Showing posts with label MAGURA. Show all posts
Showing posts with label MAGURA. Show all posts

Tuesday, July 4

শ্রীপুরে আইনজীবীর উপর নগ্ন হামলা, পরিবারের ৪ জন আহত

 

জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মাগুরার শ্রীপুর উপজেলার ঘসিয়াল গ্রামের বাসিন্দা আইনজীবী এ্যাডভোকেট রাবেয়া খাতুন সুমি (৩৬) সহ তাঁর পরিবারেরর ৪ জনকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্বক আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ প্রতিবেশী শহর মন্ডল, শাহারিয়ার অপু ও তৌফিক ইমাম বাঁধনের উপর।

Saturday, June 17

মাগুরায় সাংবাদিক ও তার মায়ের উপর সন্ত্রাসী হামলা

মঙ্গলবার ১৬ই মে মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে সাংবাদিক এস এম শিমুল রানা (২৮) ও তার মা সামছুন্নাহার (৫০) ভাই মোঃ সজিব (১৯) বোন রেশমা বেগম (৩৮) এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে।

জানা যায়, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সদস্য সাংবাদিক এস এম শিমুল রানা ও তার মা এবং ভাই-বোন তাদের নানাবাড়ি চাঁদপুরে তার বৃদ্ধা নানীকে দেখতে যান, তার মায়ের সঙ্গে তার মামাদের পৈত্রিক জমাজমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল, এরই সূত্র ধরে তার মামা শাহাদাৎ বিশ্বাস ও দুই ছেলে মিরাজ বিশ্বাস এবং রিয়াজ বিশ্বাস, ও তাদের দলগত

Saturday, April 29

সাংবাদিক রোস্তম মল্লিকের উপর সন্ত্রাসী হামলার পেছনে কী কারণ

মাগুরা প্রতিদিন : মাগুরায় কবি ও সাংবাদিক রোস্তম মল্লিকের উপর সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে ৭ জনকে ঘটনার পরদিন আটক করলেও হামলার পরিকল্পনাকারী ও মাস্টারমাইন্ডকে খুঁজে পায়নি পায়নি। হামলার মোটিভও সম্পর্কেও পুলিশের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের জানানো হয়নি।

২৫ এপ্রিল মঙ্গলবার রাতে মাগুরা শহরের কলেজপাড়ায় ফুড ক্যাফে রেস্টুরেন্টে আয়োজিত কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় তিনি সন্ত্রাসী হামলার শিকার হন।