Showing posts with label NAOGAON. Show all posts
Showing posts with label NAOGAON. Show all posts

Sunday, April 7

নওগাঁ এক ব্যক্তির পক্ষ নিয়ে মারধর করে ঘর-বাড়ি ভাঙ্গলেন পুলিশ সংবাদ সংগ্রহের সময় পুলিশের হাতে সাংবাদিক লাঞ্চিত

নওগাঁর বদলগাছীতে এক ব্যক্তির পক্ষ নিয়ে মারধর করে ঘর-বাড়ি ভাঙ্গলেন ফাঁড়ির পুলিশ সেই তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করেছেন পাহাড়পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম। জানাযায়, চাঁপাডাল গ্রমের মৃত. এফাজ উদ্দীন সরকারের ছেলে বিষু সরকার গং চাঁপাডাল মৌজার উত্তরা আলুর কোল্ড স্টোরের পিছনে জমিতে টিন ও ধারায়ের বেড়া দিয়ে ৫টি ঘর নির্মাণ করে বসবাস করছিলো । সেই জায়গাটি দখল করার জন্য চাঁপাডাল গ্রামের প্রভাবশালী মৃত.ইদ্রস আলী সরকারের ছেলে আহসান হাবিব (শুকুর) এর পক্ষে প্রভাবিত হয়ে পাহাড়পুর ফাঁড়ির অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলামের নির্দেশে পাহাড়পুর ফাঁড়ির এসআই মাহাবুব এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দিয়ে ঐ অসহায় পরিবারগুলোকে মারধর করে ঘড়-বাড়ি ভেঙ্গে দিলে সেই সময় কয়েকজন ব্যক্তি ঐ দৃশ্যর ভিডিও করতে গেলে তাঁদের হুমকী দিয়ে মোবাইল বন্ধ করতে বলেন। পড়ে একজনকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে। এবং বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনার ঝড় শুরু হয়।

Wednesday, March 27

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁর পোরশা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল আমিন (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে পোরশা উপজেলার নিতপুর সীমান্তচৌকির (বিওপি) অদূরে মিলমারি এলাকায় এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৬ ব্যাটালিয়নের (নওগাঁ) অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Saturday, June 3

যৌন হয়রানির অভিযোগ: মাদ্রাসার শিক্ষক বরখাস্ত


বরখাস্তের চিঠিতে কারণ হিসেবে বলা হয়, শিক্ষক হারুনুর রশিদ মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রীর সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণ করেছেন। অন্যান্য কারণ হিসেবে বলা হয়েছে ক্লাসে অমনোযোগিতা, ক্লাসে বসে মোবাইলে ভিডিও দেখা, মাদ্রাসাপ্রধানের সঙ্গে তর্কে জড়িয়ে পড়া এবং অবাধ্যতার পর্যায়ে পড়ে এমন আচরণ করা।

নওগাঁর রাণীনগরে যৌন হয়রানিসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আল-আমিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (শরীরচর্চা) হারুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Saturday, April 1

নওগাঁয় পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

নওগাঁয় পুলিশের বিরুদ্ধে এক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ উঠেছে।



শুক্রবার (৩১ মার্চ) নওগাঁ জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মারপিটের অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী প।






সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ভুক্তভোগী বদলগাছী উপজেলার ঢেকরা গ্রামের বাসিন্দা আব্দুস সালাম ও তার স্ত্রী ঝরনা বেগম।






তারা বলেন, জমির সীমানা নিয়ে প্রতিবেশী প্রভাবশালী সাবিনা ইয়াসমিন কামলা বেগমের সঙ্গে দ্বন্দ্ব হয়। সেই ঘটনায় গত সোমবার বদলগাছী থানার ওসি আতিয়ার রহমানসহ কয়েক জন পুলিশ সদস্য এসে আব্দুস সালামকে বাড়ি থেকে ডেকে এনে প্রকাশ্যে গ্রামবাসীর সামনে চড়থাপ্পড়, লাথি ও কিলঘুষি মেরে নির্মমভাবে নির্যাতন করে।














মারপিটের একপর্যায়ে সালামকে পুলিশের গাড়িতে তুলে হাজতে পাঠানোর ভয়ভীতি দেখানো হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ভুক্তভোগীরা।






এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, এক ভদ্র মহিলার লিখিত অভিযোগের বিষয়ে ওই গ্রামে যান তিনি। এবং সেখানে গিয়ে তাদের জমিজমাসংক্রান্ত বিষয়টি নিজেরাই মীমাংসা করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে মারধরের যে বিষয়টি তারা অভিযোগ করছে, এটা সত্য না।






প্রতিবেশী সাবিনা ইয়াসমিন কামলা বেগমের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

Monday, February 6

মান্দায় সাংবাদিকের উপর হামলা, ক্যামেরা ভাঙচুর

নওগাঁর নিয়ামতপুর গুজিশহর প্রেমগোসাই মেলা থেকে মান্দায় বাড়ি ফেরার পথে বাংলা চ্যানেল, দৈনিক আমার সংবাদ, বাংলাদেশের খবর ও সংবাদ প্রকাশের নওগাঁ প্রতিনিধি হামলার শিকার হয়েছেন। এ সময় তার ব্যাগে থাকা ক্যামেরা ও মোবাইল ভাঙচুরসহ ২০ হাজার টাকা ছিনিয়ে নেই।

রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের কালামারা ব্রিজের রাস্তায় এই হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক এম এ রাজ্জাক মান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Sunday, January 15

সাংবাদিকের উপর অতর্কিত হামলা থানায় মামলা

 
নওগাঁর বদলগাছী থানার অপহরণ ও ধর্ষণ অভিযোগের বিষয়টি ইউনিয়ন পরিষদের কক্ষে শালিসী বৈঠকের মাধ্যেমে মিমাংসার সময় ভিডিও ধারণ করায় দৈনিক মানবকন্ঠ ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক এর উপর অতর্কিত হামলা চালিয়েছে বদলগাছী থানা পুলিশের সামনে এক সন্ত্রাসী। সন্ত্রাসী হারুন অর রশিদ উপজেলার আধাইপুরই উপি”র পাতকোলা গ্রামের মৃত মুনসুর আলী সরদারের ছেলে ও আধাইপুর ইউপি চেয়ারম্যান রেজাউল কবির পল্টন এর চাচাতো ভাই।