযুল উলুম মাদ্রাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ শফিউদ্দীনের বিরুদ্ধে আবারো এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে কক্ষে তালা দিয়ে গা ঢাকা দিয়েছেন ওই শিক্ষক, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এর আগে চলতি বছর ৩০ এপ্রিল উল্লেখিত মাদ্রাসার তিন ছাত্রকে পৈশাচিক নির্যাতনের ঘটনায় তাকে আটক করে কারাগারে পাঠায় পুলিশ। স¤প্রতি জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় মাদ্রাসায় যোগদান করেন। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে তীব্র সমালোচনার ঝড় বইছে।

Monday, August 28

ছাত্র বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদরাসা ছাত্রকে (১৩) বলাৎকারের অভিযোগে বেলায়েত হোসেন নামে এক শিক্ষককে আটক করেছে লৌহজং থানা পুলিশ।

রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যার পর তাকে আটক করা হয়। পরে রাতে ওই শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের মামলা নেওয়া হয়েছে।

ভুক্তভোগী ছাত্র জানায়, উপজেলার কনকসার ইউনিয়নের দারুল উলুম সিংহের হাটি কওমি মাদরাসার শিক্ষক বেলায়েত হোসেন দীর্ঘদিন ধরে তাকে বলাৎকার করে আসছিল। গত রমজানে ভর্তি হওয়ার পর হতে ওই শিক্ষক তার পাশেই রাতে ঘুমাত। এই সুযোগে শিক্ষক প্রায় রাতেই তাকে বলাৎকার করত। গত ১৩ আগস্ট ওই শিক্ষক তাকে আবারো বলাৎকার করার চেষ্টা করে। এসময় সে বাঁধা দিলে শিক্ষক বটি দিয়ে গলা কাটার ভয় দেখিয়ে তাকে বলাৎকার করে। পরের দিন সে বাড়ি চলে আসলে ওই শিক্ষক তাকে বাড়ি থেকে আবারো মাদরাসায় নিয়ে যায় এবং ঘটনা কাউকে বলেছে কী না জানতে চায়। অন্যান্য ছাত্রদের সামনে বাজে মন্তব্য করে। এ ঘটনায় অন্যান্য ছাত্ররাও তাকে খারাপ মন্তব্য করত। এতে সে বিব্রত ও লজ্জা বোধ করে। এরপর পরীক্ষা শেষে মাদরাসা বন্ধের কারণে গত বৃহস্পতিবার সে বাড়ি চলে আসে।

Sunday, May 7

ছাত্রকে বলাৎকারের মামলায় মাদ্রাসাশিক্ষক কারাগারে

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রবিবার (৭ মে) বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক জামাল হোসেন। 

তিনি বলেন, ‘বিকালে আসামিকে আদালতে তোলা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।’

Sunday, April 30

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগ

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে এরকম একটি খবর পেয়ে ওই মাদ্রাসায় পুলিশ পাঠানো হয়। ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত শিক্ষক পালিয়েছেন।

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বেশ কয়েকজন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে।

Monday, February 20

বই আনতে গিয়ে বলাৎকারের শিকার

প্র
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিবুল আরিফ বলেন, প্রাথমিক পর্যেবক্ষণে মনে হয়েছে শিশুটির শারীরিক পরীক্ষা করানো দরকার। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিবেশী এক সহপাঠীর কাছ থেকে বই আনতে গিয়ে বলাৎকারের শিকার হয়েছে দশ বছরের এক শিশু।

রোববার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।