Showing posts with label GAIBANDA. Show all posts
Showing posts with label GAIBANDA. Show all posts

Monday, December 18

বলাৎকারের প্রতিবাদ করায় ভাতিজাকে হত্যা

গাইবান্ধা: বলাৎকারের প্রতিবাদ করায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদরাসাছাত্র সাব্বিরকে (১১) হত্যা করে মরদেহ নদীর পাড়ে ঝোপে ফেলে রাখেন চাচা ইমরান মিয়া (২৮)।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান এ তথ্য জানান।

অভিযুক্ত ইমরান সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের আলেক আকন্দ গটুর ছেলে।

Friday, August 4

গোবিন্দগঞ্জে ৫ সাংবাদিকের উপর হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক


গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে পেশাগত দায়িত্ব পালনকালে পাঁচ সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

উপজেলার শিবপুর ইউনিয়নের শোলাগাড়ী আলিম মাদ্রাসায় এই ঘটনা ঘটে। এতে আহত চার সাংবাদিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন- মাইটিভি উপজেলা প্রতিনিধি মশিউর রহমান বাবু, শাহিন আলম (সকলের খবর) ফরহাদ হোসেন ফিটুল (আজকের জনগণ) ও আবু তারেক (সময়ের কন্ঠ)।

Saturday, June 17

গাইবান্ধায় নিখোঁজ সেই দুই বান্ধবীকে উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার লিয়া খাতুন (১৮) ও হিমা খাতুন (১৭) নামে দুই বান্ধবী ১৭ দিন আগে নিখোঁজ হয়েছিল। তাদের ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ জুন) সকালে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল ঢাকার আশুলিয়া বাইপাইলে একটি ভাড়া বাসা থেকে তাদের উদ্ধার করে। এ সময় দুই বান্ধবী জানায়, তারা বাড়িতে কাউকে কিছু না জানিয়ে ঢাকায় আসে পোশাক কারখানায় চাকরির জন্য।