Showing posts with label DEATH BODY RESCUE. Show all posts
Showing posts with label DEATH BODY RESCUE. Show all posts

Saturday, December 23

রাজশাহীর ভারতীয় সীমান্তে মিলল দুই যুবকের মরদেহ

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে থাকা ভারতীয় সীমান্তের কাছ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর হনুমন্তনগর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর কানাপাড়া এলাকার শুকুদ্দীর ছেলে কাওসার আলী (১৮) ও আতিকুল ইসলামের ছেলে মোশাররফ হোসেন (১৯)।

Monday, October 9

স্বর্ণ নিয়ে নদীতে নিখোঁজ, ২ ঘণ্টা পর মিলল মরদেহ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ৯ কোটি ২০ লাখ টাকার স্বর্ণের বার কোমরে বেঁধে ভারতে পাচারের সময় নদীতে ডুবে মিরাজ হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মিরাজ একই গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে ভারতে স্বর্ণ চোরাচালান করে আসছিলেন মিরাজ। রোববার বিকেলে বিপুল পরিমাণ স্বর্ণের বার কোমরে বেঁধে নদীপথে বাংলাদেশ থেকে ভারতে পাচার করছিলেন তিনি। একপর্যায়ে নদীতে ডুবে তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর নদীতে তার মরদেহ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।

Thursday, March 16

বাংলাদেশি যুবকের গলাকাটা লাশ মিললো ভারত সীমান্তে

-ময়সনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় সীমান্ত থেকে সারোয়ার হোসেন (৩০) নামে এক বাংলাদেশি যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি হালুয়াঘাট উপজেলার বেপারীপাড়া গ্রামের বাসিন্দা, ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

বুধবার (১৫ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার পূর্ব গোবড়াকুড়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে তার মরদেহ হস্তান্তর করা হয়।

কড়াইতলী বিজিবি ক্যাম্পের সুবেদার কেএম বেলাল হোসেন এই তথ‍্য নিশ্চিত করেছেন।