Showing posts with label CHANDPUR. Show all posts
Showing posts with label CHANDPUR. Show all posts
Friday, January 12
কচুয়ায় বলৎকারের অভিযোগে সংবাদ সম্মেলন
কচুয়ায় নাতীকে বলৎকার করার অভিযোগে কচুয়া প্রেসক্লাব সংবাদ সম্মেলন করেছে উপজেলার আড়িয়ামর্দ্দন গ্রামের আলতাফ শেখ। বৃহস্পতিবার সকাল ১১টায় কচুয়া প্রেসক্লাব হল রুমে এ সংবাদ সম্মেলনে উপজেলার আড়িয়ামর্দ্দন গ্রামের মৃত সফিজ উদ্দিন শেখের পুত্র আলতাফ শেখ নাতীকে সাথে নিয়ে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তার প্রতিবেশী মৃত সফিজ উদ্দিন শেখর পুত্র আঃ হাকিম শেখ(৫৫) তার নাতী (১৬) তাকে ঘুরে আসার কথা বলে ঘেরে নিয়ে জোড়পূর্বক গলায় কাস্তে ধরে বলৎকার করে। ওই সময় স্থানীয় কজন কলেজ পড়ুয়া ছেলেরা ঘটনাটি দেখে আমার নাতীকে উদ্ধার করে। এঘটনার পরের দিন রাতে মিথ্যা ঘটনা সাজিয়ে ৯৯৯ এ ফোন দিয়ে অভিযোগ করে তাকে হয়রানী করে। এছাড়া আঃ হাকিম শেখ এর পূর্বে আরো এ ধরনের বলৎকার করে। তার পরিবার বিবাহ বহির্ভুত সম্পর্কসহ নানা অপকর্ম করে এলাকায় পরিবেশ নষ্ট করে ফেলছে। এদের কারণে এলাকার মানুষ আতংকিত থাকায় ভয়ে কেউ টুশব্দটি করতে সাহস পায়না। এঘটনার পর তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
Friday, October 6
চাঁদপুরে দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় শিক্ষক আটক
দুশিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক মো: আবু সুফিয়ান (২৫) কে আটক করেছে পুলিশ। প্রতীকী ছবি
চাঁদপুরের ফরিদগঞ্জে একটি হাফেজি মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক মো: আবু সুফিয়ান (২৫) কে আটক করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নের গুয়াটোবা ছাহেরা আলী হাফেজিয়া মাদ্রাসার। এ ব্যাপারে এক শিক্ষার্থীর পিতা থানায় মামলা দায়ের করেছে।
Monday, March 13
সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর বহিরাগতদের হামলা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে কেন্দ্র করে প্রচার প্রচারণার সংবাদ সংগ্রহকালে বহিরাগতদের হামলার শিকার হয়েছেন এক সংবাদকর্মী। সোমবার বিকালে পাঁচানী চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে।
দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি আহত সাংবাদিক আমিনুল ইসলাম সিপাহী জানান, সোমবার বিকালে পাঁচানী চৌরাস্তা বাজার এলাকায় জহিরাবাদ ইউনিয়নের গাজী মুক্তার হোসেন তার দলবল নিয়ে জমায়েত করে। ওই সময় ছবি তোলার সময় তাকে আক্রমণ করেন গাজী মুক্তার। পরে গাজী মুক্তারের কর্মীরা সাংবাদিক আমিনুল ইসলাম সিপাহীকে বেধর মারপিট করলে তার কোমর ভেঙে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
https://sangbadsarabela.com/country/article/35315/%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%97%E0%A6%A4%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE
Monday, February 13
আলম খান মঞ্জুর উপর হামলায় নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক ( জয়েন্ট সেক্রেটারি ) ও সিনিয়র আইনজীবী অ্যাডঃ আলম খান মঞ্জুর উপর হামলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
এক বিজ্পতিতে ফোরামের সভাপতি অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন ও সাধারন সম্পাদক এ জেড এম রফিকুল হাসান রিপন সহ কমিটির নেতৃবৃন্দ মঞ্জুর উপর অর্তকিত হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন।
Subscribe to:
Posts (Atom)
