
দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর লিঙ্গ হিসেবে হিজড়া সাংবিধানিক স্বীকৃতি লাভ করে। কিন্তু ভোটার তালিকা হালনাগাদের পর মেহেরপুরের হিজড়া ভোটারদের নারীতে রূপান্তরিত করেছে জেলা নির্বাচন অফিস।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুরে দুইটি আসনে প্রকাশিত চুড়ান্ত ভোটার তালিকায় দেখা যায় সমগ্র জেলায় হিজড়া ভোটার মাত্র ২ জন। সংখ্যাটি নিয়ে বিভিন্ন মহালে শুরু চলছে মিশ্র প্রতিক্রিয়া। জেলাতে হিজড়ার সংখ্যা নিয়েও বিভিন্ন সরকারি দপ্তর ভেদে রয়েছে অস্পষ্টতা। ভোটার তালিকায় হিজরা সংখ্যা মাত্র ২ জন দেখালেও জেলা পরিসংখ্যান অফিস বলছে হিজড়া সংখ্যা ২৬, হিজড়াদের প্রতিনিধি বলছে মেহেরপুরে তাদের সংখ্যা ২৯ জন, জেলা সমাজসেবা অধিদপ্তরে বলছে হিজরা সংখ্যা ২৫ আবার তাদের উপকার ভোগীর তালিকায় সংখ্যাটা ৩০ জনের।
