বর্তমান সমাজের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত একটি সম্প্রদায় হলো হিজড়া জনগোষ্ঠী। সভ্যসমাজ থেকে ছিটকে পড়া এই শ্রেণীটি প্রতিনিয়ত বিকৃত মানসিকতা নিয়ে বেড়ে উঠছে। হিজড়াদের সামাজিক মর্যাদা অত্যন্ত শোচনীয়।
উপমহাদেশে বহু বছর ধরে হিজড়াদের কোন স্বীকৃতি ছিল না। হিজড়ারাও মানুষ, সব ধরনের ইন্দ্রিয় অনুভূতি সাধারণ মানুষের মতো তাদেরও রয়েছে। পৃথিবীতে চার ধরনের হিজড়ার উপস্থিতি পাওয়া যায়। প্রথমত যারা দেখতে পুরুষের মত কিন্তু মানসিকভাবে নারী স্বভাবের তাদের অকুয়া বলা হয়, দ্বিতীয়ত, যারা দেখতে নারীর মতো কিন্তু পুরুষ স্বভাবের তাদেরকে বলা হয় জেনানা,তৃতীয়ত,তারা হচ্ছে উভয় লিঙ্গ বা লিঙ্গহীন আরবিতে যাকে খানসা মুশকিল বলে আর চতুর্থত যাদের যৌনক্ষমতা নষ্ট করে হিজড়া বানানো হয় তাদেরকে বলা হয় খোজা। হিজরারাও স্বাভাবিক মস্তিষ্কের মানুষ।