Showing posts with label LEGAL NOTICE. Show all posts
Showing posts with label LEGAL NOTICE. Show all posts

Saturday, August 12

প্রথম আলোসহ চারটি পত্রিকাকে এস আলমের আইনি নোটিশ

প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে সরকারের দুই সচিব, প্রথম আলোসহ চার পত্রিকার সম্পাদক ও সাতজন সাংবাদিক বরাবর আইনি নোটিশ দিয়েছেন এস আলম গ্রুপ ও এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। নোটিশে আগামীকাল রোববার সকাল ১০টার আগে এস আলম গ্রুপ ও এর সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিয়ে প্রকাশিত প্রতিবেদন পাবলিক ডোমেইন থেকে সরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রসচিব এবং তথ্য ও সম্প্রচারসচিবকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি এ জাতীয় সংবাদ প্রকাশ না করার দাবি জানানো হয়েছে।

মোহাম্মদ সাইফুল আলমের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কেসি গত বৃহস্পতিবার ওই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, ১৩ আগস্ট সকাল ১০টা বা এর আগে প্রতিবেদনগুলো সরানো না হলে সাইফুল আলম এবং এস আলম গ্রুপের মৌলিক অধিকার সুরক্ষার জন্য যথাযথ প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে।

Monday, August 7

ঢাবি ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে আইনি নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির (শয়ন) এবং সাধারণ সম্পাদক তানভীর হাসানের (সৈকত) বিরুদ্ধে ক্যাম্পাসের টিএসসি এলাকার ডাস ক্যাফেটেরিয়া থেকে চাঁদা দাবির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় সংশ্লিষ্ট গণমাধ্যমের কর্তৃপক্ষ ও প্রতিবেদককে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম নোমান হোসেন তালুকদারের মাধ্যমে এই নোটিশ পাঠিয়েছেন ছাত্রলীগ নেতা মাজহারুল ও তানভীর।

গতকাল রোববার ইংরেজি দৈনিক দ্য ডেইলি অবজারভারে ‘মালিক ছাত্রলীগের চাহিদা পূরণ করতে না পারায় ঢাবিতে স্ন্যাকসের দোকান বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, সম্প্রতি ক্যাম্পাসের টিএসসির ডাস ক্যাফেটেরিয়া থেকে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। এর জন্য তাঁরা ডাস ক্যাফেটেরিয়ার ব্যবস্থাপকদের বিরুদ্ধে পচা ও নিম্ন মানের খাবার পরিবেশনের অভিযোগ তোলেন।