Showing posts with label RANGPUR. Show all posts
Showing posts with label RANGPUR. Show all posts

Friday, March 1

রংপুরে ৬ বছরের শিশুকে দলবদ্ধ বলাৎকার



রংপুরের পীরগাছায় ৬ বছরের এক শিশু দলবদ্ধভাবে বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (১ মার্চ) বিকেলে উপজেলার হরিচরণপাড়া গ্রামের জসিম উদ্দিন (২১) নামে এক অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। 

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে হরিচরণপাড়া গ্রামের ভুক্তভোগী ওই শিশু তার এক সহপাঠীসহ স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একই গ্রামের সুরুজ্জামানের ছেলে লিয়ন (১৯), আব্দুল মতিনের ছেলে জসিম উদ্দিন (২১) ও মৃত সুরত আলীর ছেলে সোহান (১৭) ভুক্তভোগী শিশু ও তার সহপাঠীকে বিস্কুট ও বড়ই খাওয়ানোর লোভ দেখিয়ে অভিযুক্ত লিয়নের ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে শিশুটিকে দলবদ্ধভাবে জোরপূর্বক বলাৎকার করে। ভুক্তভোগী শিশুটিকে বলাৎকার করার পর সহপাঠী অপর শিশুকে বলাৎকার করার চেষ্টা করলে ওই শিশু কৌশলে দৌড়ে গিয়ে বলাৎকারের শিকার শিশুটির বাবা-মাকে বিষয়টি জানায়। তারা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে চিৎকার করে লোকজন ডাকতে থাকলে অভিযুক্তরা কৌশলে পালিয়ে যায়। পরে শিশুটির বাবা আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত জসিম উদ্দিন ভুক্তভোগী শিশুটির বাড়ি গিয়ে তার বাবাকে মামলা না করার হুমকি দেয়। এ সময় স্থানীয়রা জসিমকে আটক করে পুলিশে দেয়। শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

Wednesday, December 27

হিজড়ার সঙ্গে নির্বাচন, রাঙ্গার মন্তব্যে রংপুরে তোলপাড়

রংপুর-৩ সদর আসনের তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানীর সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার আপত্তিকর মন্তব্য নিয়ে রংপুরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। যা তিনি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। মুহূর্তের মধ্যে রাঙ্গার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। বিক্ষুব্ধ হয়ে উঠে জাতীয় পার্টির নেতাকর্মীরা। মসিউর রহমান রাঙ্গা রংপুর প্রেস ক্লাব চত্বরে এলে তার এ মন্তব্যের বিষয়ে জানতে চাইলে বিষয়টি তিনি এড়িয়ে সাংবাদিকদের বলেন, সব মানুষই আল্লাহর সৃষ্টি। সুতরাং কে কি নিয়ে জন্মগ্রহণ করলো এটা কোনো বিষয় না। একটা মানুষের কর্মে মানুষকে এগিয়ে নিয়ে যায়। এ সময় তিনি বলেন আমাকে মাফ করেন। এর কিছুক্ষণ পরেই তিনি ফেসবুকের সেই স্ট্যাটাসটি মুছে ফেলেন।

প্রেস বিবৃতি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শিক্ষাক্রমে ট্রান্সজেণ্ডার কোটা বাতিল এবং রংপুরে জাতীয় সংসদ সদস্য পদপার্থী ট্রান্সজেণ্ডার নারীর উপর হামলার ঘটনায় জেএমবিএফ গভীরভাবে উদ্বিগ্ন!

প্যারিস,ফ্রান্স;২৬ ডিসেম্বর ২০২৩: প্রতিক্রিয়াশীল মুসলিম ছাত্র ছাত্রীদের আন্দোলনের মূখে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক স্নাতক পর্যায়ের শিক্ষাক্রমে নির্ধারিত ট্রান্সজেন্ডার কোটা বাতিলের ঘোষণা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে ট্রান্সজেন্ডার নারী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানীর উপর আক্রমণের ঘটনায় ফ্রান্স ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে।

সমাজের পশ্চাদপদ অবহেলিত জনগোষ্ঠির অংশ হওয়া স্বত্তেও শুধুমাত্র যৌন সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভূক্ত হওয়ায় প্রতিক্রিয়াশীল মুসলিম ছাত্র ছাত্রীদের আন্দোলনের মূখে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক স্নাতক পর্যায়ের শিক্ষাক্রমে নির্ধারিত ট্রান্সজেন্ডার কোটা বাতিলের ঘোষণা এবং বর্তমান সরকারের সহযোগী ও জাতীয় সংসদের তথাকথিত বিরোধী দল জাতীয় পার্টির নেতা কর্মীদের দ্বারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রান্সজেন্ডার নারী আনোয়ারা ইসলাম রানীর উপর আক্রমণের ঘটনা বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান ও জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকারের সুস্পষ্ট লংঘন বলে জেএমবিএফ মনে করে।

Tuesday, December 26

STATEMENT: JMBF Condemns Cancellation of Transgender Quota at Dhaka University and Attacks on Transgender Candidates in Rangpur

Paris, France; December 26, 2023: France-based human rights organization JusticeMakers Bangladesh in France (JMBF) expresses grave concern and protests over the announcement of the cancellation of the transgender quota set by Dhaka University authorities in undergraduate education, in response to the movement by reactionary Muslim students. JMBF also condemns the attack on Anwara Islam Rani, a transgender independent candidate in the Rangpur-3 constituency during the 12th national election.


JMBF believes that despite being part of the backward and neglected groups in society, the cancellation of the transgender quota by Dhaka University authorities, influenced by the reactionary Muslim students' movement, and the incident of the attack on Anwara Islam Rani, an independent candidate in Rangpur-3 constituency during the 12th National Assembly elections by the leaders and activists of the Jatiya Party, a self-proclaimed opposition party in the Jatiya Sangsad, is a clear violation of Bangladesh's supreme law, the Constitution, and the universal human rights declared by the United Nations.

প্রেস বিবৃতি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শিক্ষাক্রমে ট্রান্সজেণ্ডার কোটা বাতিল এবং রংপুরে জাতীয় সংসদ সদস্য পদপার্থী ট্রান্সজেণ্ডার নারীর উপর হামলার ঘটনায় জেএমবিএফ গভীরভাবে উদ্বিগ্ন!

প্যারিস,ফ্রান্স;২৬ ডিসেম্বর ২০২৩: প্রতিক্রিয়াশীল মুসলিম ছাত্র ছাত্রীদের আন্দোলনের মূখে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক স্নাতক পর্যায়ের শিক্ষাক্রমে নির্ধারিত ট্রান্সজেন্ডার কোটা বাতিলের ঘোষণা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে ট্রান্সজেন্ডার নারী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানীর উপর আক্রমণের ঘটনায় ফ্রান্স ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে।


সমাজের পশ্চাদপদ অবহেলিত জনগোষ্ঠির অংশ হওয়া স্বত্তেও শুধুমাত্র যৌন সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভূক্ত হওয়ায় প্রতিক্রিয়াশীল মুসলিম ছাত্র ছাত্রীদের আন্দোলনের মূখে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক স্নাতক পর্যায়ের শিক্ষাক্রমে নির্ধারিত ট্রান্সজেন্ডার কোটা বাতিলের ঘোষণা এবং বর্তমান সরকারের সহযোগী ও জাতীয় সংসদের তথাকথিত বিরোধী দল জাতীয় পার্টির নেতা কর্মীদের দ্বারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রান্সজেন্ডার নারী আনোয়ারা ইসলাম রানীর উপর আক্রমণের ঘটনা বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান ও জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকারের সুস্পষ্ট লংঘন বলে জেএমবিএফ মনে করে।

Sunday, December 24

রংপুরে তৃতীয় লিঙ্গের প্রার্থীর ওপর জাতীয় পার্টির কর্মী-সমর্থকদের হামলা

নিজস্ব প্রতিবেদক: রংপুর-৩ আসনে গণসংযোগকালে লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানীর উপর হামলা করেছে জাতীয় পার্টির (জাপা) কর্মী-সমর্থকরা। এমন অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় রংপুর মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের দেওডোবা বড়বাড়ি মরিচটারি এলাকায় এ ঘটনা ঘটে।

আনোয়ারা ইসলাম রানী বলেন, ‘প্রতীক বরাদ্দের পর থেকে আমি নিয়ম মেনে প্রচার-প্রচারণা করছি। শুক্রবার বিকেল থেকে ১৪ ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করে সন্ধ্যায় মরিচটারি মোড়ে এলে দুই থেকে আড়াইশ মানুষ আমাকে দেখতে ঘিরে ধরে। তাদের সঙ্গে কথা বলার সময় জাতীয় পার্টির কয়েকজন কর্মী-সমর্থক আমার হাতে থাকা হ্যান্ড মাইক কেড়ে নিয়ে আমাকে ধাক্কা দেওয়া শুরু করে। এরপর তারা প্রচণ্ড গালিগালাজ করে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়।’

Monday, December 18

রংপুরে তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থীর শোডাউন

সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ পেয়ে বিশাল শোডাউন করেছেন তৃতীয় লিঙ্গের এ প্রার্থী। ঘোষণা দিয়েছেন ওই আসনে নিজেকে জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদেরের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে।

এর আগে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোবাশ্বের হাসানের কার্যালয়ে বিপুল সংখ্যক সমর্থক নিয়ে উপস্থিত হন আনোয়ারা ইসলাম রানী। নিজের পছন্দের প্রতীক ঈগল বরাদ্দ চান।

ঈগল প্রতীক বরাদ্দ পেয়ে তিনি সাংবাদিকদের বলেন, রংপুর-৩ আসন একসময় জাতীয় পার্টির দুর্গ ছিল। বিগত দিনে এই আসনের তেমন কোনও উন্নয়ন তারা করতে পারেননি। মানুষ তাদের কাছ থেকে প্রত্যাশিত কিছুই পায়নি। বরং বিগত দিনে জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হয়ে তারা যে ওয়াদা করেছিলেন, তার কিছুই বাস্তবায়ন করতে পারেননি।

Monday, November 20

মনোনয়ন ফরম কিনেছেন তৃতীয় লিঙ্গের রানী

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রংপুর-৩ (সদর-আংশিক সিটি) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কিনেন।

রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে এ মনোনয়ন ফরম তোলেন তিনি। এ সময় তার সঙ্গে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আনোয়ারা ইসলাম রানী রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠীর জন্য তিনি কাজ করছেন। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠনের পক্ষ সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন তিনি।

Monday, September 4

রংপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা

রংপুরের মিঠাপুকুরে সাংবাদিক রিপন শাহরিয়ারের ওপর হামলার ঘটনা ঘটেছে। জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা শিক্ষা পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতার চিত্র সংগ্রহের সময় শিক্ষক আব্দুল বারী কর্তৃক হামলার স্বীকার হন।

সোমবার (৪ সেপ্টেম্বর) উপজেলার ছড়ান হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে। আক্রমণকারী আব্দুল বারী ছড়ান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক।

জানা গেছে, ম্যাচ শুরুর ৩৫ মিনিটে ছড়ান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এক খেলোয়াড় আক্রমনাত্মকভাবে চড়াও হন প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের ওপর।

Wednesday, June 28

বলাৎকারের অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১৩’র হাতে গ্রেফতার


রংপুর মহানগর হাজীরহাট এলাকায় একটি নুরানী হাফিজিয়া মাদ্রাসার আবাসিকে শিশু শিক্ষার্থীকে একাধিকবার বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলার প্রেক্ষিতে শিক্ষককে নীলফামারী জেলার ডোমার উপজেলা এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

Monday, June 12

ছাত্রকে বলাৎকার, মাদ্রাসাশিক্ষককে ধরে পুলিশে দিল জনতা

রংপুর নগরীর কেরানিপাড়ার এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের নাম মোহাম্মদ তামিম (২২)। তিনি নগরীর কেরানিপাড়ার দারুল উলূম জমিয়াত মাদ্রাসার সহকারী শিক্ষক।
বুধবার (১২ জুন) বিকেলে নগরীর কেরানিপাড়ার দারুল উলূম জমিয়াত মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ তামিমের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ তুলে আটক করে বেঁধে রাখে এলাকাবাসী।

Wednesday, March 29

রংপুরে আইনজীবীর সদস্যপদ একমাসের জন্য স্থগিত

যৌতুক মামলায় শুনানির সময় সরকার পক্ষে আপত্তি উত্থাপন করার ঘটনাকে কেন্দ্র করে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনাল-২ এর বিশেষ কৌঁসুলি (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিনের ওপর হামলার ঘটনায় আইনজীবী জাহিদুল মাহমুদ পলাশের সদস্যপদ এক মাসের জন্য স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি।

রংপুর আইনজীবী সমিতির সিদ্ধান্তে বলা হয়েছে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত অভিযুক্ত আইনজীবীর সদস্যপদ স্থগিত থাকবে। এই সময়ে তিনি সমিতির সদস্য হিসেবে কোনো আদালত বা ট্রাইবু্যনালে মামলা পরিচালনা করতে পারবেন না। এ সংক্রান্ত পত্র রংপুরের জেলা ও দায়রা জজ, স্পেশাল জজ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ সব আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক জানান, গত ২ মার্চ বিকাল ৩টার দিকে আইনজীবী পলাশের নেতৃত্বে শিক্ষানবিশ নুরুল ইসলাম খন্দকারসহ রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনাল-২ এর বিশেষ পিপি সিনিয়র আইনজীবী জাহাঙ্গীর হোসেনের অফিসে প্রবেশ করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও কিলঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। এই বিষয়ে আইনজীবী সমিতির কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৫ মার্চ সমিতির নির্বাহী কমিটির সভায় বিস্তারিত আলোচনা শেষে অভিযুক্ত আইনজীবীকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। অভিযুক্তের জবাব সন্তোষজনক না হওয়ায় এক মাসের জন্য তার সদস্যপদ স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

Wednesday, March 8

আদালতে পিপির উপর হামলা, দুই আইনজীবীকে শোকজ

 

যৌতুক মামলায় শুনানীর সময় সরকার পক্ষে আপত্তি উত্থাপন করার ঘটনাকে কেন্দ্র করে রংপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপির উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।