ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিনকে পুলিশ হেফাজতে ঝুলিয়ে পিটিয়ে দুই দফায় নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে সরকারি কাজে বাঁধা দানের অভিযোগ এনে পুলিশ মামলা দিয়ে। ভাঙ্গা পায়ের চিকিৎসা না দিয়ে পরের দিন আহত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে বিচারক মো: মনিরুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রোববার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে রুহুল আমিনের বাবা ফল ব্যবসায়ী আবদুল খালেক হাওলাদার এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি ছেলের সুচিকৎসা ও মুক্তি এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
Showing posts with label JHALKATHI. Show all posts
Showing posts with label JHALKATHI. Show all posts
Monday, August 14
পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতাকে নির্যাতনের অভিযোগ!
ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিনকে পুলিশ হেফাজতে ঝুলিয়ে পিটিয়ে দুই দফায় নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে সরকারি কাজে বাঁধা দানের অভিযোগ এনে পুলিশ মামলা দিয়ে। ভাঙ্গা পায়ের চিকিৎসা না দিয়ে পরের দিন আহত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে বিচারক মো: মনিরুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রোববার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে রুহুল আমিনের বাবা ফল ব্যবসায়ী আবদুল খালেক হাওলাদার এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি ছেলের সুচিকৎসা ও মুক্তি এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। Sunday, August 13
ঝালকাঠিতে পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতাকে নির্যাতনের অভিযোগ

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমিনকে পুলিশ হেফাজতে দুই দফায় নির্যাতনের অভিযোগ করেছে তার পরিবার। তুচ্ছ ঘটনায় সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ এনে পুলিশ মামলা দিয়ে গ্রেফতার করে আহত ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে রুহুল আমিনের বাবা আব্দুল খালেক হাওলাদার বক্তব্য দিচ্ছেন
রোববার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে রুহুল আমিনের বাবা ফল ব্যবসায়ী আব্দুল খালেক হাওলাদার এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি ছেলের সুচিকিৎসা ও মুক্তি দাবি করেছেন।
Tuesday, July 11
ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

ঝালকাঠির নলছিটি উপজেলায় মাদ্রাসাছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগে ইব্রাহিম খলিলুল্লাহ (২২) নামের মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।
শিক্ষক ইব্রাহিম বেপারী রাজাপুর উপজেলার চররাজাপুরের রবিউল ইসলাম বেপারীর ছেলে। নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার আজিজিয়া নূরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।
ছাত্রের পরিবারের বরাত দিয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সোমবার (১০ জুলাই) রাতে ওই ছাত্রকে মাদ্রাসার একটি নির্জন স্থানে ডেকে নিয়ে শিক্ষক ইব্রাহিম ধর্ষণ করে। এসময় ছাত্রের চিৎকারে লোকজন ছুটে এসে ওই শিক্ষককে আটক করে।
Subscribe to:
Posts (Atom)