Showing posts with label JOYPURHAT. Show all posts
Showing posts with label JOYPURHAT. Show all posts

Sunday, February 11

জয়পুরহাটে ৭ বছরের শিশুকে বলাৎকার, অভিযুক্ত পলাতক


জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের আয়মাপুর গ্রামে ৭ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা।

অভিযুক্ত আব্দুর রউফ (৪৫) উপজেলার আয়মাপুর গ্রামের মৃত জালাল খাঁর ছেলে। সে একজন পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী৷ 

Wednesday, October 11

মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবিতে একটি এতিমখানা হাফেজিয়া মাদ্রাসার ১১ বছর বয়সের ছাত্রকে বলাৎকার করার অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ অক্টোবর) ওই ঘটনাটি জানাজানি পর অভিযুক্ত শিক্ষক মাদ্রাসা ছুটি দিয়ে পালিয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় বলাৎকারের শিকার ওই ছাত্র জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Wednesday, September 27

জয়পুরহাটে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

জয়পুরহাট উপজেলায় আজ বুধবার বুদলা ওড়াও নামে এক চালককে হত্যার পর তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ঘাশুড়িয়া এলাকার একটি সবজি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত বুদলা উড়াও জয়পুরহাট পৌর শহরের চকগোপাল আধিবাসী মহল্লার অর্জন উড়াও এর ছেলে।

ওসি হুমায়ুন কবির জানান, মঙ্গলবার বিকালে অটোরিকশা নিয়ে বের হন বুদলা উড়াও । রাতে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর তাকে পাননি। পরে বুধবার সকালে চকশ্যাম -ঘাশুড়িয়া সড়কের পার্শ্বের সবজি ক্ষেতে একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সদর থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

Thursday, March 9

পাঁচবিবিতে আদিবাসী যুবকের লাশ উদ্ধার



পাঁচবিবিতে আদিবাসী যুবকের লাশ উদ্ধারজয়পুরহাটের পাঁচবিবিতে জমির আইল ঘেরা জালে জড়িয়ে নিতাই মাহাতো (৩৫) নামে এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ।


বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে পৌরসভাধীন বড় নারায়ণপুর এলাকা হতে তার লাশ উদ্ধার করে পুলিশ।


নিহত যুবক উপজেলার বীরনগর বন্ধনপাড়া গ্রামের মৃত মন্টু মাহাতোর ছেলে। সে পেশায় রাজমিস্ত্রী শ্রমিক।