সিলেটের কানাইঘাট উপজেলা-সংলগ্ন ভারত সীমান্তের ভেতরে মাসুম আহমদ (১৫) নামের বাংলাদেশি এক কিশোরের লাশ পড়ে আছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভারত সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি এলাকার ১৩১২-৮ পিলারের পাশে ভারতের ভেতরে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।
Showing posts with label SYLHET. Show all posts
Showing posts with label SYLHET. Show all posts
Thursday, February 22
Sunday, January 21
মধ্যনগরে শিশুকে বলাৎকার, গ্রেপ্তার ১

মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের একটি গ্রামের আট বছর বয়সী এক শিশুকে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ডোবার পানিতে মাছ শিকার করার প্রলোভন দেখিয়ে গত বৃহ¯পতিবার বেলা সাড়ে ১২টার দিকে গ্রামের পূর্বপাশে থাকা খৈমারির জঙ্গলে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে উপজেলার আন্তরপুর গ্রামের হাফিজ মিয়ার ছেলে নবী হোসেন (১৮)-কে আসামি করে শুক্রবার দুপুরে দিকে মধ্যনগর থানায় মামলা করেছেন। মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে ওইদিনই বেলা আড়াইটার দিকে মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী টাঙ্গুর হাওরের পাড় থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মধ্যনগর থানা পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের আন্তরপুর গ্রামের বাসিন্দা নবী হোসেন (১৮) গত বৃহ¯পতিবার বেলা ১২টার দিকে আট বছর বয়সী শিশুকে পাশের খৈমারি জঙ্গল সংলগ্ন ডোবার পানিতে মাছ শিকারের প্রলোভন দেখিয়ে খৈমারি জঙ্গলে নিয়ে যায়। বেলা সাড়ে ১২টার দিকে নবী হোসেন শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করে সেখানে ফেলে রেখে চলে আসে। শিশুটির পায়ুপথ দিয়ে রক্ত বের হওয়ায় শিশুটি ব্যথা অনুভব করায় কাঁদতে কাঁদতে নিজ বাড়িতে এসে ঘটনাটি শিশুটি তার বাবা মাকে জানায়। পরে পরিবারের লোকজন প্রথমে তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নেত্রকোনা জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, আট বছর বয়সী শিশুকে বলাৎকার করার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। এছাড়া শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
Sunday, December 31
বিছনাকান্দিতে ভারতীয় খাসিয়ার হাতে প্রা ণ গে ল বাংলাদেশী যুবকের
ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী এক যুবক খুন হয়েছেন। নিহত যুবক সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বাগাইয়া দক্ষিণ পাড়া গ্রামের রুসন আলীর ছেলে। স্থানীয় এলাকাবাসী জানান শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত-রাত ৯ টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া দক্ষিণ পাড়ার রুসন আলীর ছেলে কাওছার আহমদ চোরাই পথে ভারতীয় চিনি পাচারের জন্য বিছনাকান্দি সীমিত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এসময় ভারতের একটি বাগানের পাহারাদার কাওছাকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করলে ঘটনাস্থলেই গুলির আঘাতে কাওছারের মৃত্যু হয়। এসময় কাওছারের সাথে থাকা অপর যুবক মোটরসাইকেল যোগে কাওছারের মৃতদের বাড়িতে নিয়ে আসেন।
এ ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে গোয়াইনঘাট থানার এসআই এনামুলকে কাওছারের বাড়িতে প্রেরন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন বিছনাকান্দি সীমান্তে কাওছার নামের এক যুবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর পেয়েছি।
Friday, December 29
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেট: জেলার গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে কাওছার আহমদ (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বিছানাকান্দি সীমান্তে ১২৬৩ মেইন পিলারের ৪০০ গজের মধ্যে এ ঘটনা ঘটে।
নিহত কাওছার আহমদ উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের দক্ষিণ বগাইয়া গ্রামের রুসন মিয়ার ছেলে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন।
Sunday, December 24
বলাৎকার করার পর টাওয়াল দিয়ে শ্বাসরোধ করে হত্যা

বিশ্বনাথে নিহত কিশোর সিয়াম হত্যার দ্রুত সময়ে রহস্য উদঘাটন করেছে বিশ্বনাথ থানা পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) বিশ্বনাথ থানার রামপাশা ইউনিয়নের এফসি ব্রিকস হতে পূর্বদিকে হয়দরপুর হাওরের মাঝখানে পাঁচলার খাল এর পূর্ব পাড়ে ঝোপের মধ্যে পাওয়া কিশোর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মূল হত্যাকারীকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
রবিবার দুপুরে বিশ্বনাথ থানায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর সার্কেল এডিশনাল এসপি আশরাফুজ্জান।
Wednesday, November 1
যুবদল নেতা হত্যার

সিলেটে অবরোধ চলাকালে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় সিলেট বিভাগের চার জেলায় আগামীকাল বুধবার সকাল–সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে সিলেট জেলা ও মহানগর যুবদল। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষে যুবদলের নেতারা এ কর্মসূচি ঘোষণা দেন।
বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ বিকেলে দিলু আহমদ ওরফে জিলু (৪০) নামের এক যুবক মারা যান। বিএনপির দাবি, ওই যুবক গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। অবরোধ কর্মসূচি চলাকালে সকাল আটটার দিকে দক্ষিণ সুরমার লালাবাজারে পুলিশের ধাওয়ায় গাছে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে নির্যাতন করে পুলিশ। বিকেলে ওই যুবক মারা যান।
Wednesday, September 20
ছাত্রকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার

বিয়ানীবাজার পৌরশহরের কসবা গ্রামে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইমাম হাফিজ মো: হাসিবুল ইসলামকে বুধবার কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, হাসিবুল দীর্ঘ কয়েক বছর থেকে কসবা ত্রিমুখি বাজারের পাঞ্জেগানা মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মসজিদের ইমাম সাহেবের কক্ষে থাকার পাশাপাশি অন্যত্র আরেকটি ভাড়া বাসা নেন। সোমবার বিকেলে তিনি শ্রীধরা গ্রামের মাদ্রাসা পড়ুয়া ১৪ বছরের এক কিশোরকে ওই ভাড়া বাসায় নিয়ে বলাৎকার করে। এ ঘটনা ওই কিশোর তার পিতাকে জানালে তিনি বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন।
Friday, August 11
সিলেটে আইনজীবীর উপর হামলার অভিযোগ, গুলি ও হাতবোমা বিস্ফোরণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের কমিটি ও ‘চিনি চোরাকারবারি’দের নিয়ে সমালোচনার জেরে সিলেটে এক আইনজীবীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় হাতবোমার আঘাতে আহত হয়েছেন আইনজীবী।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিলেট নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় নিজের বাসার সামনে এ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজন।
Friday, July 28
সিলেটে হামলায় আইনজীবী আহত

সিলেটে একটি মামলার শুনানির জের ধরে আদালত চত্বরেই সংঘাতে জড়িয়েছেন বাদী ও বিবাদীপক্ষের দুই আইনজীবী।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বাইরে এই ঘটনা ঘটে।
দুপুরে মামলার শুনানি শেষে দুই আইনজীবীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে বাদী পক্ষের অভিযোগ, মামলার আসামিপক্ষের আইনজীবী বাদি পক্ষের আইনজীবীর উপর হামলা চালিয়েছেন।
Thursday, July 20
জৈন্তাপুর সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের গুলিতে’ বাংলাদেশি নিহত
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় ‘ভারতীয় খাসিয়াদের গুলিতে’ রুবেল হোসেন (২২) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার ভারত সীমান্তের সারি নদীর ১৩০১ নম্বর পিলারসংলগ্ন তেলাঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ি গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে। এ ঘটনায় মাসুম আহমেদ নামের আরেক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
Monday, May 15
সিলেটে আইনজীবীর উপর হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

সিলেট জেলা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট আব্দুল হাই রাজনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ২টায় আদালত প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়।
Saturday, April 8
ধলাই ব্রীজ রক্ষায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মিলনের বাড়িতে পাথরখেকোদের হামলা

নিজস্ব প্রতিবেদক :: দৈনিক বিজয়ের কণ্ঠ’র কোম্পানীগঞ্জ প্রতিনিধি কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মঈন উদ্দিন মিলনের বসতবাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে অন্তত ১৫/১৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এরমধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কলাবাড়ী গ্রামে সাংবাদিক মঈন উদ্দিন মিলনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ধলাই সেতু ধ্বংসকারী চক্রের অন্যতম সদস্য ফয়জুল, তারা মিয়া ও তজই হাজীসহ তাদের ১৫-২০ জনের একটি বাহিনী অতর্কিত এ হামলা চালায়। আহতরা হলেন- করিম মিয়া(৫৫), রফিক মিয়া(৪৭), মঈন উদ্দিন মিলন(৪২), আমির মিয়া(৩৭), হোসেন আহমদ(২৯), ফজিরুন নেছা(৩২), রুমেনা বেগম(১৭), রাহেনা বেগম, আসমা আক্তার ও দুলভি বেগম।
Sunday, January 1
কোম্পানীগঞ্জ সীমান্তে কাঠ সংগ্রহ করতে গিয়ে গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
সিলেটের কোম্পানীগঞ্জের ভারতীয় সীমান্ত এলাকায় কাঠ সংগ্রহ করতে গিয়ে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে নিহত ব্যক্তির বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে সন্ধ্যায় কোম্পানীগঞ্জের উৎমা সীমান্ত এলাকা থেকে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে নিয়ে আসেন।নিহত তরুণের নাম জৈন উদ্দিন (১৮)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বনপুর আদর্শ গ্রামের নূর মিয়ার ছেলে।
Subscribe to:
Posts (Atom)
