Showing posts with label THAKURGAON. Show all posts
Showing posts with label THAKURGAON. Show all posts

Thursday, April 25

Statement:JMBF Expresses Grave Concern Over Alleged Police Torture Deaths in Sunamganj and Thakurgaon


Paris, France; April 24, 2024: JusticeMakers Bangladesh in France (JMBF) expressed deep concern regarding the deaths of two individuals, including a leader of Jubo Dal, allegedly due to brutal torture by police in Sunamganj and Thakurgaon on April 16 and 8, 2023, respectively.

Demanding exemplary punishment for the perpetrators of these alleged gross human rights violations, JMBF calls for the establishment of an inquiry committee led by a judicial magistrate to ensure integrity and transparency in the investigation process.

According to report published in different new media in Bangladesh, JMBF learned that On April 16, 2024, Tuesday evening, Ramiz Mia (50) from Burungamara village in North Sreepur Union of Tahirpur, Sunamganj, allegedly died in police custody during his arrest by members of the Tahirpur Police Station.

Monday, April 8

পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ



ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশ হেফাজতে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকরাম হোসেনের (৪০) মৃত্যু হয়েছে। বিএনপির দাবি, পুলিশের মাত্রাতিরিক্ত নির্যাতনে তার মৃত্যু ঘটে। তবে পুলিশ বলছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।গ্রেফতার অবস্থায় সোমবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকরামের মৃত্যু হয়।আকরাম হোসেন জেলার হরিপুর উপজেলার দেহট্ট হাট পুকুর গ্রামের আব্দুল তোয়াবের ছেলে।

Tuesday, December 5

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, আহত ১

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছেন।

এ ছাড়া বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আরেক যুবক আহত হয়েছেন। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের আবদুল বাসেদের ছেলে জহুরুল ইসলাম (২৭) ও নজরুল ইসলামের ছেলে মো. মকলেছ (২৮)। আহত ব্যক্তির নাম ইদ্রিশ আলী (৩০)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বারোসা গ্রামের দুলু মোহাম্মদের ছেলে।

Monday, November 20

ঠাকুরগাঁওয়ে মহিলা দলের মিছিলে পুলিশের ধস্তাধস্তি, আইনজীবী আটক

বাংলাদেশ প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে জেলা মহিলা দলের বিক্ষোভ মিছিল থেকে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ। এ সময় ছাত্রদলের নেতা কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধায় ইয়াজুল ইসলাম নামের ওই আইজীবীকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে আটক করা হয়। এসময় জেলা ছাত্রদল এর সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা আক্তার শিখার সাথে পুলিশের ধস্তাধস্তির মাধ্যমে হেনস্থা করার অভিযোগও উঠেছে।

Monday, October 23

সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে নুরুজ্জামান (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই এলাকার পশ্চিম সোনামতী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত নুরুজ্জামান বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের দক্ষিণ মেদ্যাপাড়া গ্রামের তসলিম উদ্দিন ছেলে। তিনি ৪ সন্তানের জনক ছিলেন। তার মরদেহ এখন ভারতীয় সীমান্তের মধ্যে আছে।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, আমরা জানতে পারি নুরুজ্জামান ভারত থেকে গরু চোরাকারবারীর মাধ্যেমে গরু আনতে যান। এ সময় বিএসএফ এর গুলিতে গুরুতর আহত হয়ে পড়ে। পরবর্তীতে জানা যায় তিনি মারা গেছেন। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হচ্ছে।

Tuesday, September 26

কিশোরীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

বিয়ের প্রলোভন দেখিয়ে ঠাকুরগাঁওয়ে এক কিশোরীকে ২ মাস আটকে রাখে পুলিশ কনস্টেবল আল-আমিন (২৮) ও তার বন্ধু রবিউল (৩২)। এসময় ওই কিশোরী নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছে বলেও অভিযোগ করেছে আল-আমিন ও তার বন্ধুর বিরুদ্দে।

ভুক্তভোগী কিশোরী ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। কনস্টেবল আল-আমিন ঠাকুরগাঁও পুলিশ লাইনে সংযুক্ত রয়েছেন। তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার ডাবরডাঙ্গা এলাকার তৈবুর রহমানে ছেলে। রবিউল ঠাকুরগাঁও সদর হাসপাতালে টেলি মেডিসিন পদে চাকুরি করেন। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলা রায়পুর ইউনিয়নের আব্দুল কাশেমের ছেলে বলে তথ্য পাওয়া যায়।

Tuesday, August 29

মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১৩ বছর বয়সী এক ছাত্রকে জোরপূর্বক বলাৎকারের (ধর্ষণের) অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত শিক্ষক রজব আলী নীলফামারী জেলার সৈয়দপুর থানার লক্ষণপুর চরল পাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

Sunday, August 20

ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে আদিবাসীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে স্টিফান তির্কী (৫৫) নামে এক আদিবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

পুলিশ সুপার জানান, গত শুক্রবার (১৮ আগস্ট) রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্টিফান তির্কী আহত হলে জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এরপর ওই রাতেই পুলিশের চারটি বিশেষ টিমের তৎপরতা সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদে থানায় নিয়ে আসে।

Sunday, June 11

রানীশংকৈল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জিন্নাত আলী (৫২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার জগদল সীমান্তের ৩৭৪ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ জানান, শনিবার দুপুরে জিন্নাত আলী নামে এক বাংলাদেশি ভারতীয় সীমান্তের শূন্যরেখা অতিক্রম করলে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। পরে আহত অবস্থায় তিনি বাংলাদেশ সীমান্তে চলে আসতে সক্ষম হলেও চিকিৎসার জন্য ঠাকুরগাঁও নেওয়ার পথে মৃত্যু হয় তার।

Saturday, June 10

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জিন্নাত আলী (৫০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার জগদল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত জিন্নাত আলী উপজেলার ধর্মগড় চেকপোস্ট কলোনি গ্রামের বাসিন্দা। রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।


আবুল কাশেম প্রথম আলোকে বলেন, আজ বেলা দেড়টার দিকে জিন্নাত আলী গবাদিপশুর ঘাস কাটতে জগদল সীমান্তের ৩৭৪ নম্বর পিলার এলাকায় যান। তখন তাঁকে লক্ষ্য করে বিএসএফের সদস্যরা গুলি ছোড়েন। এতে জিন্নাত আলীর কোমরে গুলি লাগে। গুলির আওয়াজ শুনে স্থানীয় লোকজন জিন্নাতকে উদ্ধার করেন। পরে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

Wednesday, April 12

Transfer of third gender leader to Panchagarh Jail


Finally, Thakurgaon's alleged third gender guru ma (transgender leader) Ruby Begum alias Rubel has been transferred from Thakurgaon Jail to Panchagarh District Jail.

Tuhin Kanti Khan of Thakurgaon District Jail confirmed this and said that there is a system of imprisonment for male and female prisoners in this jail. However, there is no accommodation for members of the third gender, so Ruby alias Rubel has been sent to Panchagarh Jail with the permission of the authorities.

Tuesday, April 11

প্রধানমন্ত্রীর উপহারের ২০ ঘর বিক্রি, হিজড়া দলনেতা রুবী গ্রেপ্তার

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নারগুন ইউনিয়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া গুচ্ছ গ্রামের ২০টি টিনের ঘর বিক্রি করার অভিযোগে তৃতীয় লিঙ্গ (হিজড়া দলনেতা) জনগোষ্ঠীর কথিত ‘গুরু মা’ রুবী বেগম ওরফে রুবেলকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার পুলিশ আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ।

Monday, February 6

বালিয়াডাঙ্গীতে এক রাতে ১২ মন্দিরের ১৪টি প্রতিমা ভাঙচুর

ভাঙচুর করা মন্দিরের প্রতিমা। আজ রোববার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর ধনতলার সিন্দুরপিণ্ডি এলাকাছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক রাতে ১২টি মন্দিরের ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে উপজেলার ধনতলা ইউনিয়নের আটটি, পাড়িয়া ইউনিয়নের তিনটি ও চাড়োল ইউনিয়নের একটি মন্দিরের ওই ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। আজ রোববার সকালে স্থানীয় লোকজন মন্দিরের প্রতিমাগুলো ভাঙচুরের ঘটনাটি দেখতে পান।

খবর পেয়ে ঘটনাস্থলে যান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্ত।

প্রবীর কুমার গুপ্ত জানান, গতকাল দিবাগত রাতের কোনো এক সময়ে ধনতলা ইউনিয়নের সিন্দুরপিণ্ডি এলাকার আটটি, পাড়িয়া ইউনিয়নের কলেজপাড়া এলাকার তিনটি ও চাড়োল ইউনিয়নের সাহবাজপুর নাথপাড়া এলাকার একটি মন্দিরের ওই ১৪টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বেশির ভাগ প্রতিমাই রাস্তার পাশে স্থাপিত মন্দিরের। সেসব মন্দিরে কালী, সরস্বতী, লক্ষ্মী ও মনসার প্রতিমা ছিল। সেসব প্রতিমার মাথা, হাত, পাসহ বিভিন্ন অংশ ভেঙে দেওয়া হয়েছে। আজ সকালে স্থানীয় লোকজন প্রতিমাগুলো ভাঙা অবস্থায় পেয়ে প্রশাসন ও পুলিশকে খবর দেন। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেন।

Tuesday, January 31

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক আব্দুল লতিফ লিটুর উপর সন্ত্রাসী হামলা ও তার নামে মিথ্যা অভিযোগ ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা।
সোমবার(৩০ জানুয়ারী) সকাল ১১ টায় পৌর শহরের চৌরাস্তায় ঠাকুরগাঁও রিপোটার্স ইউনিটি সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।