Showing posts with label HOBIGANJ. Show all posts
Showing posts with label HOBIGANJ. Show all posts

Sunday, August 13

হাবিগঞ্জে ট্রেনে সাংবাদিককে মারধর

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে আন্তনগর কালনী ট্রেনের পাওয়ার কারে অবৈধ যাত্রী উঠানোর ছবি তোলায় মানবজমিনের সাংবাদিককে মারধরের ঘটনার মূল অভিযুক্ত মোক্তার আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৩ আগস্ট) রেলওয়ের বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী ফারহানা সুলতানা স্বাক্ষরিত এক পত্রে অভিযুক্ত মোক্তারকে বরখাস্তের আদেশ দেন।

Friday, June 30

মাধবপুরে সাংবাদিকের উপর হামলা


হবিগঞ্জের মাধবপুরে এক সাংবাদিকের উপর হামলা করেছে দূর্বৃত্তরা। হামলার ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন আহত সাংবাদিক।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(২৯ জুন) বিকাল ৫ টার দিকে সাংবাদিক ত্রিপুরারী দেবনাথ উপজেলা প্রেসক্লাবে যাচ্ছিলেন। এ সময় থানা রোডের মাথু মিয়ার দোকানের সামনে পৌঁছা মাত্র আগে থেকেই ওতপেতে থাকা মহিদুল, ফারুক,ও মুর্শেদ মিয়া সহ আরো কয়েকজন মিলে সাংবাদিক ত্রিপুরারি দেবনাথ এর উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সাংবাদিককে পিটিয়ে মারাত্মক জখম করে। এ সময় পথচারীরা এগিয়ে এসে সাংবাদিককে রক্ষা করে । হামলাকারীরা সাংবাদিককে বলে এ বিষয়ে কোন মামলা মোকদ্দমা করলে ভবিষ্যতে খারাপ হবে ও প্রানে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

Thursday, May 18

চুনারুঘাটে তিন সাংবাদিকের উপর বালুখেকোদের হামলা

চুনারুঘাটে বালুমহালে মোবাইল কোর্টের অভিযানের সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন ৩ টেলিভিশন সাংবাদিক। এসময় হামলাকালিরা ছিনিয়ে নিয়েছে সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল।

বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও এলাকা এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে হবিগঞ্জ প্রেসক্লাব ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশন। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠন দুটির নেতৃবৃন্দ।