Thursday, February 29

আটক ভাইয়ের খোঁজ নিতে যাওয়া তরুণকে থানায় পেটানোর অভিযোগ

নোয়াখালীর সেনবাগ থানায় আটকে রেখে এক তরুণকে বেধড়ক মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। থানাহাজতে আটক বড় ভাইয়ের খবর নিতে ওই তরুণ থানায় গিয়েছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তরুণের নাম আবদুল্লাহ আল নোমান (২২)। তিনি একটি দোকানের কর্মচারী। আহত অবস্থায় তাঁকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মারধরে অভিযুক্ত উপপরিদর্শকের নাম সঞ্জয় সিকদার। পরিবারের সদস্যরা জানান, আটক শাহাদাত দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে এসে ভাইয়ের সঙ্গে একই দোকানে কাজ করেন। থানায় তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই।

এবার হিজড়াদের মারধরে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

রাজধানীতে প্রজাপতি পরিবহন বাসে হিজড়াদের মারধরের শিকার হয়ে জায়েদ ঐশীক নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আহত শিক্ষার্থীর বাবা আবুল কালাম আজাদ। 

কনফেকশনারি দোকানদারকে মারধর, মুগদায় তিন হিজড়া গ্রেপ্তার

রাজধানীর মুগদা থানাধীন মানিকনগর স্কুলের সামনে কনফেকশনারি দোকানে প্রবেশ করে দোকানদারকে মারধোরের ঘটনায়তিন হিজড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তিন হিজড়া হলেন চামেলি, জোসনা ও কুসুম। 

বুধবার সন্ধ্যায় মুগদার মানিকনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকামেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান।

Wednesday, February 28

বলাৎকারের ঘটনায় মাদ্রাসা ঘেরাও, ৯৯৯ ফোন দিলে অভিযুক্ত শিক্ষক আটক

বলাৎকারের ঘটনায় শাস্তির দাবিতে সাধারণ মানুষ মাদ্রাসায় গেলে ৯৯৯ এ ফোন করে ভাঙ্গচুরের অভিযোগ এনে সহযোগিতা চায় মাদ্রাসা কর্তৃপক্ষ। এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সামনে আসে বলাৎকারের ঘটনা। এমনই ঘটনা ঘটেছে জেলার দেবীগঞ্জ পৌরশহরের আলহেরা মাদ্রাসায়। অভিযোগ উঠেছে বলাৎকারের ঘটনা ধামাচাপা দিতে কর্তৃপক্ষের এমন কাল্পনিক অভিযোগ। 

রাঙ্গুনিয়ায় চার শিশুকে বলাৎকার, শিক্ষকের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে মাদ্রাসার চার ছাত্রকে বলাৎকারের দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত আসামির নাম নাছির উদ্দিন। রোববার চট্টগ্রাম নারী ও শিশু ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদিন এ আদেশ দেন।

নাছির উদ্দিন রাঙ্গুনিয়ার মহত পাড়ার শান্তিনিকেতন এলাকার নুরুল ইসলামের ছেলে ও ওই এলাকার আহমদিয়া আজিজুল উলুম মাদ্রাসার শিক্ষক।

পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগে মামলার গ্রহণ


জামিনের পর উজির মিয়াকে নিয়ে গিয়েছিলেন স্বজনরা।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশি নির্যাতনে উজির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ এনে দুই পুলিশ কর্মকর্তার নামে আদালতে মামলা দায়ের করেছেন নিহত উজির মিয়ার ভাই। 

আবেদন গ্রহণ করে আদালত আগামী ২ মার্চ (বুধবার) শুনানির দিন ধার্য করেছেন। 

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াজিদুজ্জামান শিকদার এ দিন ধার্য করেন। 

কালবেলায় সংবাদ প্রকাশের পর সেই তিন হিজড়া গ্রেপ্তার

কালবেলায় সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার হয়েছেন মুদি দোকানি সুমন মিয়াকে মারধর করা সেই তিন হিজড়া। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

রাজধানীর মুগদা থানার মানিকনগর এলাকায় গত কয়েকদিন আগে চাঁদা না পেয়ে সুমন নামে এক মুদি দোকানিকে মারধর করে ৩ হিজড়া। পরে বিষয়টির সত্যতা যাচাই করে ‘আতঙ্কের নাম হিজড়া, চাঁদা না পেলে করেন অশ্লীলতা-মারধর’ শিরোনামে সংবাদ প্রকাশ করে জনপ্রিয় গণমাধ্যম দৈনিক কালবেলা।

Monday, February 26

STATEMENT: JMBF Condemns Discriminatory Actions Against LGBT Individuals by Major Political Parties in Bangladesh

Paris, France; February 26, 2024: The France-based human rights organization JusticeMakers Bangladesh in France (JMBF) expresses deep concern over recent discriminatory actions against transgender and homosexual individuals, as well as the propagation of hate speech against homosexuality in Bangladesh by major political parties, including the ruling party Bangladesh Awami League, the main opposition party Bangladesh Nationalist Party (BNP), Jatio Party, and the Islamic-religion-based political party Islami Andolon Bangladesh.

According to reports published in various Bangladeshi newspapers, on February 4th, the Opposition Chief Whip of the National Parliament in Bangladesh and Jatiya Party General Secretary, Mujibul Haque Chunnu, demanded the removal of two lines from a seventh-grade textbook, claiming they were controversial with Islam. He argued that the inclusion of transgenderism in the textbook was solely aimed at creating social chaos by undermining traditional social values. 

Sunday, February 25

চন্দনাইশে ছাত্রকে বলাৎকার অভিযোগে শিক্ষক আটক

চন্দনাইশে ১১ বছরের এক মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাওলানা আবদুর রশিদ (২২) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় রবিবার সকালে শিশুটির পিতা মো.ইয়াছিন বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন।

এর আগে ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে ওই শিক্ষককে আটক করে চন্দনাইশ থানায় নিয়ে আসা হয়। গ্রেফতার হওয়া শিক্ষক মাওলানা আবদুর রশিদ বাঁশখালি থানা সরল ইউনিয়নের আবুল বশরের ছেলে বলে জানা যায়।

Saturday, February 24

নাটোরে বিয়ে করতে এসে ধরা স্কুল পড়ুয়া ২ ছাত্রী

নাটোরে স্কুলপড়ুয়া দুই সমকামী মেয়েকে হেফাজতে নিয়েছে সদর থানা পুলিশ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার একডালা থেকে তাদের হেফাজতে নেয় পুলিশ। অপ্রাপ্ত বয়স হওয়ায় মেয়েদের অভিভাবকদের জিম্মায় দেয়া হবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।এদের ভেতর একজনের বাড়ি নাটোর সদর উপজেলায় এবং অপরজনের বাড়ি সিলেটের কোতোয়ালি থানায়।