A Bangladeshi youth was shot dead by India's Border Security Force (BSF) across the border in Patgram upazila in Lalmonirhat early today.
Showing posts with label LALMONIRHAT. Show all posts
Showing posts with label LALMONIRHAT. Show all posts
Friday, April 26
Bangladeshi youth killed in BSF firing near Patgram border
A Bangladeshi youth was shot dead by India's Border Security Force (BSF) across the border in Patgram upazila in Lalmonirhat early today.The victim is Abul Kalam, 22, of Jhalangi Dangarpar village of Srirampur union in Patgram upazila, reports our Lalmonirhat correspondent quoting Abu Saeed Chowdhury, officer-in-charge (OC) of Patgram Police Station.
The incident took place near Pillar No 848 at Jhalangi Dangarpar border in Srirampur union around 4:00am.
Abul Kalam was shot by BSF personnel patrolling the Duradabri camp of 169 BSF Battalion in Cooch Behar, confirmed Nayek Subedar Nurul Amin, in-charge of Teesta 61 BGB Battalion's Jhalangi camp.
Tuesday, April 16
বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক, অভিযোগ মাদক চোরাচালানের

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্ত এলাকায় আমিনুর রহমান (২৩) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অভিযোগ উঠেছে, ভারত থেকে মাদক নিয়ে দেশে আসার সময় তাকে আটক করেছে।
সোমবার (১৫ এপ্রিল) রাতে আমিনুরের পরিবার দাবি করেন উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তের ৮৮৭ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। আটক আমিনুর ওই এলাকার জাবেদ আলীর ছেলে।
Sunday, March 31
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের কালীগঞ্জের চন্দ্রপুরের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। গতকাল শুক্রবার গভীর রাতে চন্দ্রপুরের বুড়িরহাট ৯১৩/৪ নম্বর পিলার থেকে ১০০ গজ দূরে ভারতের ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মুরুলী চন্দ্র রায় (৪২)। তিনি কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্র রায়ের ছেলে। গুলিবিদ্ধ দুজন হয়েছেন কালীগঞ্জের চন্দ্রপুর গ্রামের মিজানুর রহমান (৩২) ও লিটন মিয়া (৩৮)।
Thursday, March 28
বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি তরুণের মৃত্যু, স্বজনদের আহাজারি

বিএসএফের গুলিতে আহত লিটন মিয়ার মৃত্যুর খবর পেয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনেরা। আজ বুধবার দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুরের দীঘলটারী গ্রামের শানকারচড়া মহল্লায়ছবি: প্রথম আলো
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলা শহরের একটি হাসপাতালে বিএসএফের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর খবর শুনে তাঁর স্বজনেরা আহাজারি করছেন।
STATEMENT: JMBF Condemns BSF Killings of Bangladeshi Civilians: Calls for Urgent International Action

Paris, France: March 27, 2024 - Justice Makers Bangladesh in France (JMBF) expresses profound concern and vehement protest over the recent shooting deaths of three unarmed Bangladeshi citizens and the injuring of another by the Indian Border Security Force (BSF) within the past two weeks.
The JMBF, a human rights organization based in France, strongly condemns these egregious acts of violence perpetrated against innocent civilians along the India-Bangladesh border. These incidents represent a blatant violation of human rights, and as such, demand immediate attention and action from the international community.
Monday, January 29
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আঙ্গরপোতা গ্রামের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ রোববার ভোরে ভারতের সীমান্ত গ্রাম আমলাবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রাফিউল ইসলাম ওরফে টুকলু (৩৩) দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা গ্রামের আফজাল হোসেনের ছেলে। দহগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বাংলাদেশির মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
Saturday, December 16
সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে গরু পারাপারের সময় তাদের লক্ষ্য করে গুলি করে বিএসএফ।
আহতরা হলেন- হাতিবান্ধা উপজেলার দৈখাওয়ার আজিম বাজার এলাকার হারুন মিয়ার ছেলে রনি মিয়া (২১), একই উপজেলার গেন্দিকুরি এলাকার বাসিন্দা শ্রী সুজন (২১) এবং গেন্দুকুরি বিলুপ্ত সিটমহল এলাকার আসির উদ্দিনের ছেলে হাকিম মিয়া (৩৫)।
হাতীবান্ধায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সুজন নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে গোতামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোনাবেরুল হক মোনা এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে একই দিন ভোরে উপজেলার গোতামারী সীমান্তে ৯০১ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আহত সুজন উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকার বাসিন্দা।
Thursday, December 14
বাংলাদেশি কলেজছাত্রকে আটক করার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সীমান্ত থেকে খালেক মাহমুদ শান্ত (১৮) নামে এক বাংলাদেশি কলেজছাত্রকে আটক করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।
বৃহস্পতিবার ে(১৪ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম হোসেন।
এর আগে বুধবার(১৩ ডিসেম্বর) রাত ৯টায় বাড়াইপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিএসএফ।
Tuesday, December 5
বাংলাদেশে ঢুকে বৃদ্ধাকে বিএসএফের মারধর

লালমনিরহাটের হাতীবান্ধায় অনুপ্রবেশ করে জোহরা বেগম নামের এক বৃদ্ধাকে মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরের উপজেলার সিংগীমারী ইউনিয়নের পকেট নামক সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী বৃদ্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের পকেট নামক সীমান্ত এলাকার মৃত ছকদ্দিরের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা নূরল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে বৃদ্ধা জোহরা বেগম ভারতীয় সীমান্তের নিকট বাংলাদেশের অভ্যন্তরে কাপড় শুকাতে যায়। এ সময় ভারতের কুচবিহার জেলার শিতলকুচি এলাকার ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের এক সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ওই বৃদ্ধাকে টানা-হেচড়া করে। এরই এক পর্যায়ে তাকে মারধর শুরু করে। স্থানীয়রা তা দেখে ছুটে গেলে বিএসএফর আরও বেশ কয়েকজন সদস্য এসে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আবাদি জমি নষ্ট, জমির বেড়া ভাঙচুর ও ফাঁকা গুলি ছুড়ে। পরে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিংগীমারী ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Saturday, November 4
হাতীবান্ধায় শ্মশানের মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ

লালমনিরহাটের হাতীবান্ধায় জমিসংক্রান্ত বিরোধের জেরে শ্মশানের মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ নভেম্বর) সকালে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়া সাড়ডুবি সার্বজনীন মহাশ্মশানে এ ঘটনা ঘটে। এ বিষয়ে হাতীবান্ধা থানায় মামলার প্রস্তুতি চলছে।
শশ্মানের মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে মহল ইসলাম গংদের বিরুদ্ধে। জানা গেছে, ১৯৩৫ সালে ওই শ্মশানটি স্থাপিত হয়। হঠাৎ করে গত কয়েক মাস ধরে শ্মশানের জমি নিজেদের দাবি করছেন মহল, রেজাউল, সাজু, দুলাল, মন্টুসহ আরও অনেকে। এ নিয়ে মন্দির কমিটির সাথে তাদের বিরোধ চলে আসছে। শুক্রবার (৩ নভেম্বর) সকালে দুর্বৃত্তরা ওই শ্মশানের ঘর ও মন্দিরের মূর্তি ভাঙচুর করে। পরে ৯৯৯ এ ফোন করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ওই মন্দিরের পূজারী নিরু বালা বলেন, আমি সকালে পূজা করে আসি। এ সময় অভিযুক্তরা লাঠি, পাথর ও দেশীয় অস্ত্র নিয়ে আমাকে বলে ‘এ হিন্দু বেটি তোরা কীভাবে পূজা করিস আয়তো দেখি।’ এ কথা বলেই শ্মশানের মন্দির ভাঙচুর শুরু করে। ভাঙচুর শেষে তারা সেখানে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় বাসিন্দা ষাটোর্ধ ফজলুল হক বলেন, আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছি হিন্দুরা ওই শ্মশানে দাহ করে। শ্মশানের মন্দিরে পূজা করে। শুধু আমি নই, আমার দাদা ও বাবারাও দেখে আসছেন। তাদের কাছেও শুনেছি। হিন্দুরা আমাদের প্রতিবেশী। আমরা সবাই এক সাথে বসবাস করি। তাদের শ্মশান ভাঙচুর ও মন্দিরে আগুন দেওয়া ঠিক হয়নি। যারা এ কাজ করেছে তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক।
স্থানীয় বাসিন্দা নূর জাহান বেগম বলেন, সকালে অভিযুক্তরা ওই শ্মশানের মন্দির ভাঙচুর করে অগ্নি সংযোগ করে সেখানকার সব কিছু বাড়িতে নিয়ে যায়। পরে পুলিশ এসে অভিযুক্তদের বাড়ি থেকে বেশ কিছু জিনিস উদ্ধার করে। এ বিষয়ে বুড়া সাড়ডুবি সার্বজনীন মহাশশ্মানের সভাপতি স্বপন রায় বলেন, অনেক বছর ধরে আমরা ওই শ্মশান ব্যবহার করে আসছি। কিন্তু হঠাৎ করে মহল, রেজাউল, সাজু, দুলাল, মন্টুসহ আরও অনেকে শ্মশানের জমিটি নিজেদের দাবি করে আমাদের জমিটি ছেড়ে দিতে বলে। আমরা জমি ছেড়ে না দেওয়ায় তারা আমাদের শশ্মান ও মন্দিরের মূর্তি ভাঙচুর করেছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলা করা হবে।
এ বিষয়ে অভিযুক্ত মহল ইসলাম বলেন, আমরা কোনো মন্দির ভাঙচুর করিনি। তারাই তাদের মন্দিরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে। ওখানে কোনো শ্মশান ছিল না। ওই জমি আমার বাপ-দাদার সম্পত্তি।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু দিলীপ কুমার সিংহ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তাদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি শাহ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
https://www.kalbela.com/country-news/36169
Tuesday, October 31
বুড়িরহাট সীমান্তে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িরহাট সীমান্তে চোরাকারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংঘর্ষে গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। আহতদের একজন বিজিবি সদস্য।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।
সোমবার (৩০ অক্টোবর) মধ্যরাতে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট খানকারচর এলাকায় এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন- বুড়িরহাট বিওপির টহল দলের নায়েক মোহিবুল্লাহ (সদস্য নম্বর ৭২০৭৯) এবং গুলিবিদ্ধ হন স্থানীয় খান্ডেরছড়া এলাকার সাদেকুল ইসলামের ছেলে পারভেজ হোসেন (২৩)।
Sunday, October 29
মাদ্রাসার প্রধান হুজুরের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ
লালমনিরহাটে হাতীবান্ধায় হাফিজিয়া মাদ্রাসায় বলাৎকারের অভিযোগ উঠেছে প্রধান হুজুরের বিরুদ্ধে।
শনিবার দুপুরে ১৮জন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রধান হুজুর আউয়ালকে আসামী থানায় লিখিত অভিযোগ করেছেন জামাল নামে এক অভিভাবক। দ্রুত আসামি গ্রেফতারের আশ্বাস থানা পুলিশর।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকায় সানিয়াজান বাজারের দক্ষিণে ২০২০ সালে দারুল উলুম রওজাতুস সুন্নাহ নুরানী তালীমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে হেফজখানা চালু হলে আবাসিক ব্যবস্থায় ৭০ জন শিক্ষার্থী লেখাপড়া করেন।
Monday, September 4
সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পেশাগত কাজে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে লালমনিরহাটের সম্মেলিত সাংবাদিক সমাজ। এসময় সাংবাদিক নেতারা আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলার হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও সহকর্মীরা উপস্থিত ছিলেন।
Friday, July 7
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুর ইউনিয়ন সীমান্তে ভারতীয় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।নিহত রফিকুল ইসলাম আদিতমারীর পূর্ব দীঘলটারী গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। যেখানে রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হন, সেই এলাকার কাছেই ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা মহকুমার গীতালদহ থানার দরিবশ পঞ্চায়েতের জারিধরলা নগদটারী এলাকা। আগামীকাল শনিবার এখানে পঞ্চায়েত নির্বাচন।
Wednesday, June 28
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। বুধবার (২৮ জুন) ভোরে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়ন সীমান্তের ৮০৫ নম্বর প্রধান পিলারের ১১ নম্বর উপ পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আলমগীর হোসেন উপজেলার জগতবেড় ইউনিয়নের কাশিরডাঙ্গা ধারাকান্ত গ্রামের আইয়ুব আলী ওরফে জসমুদ্দিনের ছেলে।
Monday, June 5
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইউছুফ আলী (২৬) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কালীরহাট সীমান্তে কাঁটাতারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত ইউছুফ আলী উপজেলার জগতবেড় ইউনিয়নের মেছেরডাঙ্গা গ্রামে শাহ জামালের ছেলে। তাঁর লাশ কাঁটাতারের ওপারে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমারের সরকারপাড়া গ্রামে আছে বলে জানা গেছে।
Sunday, April 2
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, গুলিবিদ্ধ ১


লালমনিরহাটের পাটগ্রামের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও এক যুবক।
রোববার (২ এপ্রিল) পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১ এপ্রিল) রাতে উপজেলার শমসেরনগর সীমান্তের মেইন পিলারে কাছে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার মৃত চেনুমিয়া ছেলে রবিউল ইসলাম (৫০)। গুলিবিদ্ধ ব্যক্তি উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার হেদুল মিয়ার ছেলে শহিদুল (৩০)। তিনি গোপনে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Wednesday, March 1
বিএসএফের গুলিতে আহত যুবকের মৃত্যু

পুলিশের ভাষ্য, ঘটনার দিন রাত ১টার দিকে চন্দ্রপুর সীমান্তে যায় ১৭-১৮ জনের একটি দল। তখন বিএসএফের তাড়া খেয়ে সবাই পালিয়ে আসতে পারলেও সুমন আটক হন। সেখানে তাকে গুলি করে ফেলে রেখে যায় বিএসএফ।
লালমনিরহাটের কালীগঞ্জের চন্দ্রপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত সুমন (২৫) রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মারা গেছেন।
সোমবার মধ্যরাত রাত ১টার দিকে তার মৃত্যু হয়। গত ২৫ ফেব্রুয়ারি সীমান্তে বিএসএফ গুলি করেছিল তাকে।
সুমন কালীগঞ্জ উপজেলার উত্তর বালাপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।
Saturday, January 28
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
তারা হলেন- পাটগ্রাম উপজেলার বুড়িমারী কলাবাগান গ্রামের আলম হোসেন (৩৬) ও সুজন মিয়া (২৯)।
Subscribe to:
Posts (Atom)