Showing posts with label NARAYANGANJ. Show all posts
Showing posts with label NARAYANGANJ. Show all posts

Monday, April 22

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৩০

বকেয়া বেতন দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। এ সময় শিল্প পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া, পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত ফতুল্লার অবন্তী কালার টেক্স গার্মেন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শিল্প পুলিশ নারায়ণগঞ্জ ইউনিটের পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, বকেয়া বেতন দাবিতে প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন অবন্তী কালার টেক্সের শ্রমিকরা। এ নিয়ে পুলিশের সঙ্গে শ্রমকিদের সংঘর্ষে ঘটনা ঘটে। বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়ে ফিরে যান।

Monday, December 11

না. গঞ্জে বিএনপিপন্থী আইনজীবী লাঞ্ছিত, ৪ মহিলাদল কর্মী আটক

লাঞ্ছিত অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।নারায়ণগঞ্জ জেলা আদালত চত্বরে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের হাতে লাঞ্ছিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক নেতা।

আজ রোববার দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিএনপির জেলা ও মহানগর কমিটির ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এই ঘটনা ঘটে।

লাঞ্ছিত অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।

Monday, November 20

না.গঞ্জে শিশু বলাৎকার মামলায় যুবকের মৃত্যুদন্ড

সিদ্ধিরগঞ্জে এক শিশুকে বলাৎকারের পর হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত আসামি হলো চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জালাল উদ্দিনের ছেলে নাজমুল হোসেন ওরফে নাজু (৩৯)। মৃত্যুদন্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার আলম খানের বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন নাজমুল হোসেন। কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Wednesday, November 15

মহানগর বিএনপি নেতা গ্রেফতার

 https://www.jugerchinta.news/%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%97%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%A1%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0/58141?fbclid=IwAR3Efai2MvZG2L30XZDxARkZD1RoaslUvFpRxSE7c_ae38x1noj5JIZpH_g

Tuesday, November 14

আদালত শেষে বাড়ি ফেরার পথে আইনজীবী নেতা গ্রেপ্তার

আইনজীবী জাকির হোসেন। ছবি: আজকের পত্রিকা আদালত শেষে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আইনজীবী নেতা জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে শহরের দুই নম্বর রেলগেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



গ্রেপ্তার বিএনপি নেতা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

Tuesday, November 7

সোনারগাঁয়ে পুলিশের মারধরে ব্যবসায়ী মৃত্যুর অভিযোগ, ময়নাতদন্ত ছাড়াই দাফন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের মারধরে নুরুল ইসলাম (৫৫) নামের এক পোলট্রি ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে এ ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি, ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী। আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। বাড়িতে পুলিশ দেখে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

নিহত নুরুল ইসলাম ওই গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে। তাঁর পাঁচ মেয়ে ও এক ছেলে রয়েছে। তাঁর মেয়ে শিলা আক্তার ও মিথিলা আক্তার জানান, তিন বছর আগে ওপেন হার্ট সার্জারি হওয়ার পর তাঁদের বাবা বাড়িতেই থাকতেন। বাড়িতেই পোলট্রি মুরগির ব্যবসা করতেন। গতকাল দুপুরেও তিনি বাড়িতে ছিলেন। এ সময় তালতলা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস আহমেদ একজন পুলিশ কনস্টেবলসহ সাদাপোশাকে তাঁদের বাড়িতে আসেন। একপর্যায়ে হাতকড়া পরিয়ে নুরুল ইসলামকে ঘর থেকে বের করার চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের বাবার ধস্তাধস্তি হয়। পুলিশ নুরুল ইসলামকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে। এ সময় পুলিশ তাঁকে ছেড়ে দিতে ১ লাখ টাকা ঘুষ দাবি করে। পরিবারের সদস্যরা ৫০ হাজার টাকা দিতে রাজি হন।

Wednesday, October 25

নারায়নগঞ্জে চেম্বার থেকে দুই আইনজীবীকে আটকে ক্ষোভ নিন্দা

নারায়ণগঞ্জে চেম্বার থেকে দুই আইনজীবীকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়ার ঘটনায় ক্ষোভের পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা।বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বাংলাদেশ বার কাউন্সিল নেতৃবৃন্দ ও সিনিয়র আইনজীবী বৃন্দের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও বার কাউন্সিলের নির্বাচিত সাধারণ সদস্য জয়নুল আবেদীন। সংবাদ সম্মেলনে স্বাধীনভাবে পেশা পরিচালনার জন্য ‘আইনজীবী সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানান।

Sunday, October 22

বিএনপি নেতাদের কাপড় বিতরণ করার জেরে মন্দিরের সম্পাদককে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জের বন্দরে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে একটি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদককে মারধর ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ময়মনসিংহপট্টি এলাকায় বন্দর মন্দিরের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ বিএনপি নেতাদের বস্ত্র বিতরণের সঙ্গে যুক্ত থাকায় তাঁর ওপর এই হামলা হয়েছে।

আহত শিবু চন্দ্র দাস (৫২) বন্দর র‌্যালি লেজার্স সর্বজনীন দুর্গাপূজা মন্দিরের সাধারণ সম্পাদক। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।শিবু দাস প্রথম আলোকে বলেন, ‘শনিবার বিকেল পাঁচটার দিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিএনপি নেতারা বন্দর র‌্যালি লেজার্স সর্বজনীন দুর্গাপূজা মন্দিরের মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় দুস্থদের মধ্যে তাঁরা বস্ত্র বিতরণ করেন। মন্দিরে বস্ত্র বিতরণের খবর পেয়ে আগে থেকেই আওয়ামী লীগ কর্মী খান মাসুদ তাঁর লোকজন দিয়ে হুমকি দিয়ে আসছিলেন। নিরাপত্তা চেয়ে বিষয়টি পুলিশকে জানিয়েছিলাম। বস্ত্র বিতরণ শেষে খান মাসুদের লোকজন এসে আমাকে বেদম পিটিয়ে ও কুপিয়ে আহত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ধারালো অস্ত্রের আঘাতে আমার বাঁ পায়ে ও হাতের আঙুলে কোপ লেগেছে।’ হাসপাতালে চিকিৎসা শেষে রাত সোয়া ১১টার দিকে তিনি বাসায় ফেরেন।

Monday, September 25

সাংবাদিক নেতা রাজুর উপর হামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের মৃত শাহাজাহান শেখের ছেলে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র নির্বাহী সদস্য দৈনিক আমাদের কন্ঠের ক্রাইম রিপোর্টার রাজু আহমেদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ৩১/৪১৮।

জানা যায়, গত ২৪ শে জুলাই মাদক, ঘনঘন চুরি ও যত্রতত্র আবর্জনা ফেলার প্রতিবাদ করায় দুধঘাটা এলাকার আলী ভূইয়া, শামসুল ভূইয়া, শাহাজালাল, হুসাইন ও আবুল ভূইয়ার নেতৃত্বে ২০ জনের একটি সংঘবদ্ধ দল সন্ত্রাসী সাংবাদিক রাজুর উপর হামলা চালায়। ঐদিন রাত আনুমানিক পৌনে ৯ টায় সাংবাদিক নেতা রাজুকে রাস্তায় একা পেয়ে জোরপূর্বক নিকটস্থ একটি ফার্মেসীর ভিতরে নিয়ে যায়। টানা দেড় ঘন্টা নির্যাতন করে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে রাজু আহমেদ চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাজু আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে সোনারগাঁও থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সাংবাদিক রাজু। পুলিশ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে মামলা গ্রহন করে।

Thursday, September 21

Urgent Appeal: Take Immediate Action Against Police Officers Involved in Torture of Student Leader in Narayanganj

To
Mr. Asaduzzaman Khan, MP
Honorable Minister
Ministry of Home Affairs
Government of the People's Republic of Bangladesh
Bangladesh Secretariat
Dhaka-1000
Email: minister@mha.gov.bd, ps2min@mhapsd.gov.bd

Dear Honorable Minister,

Greetings from JusticeMakers Bangladesh in France (JMBF)

I hope this letter finds you in good health. I am writing to you on behalf of JusticeMakers Bangladesh in France (JMBF), a human rights organization deeply concerned about a recent incident of police brutality in Narayanganj, Bangladesh.

According to a news report published on August 25, 2023, on the online news portal www.narayanganjtimes.com, a student leader by the name of Ashraful Islam Babu was subjected to physical assault by a police team led by ASI Labu on August 16, 2023. The incident transpired at a checkpoint in Sonadanga, Narayanganj, where the police officers allegedly demanded a bribe of Tk. 2 lakh from Mr. Babu. When Mr. Babu refused to comply, the police officers resorted to violence, assaulting him with a rifle butt and a baton.

Friday, September 1

নারায়ণগঞ্জে বিএনপির কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলা

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিএনপির কালো পতাকা কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর, জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টিসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সদর মডেল থানার উপপরিদর্শক মফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রাতে মামলাটি রেকর্ড করা হয়। মামলায় এজাহারনামীয় আসামি করা হয়েছে ৩৭ জনকে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও দুইশো থেকে তিনশো জনকে।

সময় সংবাদকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গত বুধবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিলের উদ্দেশে জড়ো হতে থাকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নেতৃবৃন্দের বক্তব্য চলাকালে আগের দিনের কমিটির বিষয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পদবঞ্চিত নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় দু’পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়লে লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এক গ্রুপ আরেক গ্রুপের ওপর হামলা চালায়। তাদের মধ্যে মারামারি ও ধাওয়া পালটা ধাওয়া হয়। পদবঞ্চিত নেতাকর্মীরা এলোপাথাড়ি লাঠিপেটা করে ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলেন এবং মাইক ভাঙচুর করেন। একপর্যায়ে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করেন তারা। নগরীর প্রধান সড়কে একটি মোটরসাইকেল, ব্যাটারিচালিত একটি স্কুটার ও অটোরিকশাসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করে তাণ্ডব চালায় হামলাকারীরা। প্রেসক্লাব চত্বর ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।


এ সময় সাংবাদিকরা এর ভিডিও ও ছবি ধারণ করতে গেলে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পদবঞ্চিত কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে তাদের ওপর হামলা চালিয়ে বেধড়ক লাঠিপেটা করে।

এতে সময় টেলিভিশনের জেলা ভিডিও জার্নালিস্ট আরিফ হোসেন, একাত্তর টিভির স্থানীয় ক্যামেরাপার্সন জামিল হোসেন উল্লাস ও দৈনিক সমকাল পত্রিকার ফটো সাংবাদিক মেহেদি হাসান সজীব তাদের হামলায় গুরুতর আহত হন। এছাড়া পথচারীসহ আরও অন্তত ৭-৮ জন বিএনপির নেতাকর্মী আহত হন। প্রায় আধা ঘণ্টা ধরে চলে এই তাণ্ডব। পরে পুলিশ টিয়ার সেল ছুঁড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করলে বিকেল পাঁচটায় পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসে।

পরে আহত সাংবাদিকদের নগরীর খানপুর এলাকায় ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, ‘থানার উপপরিদর্শক মফিজুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিমের অভিযান অব্যাহত রয়েছে।’

https://www.somoynews.tv/news/2023-09-01/ZLD01OLE

Saturday, August 26

উৎকোচ না পেয়ে ছাত্রলীগ নেতাকে পুলিশি নির্যাতনের অভিযোগ

বন্দরে সোনাকান্দা ইউনিয়নের ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম বাবুর কাছ থেকে উৎকোচ না পেয়ে পুলিশি নির্যাতন করার গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে মদনগঞ্জ ফাঁড়ি এএসআই লাবু বিরুদ্ধে। পুলিশি নির্যাতনের শিকার ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম বাবু অবস্থা আশংকা জনক বলে তার পরিবার সূত্রে জানাগেছে।


বর্তমানে সে সিদ্ধিরগঞ্জ থানার সাইর্বোডস্থ প্রো অ্যাকটিভ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত ঝছাত্রলীগ নেতা আশরাফুল ইমলাম বাবু বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকিস্থ মৃধাবাড়ি এলাকার আবু হোসাইন মিয়ার ছেলে। এর আগে গত বুধবার (১৬ আগস্ট) রাত ২টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকায় ওই পুলিশি নির্যাতনের ঘটনাটি ঘটে।

Thursday, August 3

রূপগঞ্জে চাঁদার দাবিতে আইনজীবীর চেম্বারে হামলা

চাঁদার দাবিতে এক আইনজীবীর চেম্বারে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গুতিয়াব গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই আইনজীবীসহ তার পরিবারের বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর মামলা হলে একাধিক আসামিকে গ্রেফতার করে পুলিশ।

এজাহারে বলা হয়, আলম খান নামের ওই আইনজীবী নিজ গ্রামে তার পৈতৃক মার্কেট সম্প্রসারণের কাজে হাত দেন। হঠাৎ করে স্থানীয় সন্ত্রাসী সাদ্দাম ওরফে খুনি সাদ্দামের নেতৃত্বে একদল দুর্বৃত্ত নির্মাণকাজে বাধা দেয়। ১০ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। অন্যথায় মার্কেটের জমি দখলের হুমকি দেওয়া হয়। মামলার বাদী অ্যাডভোকেট আলম খান যুগান্তরকে বলেন, চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। অস্ত্রে সজ্জিত হয়ে মার্কেটের আশপাশে অবস্থান নেয়। একপর্যায়ে ৯ জুন জমি দখলের মহড়া দেয়। এ সময় জরুরি জাতীয় সেবা নম্বরে (৯৯৯) ফোন করা হলে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। কিন্তু পুলিশের উপস্থিতিতেই সন্ত্রাসীরা তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে তার স্ত্রী লাভলী এবং বড় ভাই সোনা মিয়া গুরুতর আহত হন। তিনি নিজে প্রাণভয়ে পার্শ্ববর্তী একটি মসজিদে গিয়ে আশ্রয় নেন।

Monday, June 19

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসা পড়ুয়া সাত বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। 
মঙ্গলবার রাতে উপজেলার তারাবো পৌরসভার মুগরাকুল হাদিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, অভিযুক্ত আবু সুফিয়ান মুগরাকুল হাদিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি। 

ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের দায়ের করা অভিযোগ থেকে জানা গেছে, তাদের বাড়ি পার্শ্ববর্তী সোনারগাঁও উপজেলায়। 

Tuesday, May 23

নারায়ণগঞ্জে ইয়াবাসহ ৮ হিজড়া আটক

মো. মনিরুল আলম, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তৃতীয় লিঙ্গের ৮ সদস্যেকে এক কোটি পাঁচ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে র‌্যাব। 



সোমবার র‌্যাব-১১-এর সিপিসি কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এ সময় তাদের হেফাজতে থাকা ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

Monday, May 22

কোটি টাকার ৩০ হাজার ইয়াবাসহ ৮ জন হিজড়া গ্রেফতার

কোথায় নেই মাদক ! মাদকের ভয়াল থাবা যেন সর্বত্র। সাধু – সন্যাসী থেকে শুরু করে মসজিদের ঈমাম, পুলিশ, ডিবিসহ আইনশৃংখলা বাহিনীর অনেকেই গ্রেফতার হয়েছে এই মাদক নিয়ে । এ ছাড়াও ডাক্তার, সাংবাদিক নামদারীদের অনেকেই ধরা পরেছে এই মরন নেশা মাদক নিয়ে। এবার নারায়ণগঞ্জে কোটি টাকার মাদকসহ গ্রেফতার হয়েছে তৃতীয় লিঙ্গের (হিজরা) ৮ সদস্য।

এরপূর্বেও নারায়ণগঞ্জ শহরের জিমখানায় র‌্যালী বাগান বস্তিতে এবং মন্ডলপাড়ায় প্রকাশ্যেই থানা ও ডিবি পুলিশকে প্রতি মাসে লাখ লাখ টাকায় ম্যানেজ করে মাদকের হাট বাজার স্থাপন করে হিজরাদের একটি চক্র নগরীকে মাদকের অভয়ান্য হিসেবে পরিণত করেছিলো । সেই চক্রের কেউ কেউ এখনো বন্দরে বহুতল বাড়ি নির্মান করে চালাচ্ছে মাদকের হাট

Sunday, May 21

Press Statement: JusticeMakers Bangladesh Demands Immediate Release of Lawyer Kazi Rubayet Hasan Sayem

JusticeMakers Bangladesh, a prominent human rights organization, expresses deep concern and condemns the arrest of lawyer Kazi Rubayet Hasan Sayem under the draconian Digital Security Act 2018. The organization strongly urges the immediate release of Mr. Sayem and calls for the withdrawal of the fabricated charges against him without any preconditions.

According to information received from various news media, the victim's family, and reliable sources, it has been learned that Kazi Rubayet Hasan Sayem, a 46-year-old member of the Dhaka District Bar Association and former co-organizing secretary of Narayanganj Metropolitan BNP, was arrested on the night of March 24th, around 10 pm. He was apprehended by the Narayanganj District Detective Police (DB) on charges of using offensive language to abuse the mother of Bangabandhu Sheikh Mujibur Rahman, the Father of the Nation of Bangladesh.

Thursday, May 18

মাদ্রাসাপড়ুয়া শিশুকে বলাৎকার করে পালিয়েছেন শিক্ষক

শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফাইল ছবি


শিশুটির মা বলেন, ‘মঙ্গলবার রাতে মাদ্রাসার বেডে ঘুমিয়ে ছিলো আমার ছেলে। মধ্যরাতে শিক্ষক আবু সুফিয়ান আমার ছেলেকে ঘুম থেকে উঠিয়ে রুমে নিয়ে গিয়ে তার বিছানায় ঘুমাতে বলেন। রাতের কোনো এক সময় তিনি আমার ছেলেকে বলাৎকার করেন।

মাদ্রাসার ভেতরে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকার করে পালিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক মাদ্রাসা শিক্ষক। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা।

রূপগঞ্জ থানায় শিশু নির্যাতন দমন আইনে বৃহস্পতিবার সকালে মামলাটি করেন তিনি।