
সিলেট: জেলার গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে কাওছার আহমদ (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বিছানাকান্দি সীমান্তে ১২৬৩ মেইন পিলারের ৪০০ গজের মধ্যে এ ঘটনা ঘটে।
নিহত কাওছার আহমদ উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের দক্ষিণ বগাইয়া গ্রামের রুসন মিয়ার ছেলে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন।
