Showing posts with label DINAJPUR. Show all posts
Showing posts with label DINAJPUR. Show all posts

Wednesday, November 22

সাংবাদিকের উপর পুলিশী নির্যাতন

সাম্প্রতিক সময়ে পুলিশ ও সমাজসেবা কর্মকতা কর্তৃক মেহেরপুরে ডিবিসি টিভি‘র প্রতিনিধি আবু আক্তার করন এবং রংপুরের ইনডিপেন্ডেট টিভির ক্যামেরাপারসন লিমন মিয়াসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা,মামলা,নির্যাতনসহ হয়রানী করার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।২০ নভেম্বর সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে দিনাজপুর প্রেসক্লাব,সাংবাদিক ইউনিয়ন ও টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে সাংবাদিকদের নির্যাতনের চিত্র তুলে ধরে সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন,রংপুরের ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপার্সন লিমনের উপর পুলিশের হামলা ও মেহেরপুর ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আবু আক্তার করনের উপর সমাজ সেবা কর্মকর্তা কর্তৃক হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। ঘটনার সাথে জড়িতদের শুধু বদলী নয় শাস্তি নিশ্চিত করলেই আগামীতে কেউ এ ধরনের ঘটনাঘটনোর সাহস পাবেনা।

Friday, September 8

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছে; একই সময়ে আহত হয়েছে আরেকজন।

নিহত মিনার (১৯) আসকরপুর ইউনিয়নের জাহাঙ্গীর হোসেনের ছেলে; আহত বাংলাদেশি নাগরিকের নাম সাগর (২০) বলে জানা গেছে।

বুধবার উপজেলার দাইনুর সীমান্তে এ ঘটনা ঘটে বলে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।

Friday, July 7

নিখোঁজের দুদিন পর আদিবাসীর লাশ উদ্ধার

দিনাজপুরে নিখোঁজের দুদিন পর আদিবাসী নৈশ্যপ্রহরী ফিলিমন বর্মনের (৫৫) মরদেহ উদ্ধার করেছে চিরিরবন্দর থানা পুলিশ। মৃত ফিলিমন বর্মন পেশায় একজন স্কুলের নৈশ্যপ্রহরী ছিলেন।

শুক্রবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে দিনাজপুর চিরিরবন্দর উপজেলার পূনট্টি ইউনিয়নের গমিরাহাট গ্রামের বাসিন্দা ফিলিমনের লাশ একটি জঙ্গলের বাঁশঝাড়ে পড়ে থাকতে দেখেন গ্রামের এক রাখাল। তার চিৎকারে আরও লোকজন এসে লাশ দেখে পুলিশে খবর দেয়। এর মধ্যে ফিলিমনের ছেলে আমিন বর্মন তার বাবার লাশটি শনাক্ত করে।

Wednesday, May 17

চিরিরবন্দর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

দিনাজপুরের চিরিরবন্দর সীমান্তের কামারপাড়া নামক এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো: মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জুরুল উপজেলার পূনট্রি ইউনিয়নের কামারপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী যুবক মঞ্জুরুল ইসলামের নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Saturday, March 25

সাংবাদিকদের উপর সন্ত্রাসী অতর্কিত হামলা

( ৬ মার্চ) পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন দরদী হোটেলের সামনে অনুমান রাত ১০টার দিকে সাংবাদিক এস.এম.শ্নআবু সাঈদ’র উপর ৫/৬ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়েছে।
এরই প্রতিবাদে গত (২০ মার্চ) সোমবার দুপুরে পার্বতীপুরের জোনাকি ফুর্ট এন্ড রেস্টুরেন্ট চত্ত্বরে সাংবাদিক আবু সাঈদ’র উপর অতর্কিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার বর্গ,
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ কালে সাংবাদিক আবু সাঈদ বলেন,,
পার্বতীপুর জিআরপি থানায় গত ১২/৩/২৩ একটি মামলা দায়ের করেছি।মামলা নং -০১
এই ঘটনায় এখনো কোন আসামীকে ধরতে সক্ষম হয়নি পুলিশ।
আমি মনে করি পুলিশ আসামী ধরতে গড়িমসি করছে।
তাই আমার এই বিষয়টি আপনাদের মাধ্যমে ব্যাপক প্রচার হোক তবেই যদি আমি বিচার পাই।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আবু সাঈদ এর পুত্র জুবায়ের হোসেন ও পার্বতীপুর পার্বতীপুরে সাংবাদিক সাইদ এর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Tuesday, February 21

গ্রাম পুলিশের মারধরে হাসপাতালে সাবেক ইউপি চেয়ারম্যান

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড়
ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেফতাহুল জান্নাতকে মারধরের অভিযোগ উঠেছে গ্রাম পুলিশের বিরুদ্ধে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের কাঁকড়াবালি গ্রামে মারধরের ঘটনা ঘটে। আহত চেয়ারম্যান হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, গ্রাম পুলিশ সুদীপ চন্দ্র দীর্ঘদিন থেকে সাবেক চেয়ারম্যান মেফতাহুলের পৌনে দুই বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন। কিন্তু তার অজান্তে প্রায় এক বিঘা জমি বেশি চাষ করে আসছিলেন সুদীপ। বিষয়টি জানার পর আমিন দিয়ে জমিগুলো পরিমাপ করা হয়। এতে পৌনে দুবিঘা জমির বদলে পৌনে তিনবিঘা জমি হয়।

জমি পরিমাপের সময় সুদীপের সঙ্গে চেয়ারম্যানের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সুদীপ তাকে কিলঘুসি দেন। ধাক্কা দিয়ে তাকে সরিষা ক্ষেতে ফেলে দেন। স্থানীয়রা চেয়ারম্যানকে উদ্ধার করে উদ্ধার হাসপাতালে ভর্তি করেন।

Friday, February 17

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিনাজপুর হাকিমপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ফকিরপাড়া ধরন্দা সীমান্তের ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শাহাবুল হোসেন বাবু (২৩)। তিনি হাকিমপুর উপজেলার ধরন্দা ফকিরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

হাকিমপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Wednesday, January 11

চিরিরবন্দরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের চিরিরবন্দরে সাংবাদিক মো. মানিক হোসেন (২৫) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। পুলিশ খবর পেয়ে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

এ বিষয়ে মঙ্গলবার রাতে চিরিরবন্দর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, ‘এ বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। দোষিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। প্রক্রিয়া চলছে।'