Showing posts with label THREATS. Show all posts
Showing posts with label THREATS. Show all posts

Monday, September 25

বকশিগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকি

জামালপুরের বকশিগঞ্জে এক যুবলীগ নেতার বিরুদ্ধে দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার সাংবাদিক এম এ সালাম মাহমুদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে।


রোববার (২৪ সেপ্টেম্বর) সাংবাদিক এম এ সালাম মাহমুদের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসকে কেন্দ্র করে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী। হত্যার হুমকি দেওয়া অভিযুক্ত যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশ বকশিগঞ্জ যুবলীগের আহবায়ক কমিটির সদস্য। তবে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে বকশিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

Friday, July 14

UN Special Rapporteur Expresses Concern over the situation of Bangladeshi Human Rights Lawyer Shahanur Islam

United Nations Special Rapporteur for human rights defenders took to social media to voice his concerns about the distressing situation faced by human rights lawyer and defender Shahanur Islam in Bangladesh. On 13th July 2023, the Special Rapporteur's status, posted on both Facebook and Twitter, highlighted the online harassment faced by Islam as a form of retaliation for his dedicated work in advocating for the rights of LGBTQI+ individuals in the country. Moreover, it was revealed that the local police had made attempts to gather information about Islam and his family.

Wednesday, July 12

European Lawyers Demand Protection for Bangladeshi Lawyer Shahanur Islam from Continuous Threats and Harassment

The Council of Bars and Law Societies of Europe (CCBE), representing the bars and law societies of 46 countries and over 1 million European lawyers, has taken a firm stance against the continuous threats and harassment faced by lawyer Shahanur Islam and his family in Bangladesh. On July 7, 2023, the CCBE sent a letter to the Prime Minister of the People's Republic of Bangladesh, addressing the grave concerns surrounding the safety of Shahanur Islam.

Friday, June 16

সময় টিভির বরগুনা প্রতিনিধিকে মারধরের হুমকি

পরীক্ষা কেন্দ্রে অনিয়মের খবর প্রকাশ করায়, সময় সংবাদের বরগুনা প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলাম মিরাজকে মারধর ও মামলার হুমকি দেয়াসহ নানাভাবে হয়রানি করছেন বরগুনা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের হিসাবরক্ষক এনামুল হক। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সাংবাদিক। এদিকে, পরীক্ষা কেন্দ্রে অনিয়মের সংবাদ প্রকাশের একদিন পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

সাংবাদিক সাইফুল ইসলাম মিরাজ।

যদিও তদন্ত করে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Monday, March 27

মামলা প্রত্যাহার নিয়ে দু্ই আইনজীবীর বচসা-হুমকি

যশোরে মামলা প্রত্যাহারের ঘটনাকে কেন্দ্র করে আইনজীবীকে হুমকির অভিযোগ উঠেছে এক ব্যারিস্টারের বিরুদ্ধে। তিনি ওই মামলা তুলে নিতে সন্ত্রাসীদের এনে হুমকি ধামকি দিয়েছেন। এমনকি আদালত চত্বরে অস্ত্র নিয়েও মহড়া দেন বলে অভিযোগ করা হয়। এমতাবস্তায় আদালতের আইনজীবী, শিক্ষানবীশ আইনজীবী ও আইনজীবী সহকারীরা একত্রিত হয়ে ওই সন্ত্রাসীদের প্রতিহত করেন। এ সময় সন্ত্রাসী একজনকে বেধড়ক মারপিট করা হয়। এ নিয়ে আদালত প্রাঙ্গণে উত্তেজনার সৃষ্টি হয়। এ নিয়ে তোপের মুখে পড়েন ওই ব্যারেস্টার। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর সাড়ে ১২ টায় যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে। অভিযুক্ত ব্যারিস্টার একে এম মুর্তজা রাসেল চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের হায়দার আলীর ছেলে।

Thursday, February 9

ঢাকা বারের আইনজীবী আমিনুলকে ‘ক্রসফায়ারের’ হুমকি দেওয়ার অভিযোগ

পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্য আইনজীবী আমিনুল গণী টিটোকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার ঢাকার দ্বিতীয় জেলা ও দায়রা জজ আদালতের সামনে এই ঘটনা ঘটে। আইনজীবী আমিনুল গণী নিরাপত্তা চেয়ে ঢাকা আইনজীবী সমিতির কাছে আবেদন করেছেন।

আমিনুল গণী প্রথম আলোকে বলেন, ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলার বাদীকে জেরা করছিলেন তিনি। তখন এজলাস কক্ষে উপস্থিত মোকাররম হোসেন নামের এক ব্যক্তি বাদীকে আকার-ইঙ্গিতে প্রশ্নের জবাব সরবরাহ করছিলেন। তখন সেলিম হোসেন ও ইসতিয়াক উদ্দিন নামের দুজন আইনজীবী মোকাররমকে বাধা দেন। এ সময় হট্টগোল হলে মোকাররমকে এজলাস কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন আদালত।