Showing posts with label KURIGRAM. Show all posts
Showing posts with label KURIGRAM. Show all posts

Monday, January 15

বন্ধুর মৃত্যুশোকে বন্ধুর আত্মহত্যা

গাজীপুরের কালিয়াকৈরে এক বন্ধুর মৃত্যুর শোক সইতে না পেরে অপর বন্ধু আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

আজ সোমবার (১৫ জানুয়ারি) ভোরে উপজেলা গোয়ালবাতান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হলেন কুড়িগ্রামের রোমারি থানার চরগেন্দাখোলা এলাকার আমজাদ হোসেনের ছেলে হাবিজুল (১৮)। তিনি দিনমজুরের কাজ করতেন।

Tuesday, December 19

দেশের নাগরিক হয়েও নেই তাদের এনআইডি, হতে পারেননি ভোটার |

দেশের নাগরিক হওয়া সত্ত্বেও নেই জাতীয় পরিচয় পত্র। ভোটাধিকার থাকার পরও ভোটার হতে পারেননি কুড়িগ্রামের তৃতীয় লিঙ্গের বাসিন্দারা। তথ্য সংগ্রহের সময় করা হয়নি তাদের খোঁজ, নির্বাচন অফিসেও মিলেছে হয়রানি। নীতিমালায় অনুমোদন থাকলেও কেনো নাগরিক সুবিধাটুকু পাচ্ছেন না-- এই প্রশ্ন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির।
https://www.youtube.com/watch?v=MOZj4GToD0E

Wednesday, November 15

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের রাবার বুলেটে আশরাফুল আলম নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাগভান্ডার বিজিবি ক্যাম্পের আওতাধীন পূর্ব ভোট সীমান্তে এ ঘটনা ঘটে।


আশরাফুল আলম (২৫) ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের পূর্ব ভোটহাট গ্রামের আলী আকবরের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে কয়েকজন যুবক উপজেলা বাগভান্ডার বিজিবি ক্যাম্পের আওতাধীন পূর্ব ভোট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৫৭ এর সাব পিলার ৪ এস ও ৫ এস এর মাঝামাঝি স্থানে অবৈধ পথে সুপারি পারাপার করছিলেন। এ সময় ভারতের কালমাটি বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের ছোড়া রাবার বুলেটে আহত হন আশরাফুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত পৌনে ২টার দিকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

Saturday, November 11

কুড়িগ্রামে বলাৎকারের অভিযোগে এক শিক্ষক আটক

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় ১২ বছর বয়সী এক মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে তার প্রাইভেট শিক্ষককে আটক করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুহুল আমিন। ঘটনাটি ঘটেছে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে। আটককৃত শিক্ষক ওই গ্রামের মৃত মোন্নাফ আলীর ছেলে মোঃ মাসুদুর রহমান (২৫)। সে দক্ষিণ ছাট গোপালপুর দারুল কুরআন বালক-বালিকা নুরানী মাদ্রাসার শিক্ষক বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রের মা বাদি হয়ে ভুরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রকে প্রাইভেট পড়াতো শিক্ষক মাসুদ। গত ৭ নভেম্বর (মঙ্গলবার) মাদ্রাসার ছুটি হলে সকল শিক্ষার্থী নিজ বাড়িতে চলে যায়। বিকেলে ওই ছাত্রকে প্রাইভেট পড়ানোর কথা বলে মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে জোড় করে পায়ুপথে ধর্ষণ করে এবং এই ঘটনা কাউকে না বলতে নানা ধরনের ভয়ভীতি দেখায়।

পরে সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্র অসুস্থ হয়ে পড়লে তার মাকে বিস্তারিত ঘটনা খুলে বলে। গতকাল বুধবার (৮ নভেম্বর) ওই ছাত্রের মা বাদি হয়ে ভুরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন।



মামলার সুত্র ধরে পুলিশ অভিযান চালায় এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করে। ওসি মোঃ রুহুল আমিন জানান, 

মামলার সুত্র ধরে পুলিশ অভিযান চালায় এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করে। ওসি মোঃ রুহুল আমিন জানান, বলাৎকারের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ব‍্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Thursday, November 9

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার মাদরাসার ১২ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে তার প্রাইভেট শিক্ষককে আটক করেছে পুলিশ




বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন।

Tuesday, October 3

Statement:JMBF Strongly Condemns and Protests the Brutal Attack on Poet Radhapad Ray in Kurigram, Bangladesh

Paris, France: October 03, 2023: JusticeMakers Bangladesh in France (JMBF) strongly condemns and protests the barbaric attack on renowned poet Radhapad Ray in Nagishwari Upazila of Kurigram on September 30, 2023.

JMBF has also called for the immediate arrest of the accused in the said attack and ensuring the provision of exemplary punishment to the culprits after a fair and impartial investigation, in line with human rights principles

According to a report published in the online edition of the Daily Kalbela on October 2, the attack took place on the poet in his village in the Betharband Union of Nageshwari Upazila in Kurigram district on Saturday, September 30. A young man named Rafiqul Islam (38), a neighbor, suddenly attacked him. As a result of the attack, poet Radhapad Roy was seriously injured and is currently undergoing treatment at Nageshwari Health Complex.

Tuesday, September 5

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহতের অভিযোগে মামলা

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি ঝুপড়ি থেকে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। নিহত যুবকের বাবা বাদী হয়ে গত রোববার দিনগত রাত ১২টার পর রৌমারী থানায় এ মামলা করেন। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপকুমার সরকার প্রথম আলোকে মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারতীয় সীমান্তে মানিক মিয়া হত্যার ঘটনায় নিহত যুবকের বাবা বাদী হয়ে বিএসএফের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। ওসি আরও বলেন, লাশের সুরতহাল প্রতিবেদনের প্রাথমিকভাবে বাঁ পাঁজরে একটি ছোট ফুটো এবং বুকের ডান দিকে আরেকটি ফুটো ছিল। উদ্ধার হওয়া লাশ ময়নাতদন্তের জন্য গতকাল সোমবার সকালে কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Sunday, September 3

স্বজনের বাড়িতে যুবকের ‘গুলিবিদ্ধ’ লাশ রেখে পালালেন সঙ্গীরা

কুড়িগ্রামের রৌমারী উপজেলার একটি ঝুপড়ি থেকে পুলিশ রোববার বিকেলে এক যুবকের লাশ উদ্ধার করেছে। স্থানীয় লোকজন বলছেন, সীমান্তে অবৈধ পথে গরু পাচার করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের গুলিতে ওই যুবক নিহত হয়েছেন। পরে তাঁর সঙ্গীরা মামলার ভয়ে এক আত্মীয়ের ঘরে ওই লাশ লুকিয়ে রাখেন।

পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষ কেউ নিশ্চিত করেনি ওই তরুণ কীভাবে মারা গেছেন। নিহত ব্যক্তির নাম মানিক মিয়া (৩৫)। রোববার ভোররাতে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের মোল্লারচর সীমান্তে এ গুলির ঘটনা ঘটে।

Monday, June 5

কুড়িগ্রামে পুলিশের নির্যাতনে হাজতির মৃত্যুর অভিযোগ

কুড়িগ্রাম জেলা কারাগারের একরামুল হোসেন এরশাদ (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।শনিবার (৩ জুন) কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে তার পরিবারের অভিযোগ, পুলিশি নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।মারা যাওয়া এরশাদ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারী এলাকার শওকত আলী ছেলে।পুলিশ জানায়, মারা যাওয়া এরশাদ এলাকার চিহ্নিত মাদক কারবারি ও মাদক সেবনকারী। তবে তাকে নির্যাতনের অভিযোগ মিথ্যা।

Sunday, June 4

কুড়িগ্রামে পুলিশি নির্যাতনে হাজতির মৃত্যু, পরিবারের অভিযোগ

কুড়িগ্রাম জেলা কারাগারে হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ওই হাজতিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে ১ জুন ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। কুড়িগ্রাম কারাগারের জেলার আবু ছায়েম এ তথ্য নিশ্চিত করেন।

Thursday, June 1

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় বিএসএফের গুলি ও গ্রেনেট বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের সীমান্তবর্তী নাখারজান এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ওই সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকার মৃত আজিমুদ্দিনের ছেলে আমজাদ হোসেন (৪০), গোলাম রহমানের ছেলে সাহেব আলী (৩১), ফজি ব্যাপারীর ছেলে শফিকুল ইসলাম (২৯), মনসুর আলীর ছেলে হাফিজুর রহমান হাফিজসহ (৪২) একটি চক্র দিনহাটা থানার সেউটি-২ বালাতারী গ্রামের পাচারকারীর কাছ থেকে কাঁটাতারের ওপর দিয়ে পোঁটলায় করে গরুর মাংস পাচার করার চেষ্টা করছিল।

Tuesday, May 23

দুই কিশোরকে বলাৎকার, সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ফুলবাড়ী সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জয়ন্ত কুমার মোহন্তকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২২ মে) উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল ও সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Wednesday, May 3

কুড়িগ্রামে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

ফুলবাড়ীতে প্রতিমা ভাঙচুরের পর অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেনসহ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ দুপুরে উপজেলার রায়পাড়া গ্রামেছবি: প্রথম আলো


কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চারটি পারিবারিক মন্দিরে ঢুকে আটটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাতের কোনো একসময় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমণ্ডল সীমান্তের রায়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রায়পাড়া গ্রামের বাসিন্দা বীরেন চন্দ্র বর্মণ জানান, তাঁর বাড়ির উঠানে রাধাকৃষ্ণ মন্দিরে তিন যুগ ধরে গ্রামের সবাই পূজা-অর্চনা করে আসছেন। গতকাল সোমবার সন্ধ্যায় তাঁরা মন্দিরে প্রার্থনা করেন। আজ সকালে মন্দিরে এসে দেখতে পান, মন্দিরের ভেতরে প্রতিমাগুলো কেউ ভেঙে রেখে গেছে। আগে কোনো দিন তাঁদের গ্রামে এমন ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন। তাঁদের ধারণা, আজ ভোররাতের দিকে দুর্বৃত্তরা প্রতিমাগুলো ভাঙচুর করেছে।