Showing posts with label BISEXUAL. Show all posts
Showing posts with label BISEXUAL. Show all posts

Saturday, January 27

যাত্রাবাড়ীতে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকার, শিক্ষক গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে মারকাজুত তাহফিজ মাদ্রাসায় ৮ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সাঈদ আহমেদ (২৫) নামক এক শিক্ষককে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। ভুক্তভোগী শিশুর বোনের করা মামলায় নামে ওই শিক্ষককে শুক্রবার মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, যাত্রাবাড়ীর কুতুবখালীতে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক সাঈদ আহমেদ গত ২২ জানুয়ারি মধ্যরাতে ওই শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক তার বিছানায় নিয়ে বলাৎকার করে। এতে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে পরদিন বিষয়টি টেলিফোনে তার পরিবারকে জানায়। অসুস্থতার কথা বলে তার অভিভাবকরা তাকে ছুটিতে নিয়ে আসতে চাইলেও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নেসার আহমেদ নাছিরী নানা অজুহাতে তাকে ছুটি দেয়নি। পরবর্তীতে কৌশলে মাদ্রাসা থেকে বের হয়ে এসে ঘটনাটি তার অভিভাবককে জানালে ওই শিশু শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরবর্তীতে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নেসার আহমেদ নাছিরী বিষয়টি মিটমাট করতে এবং থানা পুলিশের কাছে অভিযোগ না দেওয়ার জন্য নানাভাবে ওই পরিবারকে চাপ প্রয়োগ করে।

নোয়াখালীতে ৪ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

গত কয়েক মাস ধরে ভয় দেখিয়ে নুরানি শাখার শিক্ষক সাইফুল ইসলাম চার শিক্ষার্থীকে মাদ্রাসার ভেতরে বলাৎকার করেন।
গ্রেপ্তার হওয়া মাদ্রাসাশিক্ষক সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে চার ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে তাকে খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে চাটখিল থানা পুলিশ। আজ তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম (২৬) উপজেলার শংকরপুর গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি শিক্ষার্থীদের ধর্ষণের বিষয়টি স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে চাইলে তাকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়।

Monday, January 15

বন্ধুর মৃত্যুশোকে বন্ধুর আত্মহত্যা

গাজীপুরের কালিয়াকৈরে এক বন্ধুর মৃত্যুর শোক সইতে না পেরে অপর বন্ধু আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

আজ সোমবার (১৫ জানুয়ারি) ভোরে উপজেলা গোয়ালবাতান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হলেন কুড়িগ্রামের রোমারি থানার চরগেন্দাখোলা এলাকার আমজাদ হোসেনের ছেলে হাবিজুল (১৮)। তিনি দিনমজুরের কাজ করতেন।

Friday, January 12

কচুয়ায় বলৎকারের অভিযোগে সংবাদ সম্মেলন

কচুয়ায় নাতীকে বলৎকার করার অভিযোগে কচুয়া প্রেসক্লাব সংবাদ সম্মেলন করেছে উপজেলার আড়িয়ামর্দ্দন গ্রামের আলতাফ শেখ। বৃহস্পতিবার সকাল ১১টায় কচুয়া প্রেসক্লাব হল রুমে এ সংবাদ সম্মেলনে উপজেলার আড়িয়ামর্দ্দন গ্রামের মৃত সফিজ উদ্দিন শেখের পুত্র আলতাফ শেখ নাতীকে সাথে নিয়ে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তার প্রতিবেশী মৃত সফিজ উদ্দিন শেখর পুত্র আঃ হাকিম শেখ(৫৫) তার নাতী (১৬) তাকে ঘুরে আসার কথা বলে ঘেরে নিয়ে জোড়পূর্বক গলায় কাস্তে ধরে বলৎকার করে। ওই সময় স্থানীয় কজন কলেজ পড়ুয়া ছেলেরা ঘটনাটি দেখে আমার নাতীকে উদ্ধার করে। এঘটনার পরের দিন রাতে মিথ্যা ঘটনা সাজিয়ে ৯৯৯ এ ফোন দিয়ে অভিযোগ করে তাকে হয়রানী করে। এছাড়া আঃ হাকিম শেখ এর পূর্বে আরো এ ধরনের বলৎকার করে। তার পরিবার বিবাহ বহির্ভুত সম্পর্কসহ নানা অপকর্ম করে এলাকায় পরিবেশ নষ্ট করে ফেলছে। এদের কারণে এলাকার মানুষ আতংকিত থাকায় ভয়ে কেউ টুশব্দটি করতে সাহস পায়না। এঘটনার পর তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

Friday, December 22

শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক কারাগারে

মানিকগঞ্জে শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে জাহাঙ্গীর আলম (২২) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


ভুক্তভোগীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই মাদ্রাসা শিক্ষার্থী মানিকগঞ্জ পৌর এলাকার আল হেরা ইন্টারন্যাশনাল মাদরাসায় আবাসিকে থেকে হেফজ বিভাগে লেখাপড়া করে। ওই শিক্ষার্থীকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রুমের বাইরে ডেকে নেয় অভিযুক্ত শিক্ষক। পরে কার্টুন দেখানো অবস্থায় মাদরাসার চতুর্থ তলায় নিয়ে ওই শিশুকে জাহাঙ্গীর আলম জোরপূর্বক বলৎকার করে। শিশু কান্নাকাটি করলে জাহাঙ্গীর ঘটনার বিষয়টি কাউকে না বলতে ভয়ভীতি দেখায়। আজ সকালে ওই শিশুটি বাড়িতে গিয়ে ব্যথায় কান্না করতে থাকে। পরে শিশুর মা জিজ্ঞেস করলে ঘটনা বিস্তারিত বলে দেন।

Wednesday, December 20

পিরোজপুরে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ

পিরোজপুরে এক মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মাদ্রাসার সুপার শিক্ষক মো: ফয়সাল আহম্মেদ পলাতক রয়েছে।

ঘটনার বিবরণে জানা যায় পিরোজপুর পৌরসভাধীন ভাইজোরা বড়পোল এলাকার পিরোজপুর ক্যাডেট মাদ্রাসারসুপার বড় হুজুর মো: ফয়সাল আহম্মেদ দীর্ঘদিন ধরে ওই ছাত্রকে বলাৎকার করে আসছিল। এমন অভিষোগ রয়েছে গত১২ ডিসেম্বর রাতে বড় হুজুর মো: ফয়সাল আহম্মেদ ওই ছাত্রের সাথে অসদাচারন ও খারাপ কাজ করতে গেলে ওই ছাত্র বাধা দেয় এ সময় বড় হুজুর মো: ফয়সাল আহম্মেদ ওই ছাত্রকে কাউকে কিছু বললে হত্যার হুমকি দেয়। এরপর ওই ছাত্র বাবা মায়ের কাছে বিষয়টি খুলে বলেন। পরবর্তীতে স্থানীয় প্রতিবেশিদের সহায়তায় ছাত্রের বাবা বাদী হয়ে একটি অভিযোগ পত্র দায়ের করেন।

Monday, December 18

বলাৎকারের প্রতিবাদ করায় ভাতিজাকে হত্যা

গাইবান্ধা: বলাৎকারের প্রতিবাদ করায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদরাসাছাত্র সাব্বিরকে (১১) হত্যা করে মরদেহ নদীর পাড়ে ঝোপে ফেলে রাখেন চাচা ইমরান মিয়া (২৮)।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান এ তথ্য জানান।

অভিযুক্ত ইমরান সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের আলেক আকন্দ গটুর ছেলে।

Friday, December 15

গজারিয়ায় মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় ১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর বাবার অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, তার ১১ বছর বয়সী ঐ ছেলে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও সাকিনস্থ নূরানী ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় পড়াশোনা করে। গতকাল বুধবার সকাল পৌনে ১০টার দিকে মাদ্রাসার শিক্ষক অভিযুক্ত আব্দুল্লাহ (২৮), পিতা- মাওলানা আলমগীর হোসেন, গ্রাম: রায়পুর, উপজেলা- কাঠালিয়া, জেলা- ঝালকাঠি, মোবাইল ফোনের মাধ্যমে জানায় যে, আমার ছেলে (১১) মাদরাসায় নাই। উক্ত সংবাদ পেয়ে আমি আমার ছেলেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করতে থাকি। এরই কিছুক্ষণ পর আমার ছেলে বাড়িতে এসে জানায় যে, ঐ শিক্ষক আব্দুল্লাহ গত সোমবার ভোররাত আনুমানিক ৩টার সময় ছাত্রদের শয়নকক্ষে আমার ছেলের পরিহিত লুঙ্গি খুলে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বলৎকার করে।

Wednesday, December 13

ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক আটক

মুন্সীগঞ্জের গজারিয়ায় টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে উঠেছে এক শিক্ষককের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। ওই শিক্ষকের নাম আব্দুল্লাহ (২৮)। তিনি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাসিন্দা। কয়েক বছর ধরে তিনি গজারিয়া উপজেলার ভাটেরচর গ্রামে ভাড়া থাকছেন।

Tuesday, December 5

ফের বলাৎকার করে শিক্ষকের গা ঢাকা: মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত

মুন্সীগঞ্জঃ জেলার গজারিয়ায় বড় ভাটেরচর মারকাযুল উলুম মাদ্রাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ শফিউদ্দীনের বিরুদ্ধে আবারো এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে কক্ষে তালা দিয়ে গা ঢাকা দিয়েছেন ওই শিক্ষক, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এর আগে চলতি বছর ৩০ এপ্রিল উল্লেখিত মাদ্রাসার তিন ছাত্রকে পৈশাচিক নির্যাতনের ঘটনায় তাকে আটক করে কারাগারে পাঠায় পুলিশ। স¤প্রতি জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় মাদ্রাসায় যোগদান করেন। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে তীব্র সমালোচনার ঝড় বইছে।

Monday, December 4

বাউফলে বলৎকারের শিকার মাদ্রাসা ছাত্রের লাশ সেপটি ট্যাংক থেকে উদ্ধার

পটুয়াখালীর বাউফলে বলৎকারের শিকার মাদ্রাসার ছাত্র আতিকুল ইসলামের (১১) লাশ একটি মসজিদের সেপটি ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে।শনিবার (৩ডিসেম্ব) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের ফজলুর রহমান মুন্সী বাড়ির মসজিদের সেপটি ট্যাংক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। আতিকুল ইসলাম স্থানীয় ফজলুর রহমান রাহীমিয়া দারুল উলুম নুরানী হাফেজী ও এতিমখানার হেফজ শ্রেণির ছাত্র। আতিকের বাবার নাম সরেয়ার সরদার। পাশ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নের মধ্য জিড়াইল গ্রামে তার বাড়ি। সে বাবা-মায়ের একমাত্র ছেলে।