
সোমবার (১০ এপ্রিল) সকালে ঢাকা মহানগরীর কমলাপুর সর্দারপাড়া কলোনির একটি মেস থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পরে তাদের থানায় হস্তান্তর করা হবে।
গত ৪ এপ্রিল বিকেলে চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে নিজ কম্পিউটার সেন্টারে কাজ করছিলেন সাংবাদিক আয়ুব নিয়াজী। পাহাড় কাটার নিউজ করার জেরে তাকে দোতলা থেকে ফেলে দেয় সন্ত্রাসীরা। চট্টগ্রাম মেডিকেলে তার চিকিৎসা চলছে। এক রোহিঙ্গা নারীকে দিয়ে নির্যাতনের ভুয়া অভিযোগ করে তাকে ফাঁসাতে চেয়েছিল পাহাড়খেকো সিন্ডিকেট।