Showing posts with label CASE FILED. Show all posts
Showing posts with label CASE FILED. Show all posts

Wednesday, February 28

পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগে মামলার গ্রহণ


জামিনের পর উজির মিয়াকে নিয়ে গিয়েছিলেন স্বজনরা।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশি নির্যাতনে উজির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ এনে দুই পুলিশ কর্মকর্তার নামে আদালতে মামলা দায়ের করেছেন নিহত উজির মিয়ার ভাই। 

আবেদন গ্রহণ করে আদালত আগামী ২ মার্চ (বুধবার) শুনানির দিন ধার্য করেছেন। 

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াজিদুজ্জামান শিকদার এ দিন ধার্য করেন। 

Wednesday, February 7

আইনজীবী কায়সার কামালসহ ১০ জনের আগাম জামিন

রধর, ভয়ভীতি ও হুমকির অভিযোগে নিজ দলের এক আইনজীবীর করা মামলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামালসহ ১০ আইনজীবী ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। আগাম জামিন চেয়ে তাঁদের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

Friday, December 22

শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক কারাগারে

মানিকগঞ্জে শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে জাহাঙ্গীর আলম (২২) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


ভুক্তভোগীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই মাদ্রাসা শিক্ষার্থী মানিকগঞ্জ পৌর এলাকার আল হেরা ইন্টারন্যাশনাল মাদরাসায় আবাসিকে থেকে হেফজ বিভাগে লেখাপড়া করে। ওই শিক্ষার্থীকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রুমের বাইরে ডেকে নেয় অভিযুক্ত শিক্ষক। পরে কার্টুন দেখানো অবস্থায় মাদরাসার চতুর্থ তলায় নিয়ে ওই শিশুকে জাহাঙ্গীর আলম জোরপূর্বক বলৎকার করে। শিশু কান্নাকাটি করলে জাহাঙ্গীর ঘটনার বিষয়টি কাউকে না বলতে ভয়ভীতি দেখায়। আজ সকালে ওই শিশুটি বাড়িতে গিয়ে ব্যথায় কান্না করতে থাকে। পরে শিশুর মা জিজ্ঞেস করলে ঘটনা বিস্তারিত বলে দেন।

Friday, December 15

গজারিয়ায় মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় ১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর বাবার অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, তার ১১ বছর বয়সী ঐ ছেলে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও সাকিনস্থ নূরানী ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় পড়াশোনা করে। গতকাল বুধবার সকাল পৌনে ১০টার দিকে মাদ্রাসার শিক্ষক অভিযুক্ত আব্দুল্লাহ (২৮), পিতা- মাওলানা আলমগীর হোসেন, গ্রাম: রায়পুর, উপজেলা- কাঠালিয়া, জেলা- ঝালকাঠি, মোবাইল ফোনের মাধ্যমে জানায় যে, আমার ছেলে (১১) মাদরাসায় নাই। উক্ত সংবাদ পেয়ে আমি আমার ছেলেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করতে থাকি। এরই কিছুক্ষণ পর আমার ছেলে বাড়িতে এসে জানায় যে, ঐ শিক্ষক আব্দুল্লাহ গত সোমবার ভোররাত আনুমানিক ৩টার সময় ছাত্রদের শয়নকক্ষে আমার ছেলের পরিহিত লুঙ্গি খুলে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বলৎকার করে।

Monday, December 4

বাউফলে বলৎকারের শিকার মাদ্রাসা ছাত্রের লাশ সেপটি ট্যাংক থেকে উদ্ধার

পটুয়াখালীর বাউফলে বলৎকারের শিকার মাদ্রাসার ছাত্র আতিকুল ইসলামের (১১) লাশ একটি মসজিদের সেপটি ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে।শনিবার (৩ডিসেম্ব) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের ফজলুর রহমান মুন্সী বাড়ির মসজিদের সেপটি ট্যাংক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। আতিকুল ইসলাম স্থানীয় ফজলুর রহমান রাহীমিয়া দারুল উলুম নুরানী হাফেজী ও এতিমখানার হেফজ শ্রেণির ছাত্র। আতিকের বাবার নাম সরেয়ার সরদার। পাশ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নের মধ্য জিড়াইল গ্রামে তার বাড়ি। সে বাবা-মায়ের একমাত্র ছেলে।