Showing posts with label GAZIPUR. Show all posts
Showing posts with label GAZIPUR. Show all posts

Wednesday, May 8

Transgender Individual Found Dead in Apparent Suicide in Gazipur

In a tragic incident on April 17, 2023, the lifeless body of Abdul Mannan Ananya (22), a transgender individual, was discovered hanging in a rented house in Gazipur's Sreepur area. The distressing occurrence unfolded within Dhanua village of Sreepur upazila in Gazipur.

Abdul Mannan Ananya, the deceased, hailed from Dakshin Bartopa village of Mauna Union in Sripur Upazila, being the son of Nurul Amin. He had been residing on rent in the residence of Tofazzal Hossain, a resident of Dhanua village.

Wednesday, April 17

শ্রীপুরে ভাড়াবাড়ি থেকে হিজড়ার ঝুলন্ত লাশ উদ্ধার

জীপুরের শ্রীপুরে ভাড়াবাড়ি থেকে আব্দুল মান্নান অনন্যা (২২) নামের এক হিজড়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। 







Thursday, February 22

টিকটকে পরিচয়ে তৃতীয় লিঙ্গের নারীকে বিয়ে, অতঃপর...


৫ জন তৃতীয় লিঙ্গের মানুষ একসাথে বসে গান করছেন "তোরা দেখে যা মুক্তার যন্ত্রণা" গান শেষ কারণ জানতে চাইলে মুক্তা হিজরা বলেন, শরিফ নামে এক ছেলে তাকে ভালোবাসার ফাঁদে ফেলে ভিক্ষা করে জমানো তার সাড়ে তিন লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েও কোন সুরাহা মিলছেনা। গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা এলাকায় গত রোববার (১৮ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে।

Monday, January 15

বন্ধুর মৃত্যুশোকে বন্ধুর আত্মহত্যা

গাজীপুরের কালিয়াকৈরে এক বন্ধুর মৃত্যুর শোক সইতে না পেরে অপর বন্ধু আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

আজ সোমবার (১৫ জানুয়ারি) ভোরে উপজেলা গোয়ালবাতান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হলেন কুড়িগ্রামের রোমারি থানার চরগেন্দাখোলা এলাকার আমজাদ হোসেনের ছেলে হাবিজুল (১৮)। তিনি দিনমজুরের কাজ করতেন।

বন্ধুর মৃত্যুশোকে বন্ধুর আত্মহত্যা

গাজীপুরের কালিয়াকৈরে এক বন্ধুর মৃত্যুর শোক সইতে না পেরে অপর বন্ধু আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

আজ সোমবার (১৫ জানুয়ারি) ভোরে উপজেলা গোয়ালবাতান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হলেন কুড়িগ্রামের রোমারি থানার চরগেন্দাখোলা এলাকার আমজাদ হোসেনের ছেলে হাবিজুল (১৮)। তিনি দিনমজুরের কাজ করতেন।

Wednesday, January 10

পুলিশের ধাওয়ায় ট্রেনে কাটা পড়লেন লেবু বিক্রেতা

গাজীপুরে পুলিশের ধাওয়ায় ট্রেনে কাটা পড়েন পরিতোষ চক্রবর্তী (৪৫) নামে এক লেবু বিক্রেতা। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মহানগরীর জয়দেবপুর জংশনের ঢাকা-ময়মনসিংহ রেলপথের শিববাড়ী সড়কের রেল গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

পরিতোষ চক্রবর্তী (৪৫) নওগাঁ জেলার নওগাঁদা গ্রামের আত্রাই থানার বাসিন্দা। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিতোষ রেললাইনের পাশে নিয়মিত অনেকের মত ভ্রাম্যমাণ লেবু বিক্রেতা। প্রতিদিনের ন্যায় তিনি লেবু নিয়ে যান। পরে দুপুর ১২টার দিকে তিনি পলিথিনে লেবু প্যাকেট করছিলেন। এ সময় পুলিশ এসে তাকে লাঠি দিয়ে পায়ে আঘাত করেন। পরে আত্মরক্ষার্থে পরিতোষ ওইখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। এরপর সেই পুলিশ তাকে লাথি মারলে তিনি রেললাইনের ওপরে পড়ে যান। সে সময় তাৎক্ষণিক একটি ট্রেন পরিতোষের বাম পায়ের ওপর দিয়ে চলে গেলে তার পা কেটে যায়। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Sunday, December 3

কারাগারে এক সপ্তাহে বিএনপির ৩ নেতার মৃত্যু

গত এক সপ্তাহে কারা হেফাজতে বিএনপির তিন নেতার মৃত্যু হয়েছে। তিন জনই গত ২৮শে অক্টোবরের পর গ্রেপ্তার হয়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন। তারা হলেন- চট্টগ্রাম মহানগরের মোহরা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গোলাপুর রহমান (৬৩), গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হীরা খান (৪৫) ও ঢাকা মহানগর দক্ষিণের ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ইমতিয়াজ হাসান বুলবুল।

Wednesday, November 29

Transgender Candidate Nominated for Upcoming National Parliamentary Elections in Bangladesh

Breaking the shackles of societal norms and ushering in a new era of political inclusivity, the Bangladesh Supreme Party (BSP), leading the Liberal Islamic Alliance, has taken a monumental step. They have nominated a transgender individual, Urmi, to contest in the 12th National Parliamentary elections from the Gazipur-5 constituency. This decision is a testament to Bangladesh’s evolving political landscape that is gradually embracing diverse representations.
Transcending Conventional Politics

The nomination of Urmi marks a significant step towards recognizing the rights and potential contributions of the transgender community in governance and societal development. This move is not just a milestone for the transgender community; it is a resounding affirmation of the Liberal Islamic Alliance’s commitment to broadening political participation of marginalized groups.

Wednesday, November 8

পুলিশের গুলিতে নারী পোশাক শ্রমিক নিহত

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির পরও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অব্যাহত আছে। বুধবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও জরুনসহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে আঞ্জুয়ারা খাতুন (২৮) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। সকাল সাড়ে ৮টার দিকে কোনাবাড়ি জরুন চার রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আঞ্জুয়ারাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা সোয়া ১২ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় জামাল উদ্দিন (৪৮) নামে গুলিবিদ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Wednesday, September 20

কালীগঞ্জে শিশুকে বলৎকার শেষে হাত-পা বেধে হত্যার চেষ্টার অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জে (০৬) বছরের শিশুকে বলাৎকার শেষে হাত-পা বেধে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। মোটা অংঙ্কের টাকায় রফাদফায় নেমেছে স্থাণীয় স্কুল শিক্ষক আলী নেওয়াজ। তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে অতিরিক্ত পুলিশ সুপার, গাজীপুরের নির্দেশ।
সরেজমিনে জানা যায়, রবিবার বিকালে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর (দিঘীরপাড়) এলাকায় কাওছার শেখের শিশু পুত্র (০৬) বাড়ীর পাশে কাঠ বাগানে খেলতে গেলে স্থাণীয় মো. জাহাঙ্গীরের ছেলে বখাটে মো. হাসিব (১৮) ও মো. সফিকুলের ছেলে বখাটে মো. সোহাগ মিয়া (১৬) জোরপূর্বক একটি পরিত্যক্ত জঙ্গলে নিয়ে বলাৎকার শেষে হাত-পা বেধে হত্যার উদ্দেশ্যে শিশুর পরিহিত হাফপ্যান্ট খুলে মুখের ভিতর দিয়ে মৃত্যু নিশ্চিত ভেবে গভীর জঙ্গলে ফেলে চলে যায়। পরে স্থাণীয় গৃহবধু শরিফা মাঠে চড়ানো ছাগল আনতে গিয়ে জঙ্গলের ভিতরে গোংড়ানীর শব্দ পেয়ে ভয়ে চিৎকার দিলে স্থাণীয়রা এগিয়ে এসে শিশুটিকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

Friday, August 4

ট্রাকচাপায় সাংবাদিক হত্যা নিয়ে রহস্য

গাজীপুরে ড্রাম ট্রাকের তলায় পিষে হত্যা করা হয়েছে সাংবাদিক মঞ্জুর হোসেন মিলনকে। অথচ তার বাইক রয়েছে একদম অক্ষত! কীভাবে এই হত্যাকাণ্ড ঘটলো, তা নিয়ে দানা বাধছে রহস্য। পরিবার ও স্বজনদের দাবি, সাংবাদিক মিলনকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে।

শুক্রবার সকালে কাপাসিয়া উপজেলার কোটবাজালিয়া বাজারের পাশে ড্রাম ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন মিলন। প্রথমে সড়ক দুর্ঘঠনা বলা হলেও তার মৃত্যুর ধরন দেখে সন্দেহ সৃষ্টি হয় স্থানীয় ও স্বজনদের।

নিহত সাংবাদিকের শরীরের বিভিন্ন অংশ ছেঁচড়ে গেছে। অথচ যে মোটরসাইকেলে চালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটেছে সেই মোটরসাইকেলটি রয়েছে সম্পূর্ণ অক্ষত। ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

Wednesday, July 5

কারাগারে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত করেন পাপিয়া!

নানা কীর্তিকলাপে বাইরে যেমন ছিলেন আলোচনায়, কারাগারেও তেমনি বেপরোয়া যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক বন্দিকে শারীরিক নির্যাতন করে আলোচনায় এসেছেন তিনি। কারা অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এরই মধ্যে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

Sunday, June 25

কালিয়াকৈরে বাবার কবর মেরামত করতে গিয়ে হামলার শিকার আইনজীবী

গাজীপুরের কালিয়াকৈর বাবার কবর মেরামত করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন কল্পনা আক্তার (৩২) নামের এক আইনজীবী। এ ঘটনায় কল্পনা আক্তারের মা সখিনা বেগম (৫০) বাদী হয়ে শুক্রবার বিকালে কালিয়াকৈর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন, বরাব গ্রামের মৃত- আনছার আলীর ছেলে দুলাল হোসেন দুলু, স্ত্রী আছিয়া বেগম ও তার ছেলে নাজমুল হাসান রাজুসহ রফিকুল ইসলাম, মরিয়ম বেগম।

Thursday, June 1

কাশিমপুরে ধারালো অস্ত্রে আঘাতে হিজলা সম্প্রদায়ের ৩ জন আহত


গাজীপুর মহানগরের কাশিমপুর থানা এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে হিজড়া সম্প্রদায়ের ৩ জন আহতের অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় কাশিমপুর থানা এলাকার ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে নাহিদুল ইসলাম ওরফে নীলিমা( তৃতীয় লিঙ্গ) রক্তাক্ত অবস্থায় কাশিমপুর থানায় হাজির হয়ে হিজলা সম্প্রদায়ের ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। আহতরা হলেন- নীলামা(২৫), কেয়া(২৬) ও কলি।

অভিযুক্ত সকলেই হিজলা সম্প্রদায়ের। তারা হলেন- জসিম ওরফে জিয়াসমিন(৪০), ফেরদৌস ওরফে (৩৬), মহিদুল ওরফে সুমি(৪৫) ও জোনাকি(৩৫)। অভিযুক্তরা ৩নং ওয়ার্ডের বাসা ভাড়া নিয়ে বসবাস করে।

অভিযোগ সূত্রে জানা যায়, দলনেতা ১নং অভিযুক্ত জসিম ওরফে জিয়াসমিন কাশিমপুর থানায় এলাকায় বসবাসরত হিজড়াদের থেকে জোড়পূর্বক টাকা আদায়সহ অত্যাচার করে আসছিল। দলনেতা জসিমের এমন অন্যায়ের প্রতিবাদ ও তার দলে কাজ করার অনীহা প্রকাশ করলে, অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বিবাদীদের উপর লোহার রড ও ধারালো চাকু দিয়ে তাদের উপর আক্রমণ করে। এতে বিবাদীদের শরীরে বিভিন্নস্থানে গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়। এসময় অভিযোগকারী নীলিমার কানে থাকা স্বর্ণের দুল ও মোবাইল ছিনিয়ে নেয় আক্রমনকারীদের একজন।

থানায় অভিযোগ দায়ের ঘন্টাখানিকের মধ্যে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাফিউল ইসলাম রাফির সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি এখনো অবগত নন বলে এ প্রতিবেদকে জানান।

এলাকাবাসী জানান, কাশিমপুর থানা এলাকায় হিজলা সম্প্রদায়ের দুই গ্রপের মধ্যে চাঁদার টাকা উত্তলণ নিয়ে দীর্ঘদিন যাবত পারস্পরিক শত্রুতা চলমান ছিল।
https://www.desherpotro.com/%E0%A6%95%E0%A6%B6%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%A7%E0%A6%B0%E0%A6%B2-%E0%A6%85%E0%A6%B8%E0%A6%A4%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%98%E0%A6%A4-%E0%A6%B9%E0%A6%9C%E0%A6%B2-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%9F%E0%A6%B0-%E0%A7%A9-%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4?fbclid=IwAR3tUG80Ka28GYaD6H6kWUNcfkD63aG5Unr700NwvlEzIR8aHCtgR6xx5Wo

Tuesday, May 16

কালিয়াকৈরে একই রশিতে দুই বন্ধুর আত্মহত্যা

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক দক্ষিণপাড়া আইস মার্কেট এলাকায় একই রশিতে রিয়াদ হোসেন এবং মনি হোসেন ওরফে জমিস নামের দুই বন্ধু আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার সকালে মৌচাক ফাঁড়ি পুলিশ দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

নিহত দুই বন্ধু হলেন, জামালপুরের ইসলামপুর থানার পাঁচবাড়ীয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াদ হোসেন (২০) এবং একই থানার খইয়ারদিচর এলাকার হেলাল শেখেরে ছেলে মনি হোসেন ওরফে জসিম (২০)। দুই জনই কালিয়াকৈর উপজেলার মৌচাক আইস মার্কেট এলাকায় মহির উদ্দিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় সিলভিয়া এ্যাপারেলস লিমিটেড নামে জুতা তৈরি কারখানায় চাকরি করতেন।

Thursday, March 30

কৃষিকাজে তাক লাগালেন একদল হিজরা

চাঁদাবাজি কিংবা মানুষের কাছ থেকে টাকা তোলার পরিবর্তে কৃষিকাজ করছে গাজীপুরের তৃতীয় লিঙ্গের একদল মানুষ (হিজড়া)। তারা তাদের ক্ষেতে ফলাচ্ছেন ধানসহ নানা সবজি। নিজের পায়ে দাঁড়িয়ে সমাজে তাদের অপবাদ ঘোঁচাতে চান তারা।

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার একদল হিজড়া পেশা হিসেবে বেছে নিয়েছেন কৃষিকাজ। তারা এখন অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষসহ অন্য ফসল আবাদ করে সবার নজর কাড়ছেন।

চলতি বছর তারা মহানগরীর বাইমাইল এলাকায় ১৩ বিঘা জমি বর্গা নিয়েছেন। এসব জমিতে ধান, পেঁয়াজ, রসুন, মিষ্টি কুমড়া, টমেটোসহ বিভিন্ন কৃষি পণ্যের আবাদ শুরু করেছেন। তারা নিজেরা ফসলের পরিচর্যার পাশাপাশি দিনমজুর দিয়ে কাজ করাচ্ছেন। এছাড়াও তাদের বাড়িতে রয়েছে গরুর খামার।

কৃষিকাজে তাক লাগালেন একদল হিজরা

চাঁদাবাজি কিংবা মানুষের কাছ থেকে টাকা তোলার পরিবর্তে কৃষিকাজ করছে গাজীপুরের তৃতীয় লিঙ্গের একদল মানুষ (হিজড়া)। তারা তাদের ক্ষেতে ফলাচ্ছেন ধানসহ নানা সবজি। নিজের পায়ে দাঁড়িয়ে সমাজে তাদের অপবাদ ঘোঁচাতে চান তারা।

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার একদল হিজড়া পেশা হিসেবে বেছে নিয়েছেন কৃষিকাজ। তারা এখন অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষসহ অন্য ফসল আবাদ করে সবার নজর কাড়ছেন।

Monday, February 20

হিজড়াকে ছুরিকাঘাত করে হত্যা

গাজীপুরে এক হিজড়াকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত আব্দুল খালেক (৪৪) গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ঝাঝর এলাকার কামাল হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর মহানগরীর চান্দনা উচ্চ বিদ্যালয়ের পাশে একটি গলিতে রোববার ভোরে এক হিজড়ার লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে বাসন থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন কোনো কিছুর বিরোধ নিয়ে প্রতিপক্ষ তাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে ওই স্থানে লাশ ফেলে রেখে পালিয়ে গেছে।

Tuesday, February 14

এশিয়ান টিভির সাংবাদিক আবিরের উপর সন্ত্রাসী হামলা

এশিয়ান টিভির সাংবাদিক আবিরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রূপগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন
রূপগঞ্জ প্রতিনিধি : এশিয়ান টিভির গাজীপুরের প্রতিনিধি সাংবাদিক আরিফ খান আবিরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা।

শনিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকায় এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার, সিনিয়র সাংবাদিক সুশীল সরকার, জিএম শহিদ, এসএম শাহাদাত, শহিদুল্লাহ গাজী, মাহবুব মনি, মাহবুব আলম প্রিয়, সাইফুল ইসলাম, রিপন মিয়া, ফয়সাল আহমেদ, শাকিল আহমেদসহ আরও অনেকে।

এ সময় সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, অপরাধীরা আজকাল সংঘবদ্ধভাবে হামলা করছে। তাই সাংবাদিকদের ঐক্যের মাধ্যমে সকল অপরাধী ও হামলাকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।https://www.asiantvonline.com/mass-media/news/1746/abf3750d-c3f1-4929-b737-0085d4c345de

Thursday, January 19

পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যুর প্রতিবাদে উত্তপ্ত গাজীপুর

গাজীপুরে পুলিশি নির্যাতনে রবিউল ইসলাম মন্ডল (৩৮) নামে এক সুতা ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে মহানগরের বাসন থানার দুই এসআই মাহবুব হোসেন ও নুরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের উপকমিশনার (উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।