Showing posts with label JAMAT E ISLAMI. Show all posts
Showing posts with label JAMAT E ISLAMI. Show all posts

Thursday, October 26

জামায়াত নেতা আকন্দের মুক্তির দাবিতে আইনজীবীদের বিক্ষোভ


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের মুক্তির দাবিতে ঢাকার নিম্ন আদালত এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, ঢাকা জজকোর্ট শাখার ব্যানারে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বিক্ষোভটি শুরু হয়। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

Wednesday, October 25

https://www.shomoyeralo.com/details.php?id=241786

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) বেলা ১১টার রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরের বাসা থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরে একই থানার নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এদিকে, অ্যাডভোকেট মতিউর রহমানকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। আইনসম্মত কোনো কারণ ছাড়াই শুধু রাজনৈতিকভাবে হয়রানি করতে গুরুতর অসুস্থ  মতিউর গ্রেফতার করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। জামায়াতের পাশাাপশি বিএনপিপন্থি আইনজীবী নেতারাও মতিউর রহমনের দ্রুত মুক্তি দাবি করেন।

Friday, January 6

প্রতিবন্ধী ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

সাতক্ষীরার দেবহাটায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া প্রতিবন্ধী ছাত্রকে বলাৎকারের অভিযোগে আলোচিত সেই মাদ্রাসা শিক্ষক ও জামায়াত নেতা শামসুজ্জামানকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে শামসুজ্জামানকে গ্রেফতার করে দেবহাটা থানা পুলিশ। গ্রেফতার শামসুজ্জামান এলাহী বকস্ দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক ও সাতক্ষীরার উপজেলার দক্ষিণ কুলিয়ার বাসিন্দা।জানা যায়, কয়েক বছরে একাধিকবার ছাত্র বলাৎকারের অভিযোগ রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে। সম্প্রতি দক্ষিণ কুলিয়ার এক দিনমজুরের প্রতিবন্ধী ছেলে ও একই মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রকে মাদ্রাসা ভবনের দোতলার একটি কক্ষে নিয়ে ভয়ভীতি দেখিয়ে শামসুজ্জামান তাকে বলাৎকার করে বলে অভিযোগ ভিকটিমের পরিবারের। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।