কুমিল্লার বুড়িচং উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে জালাল হোসেন (৩৫) নামে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। বুধবার (৩ মে) সন্ধ্যা ৬টার দিকে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ের জামতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ জালাল হোসেন (৩৫) বাকশিমুল ইউনিয়নের কোঁদালিয়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। গুলিটি তাকে পেছন দিক থেকে করা হলে তার কোমরের উপরিভাগে লাগে বলে জানা গেছে।
Thursday, May 4
Wednesday, May 3
সুপ্রিম কোর্টে পাল্টাপাল্টি বিক্ষোভ-হট্টগোল, আইনজীবী আহত
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভ, ধাক্কাধাক্কি ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগপন্থী আইনজীবী মো. আতাউর রহমান গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আওয়ামী লীগপন্থী আইনজীবীদের দাবি, বিএনপিপন্থী আইনজীবীদের হামলায় আইনজীবী মো. আতাউর রহমান গুরুতর আহত হয়েছেন। এ সময় আরও বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন বলে জানিয়েছেন সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল। তবে বিএনপিপন্থী আইনজীবীরা হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
কুড়িগ্রামে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

ফুলবাড়ীতে প্রতিমা ভাঙচুরের পর অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেনসহ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ দুপুরে উপজেলার রায়পাড়া গ্রামেছবি: প্রথম আলো
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চারটি পারিবারিক মন্দিরে ঢুকে আটটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাতের কোনো একসময় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমণ্ডল সীমান্তের রায়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রায়পাড়া গ্রামের বাসিন্দা বীরেন চন্দ্র বর্মণ জানান, তাঁর বাড়ির উঠানে রাধাকৃষ্ণ মন্দিরে তিন যুগ ধরে গ্রামের সবাই পূজা-অর্চনা করে আসছেন। গতকাল সোমবার সন্ধ্যায় তাঁরা মন্দিরে প্রার্থনা করেন। আজ সকালে মন্দিরে এসে দেখতে পান, মন্দিরের ভেতরে প্রতিমাগুলো কেউ ভেঙে রেখে গেছে। আগে কোনো দিন তাঁদের গ্রামে এমন ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন। তাঁদের ধারণা, আজ ভোররাতের দিকে দুর্বৃত্তরা প্রতিমাগুলো ভাঙচুর করেছে।
Monday, May 1
একজন অনন্যা যেভাবে হিজড়া জনগোষ্ঠীর অনুপ্রেরণা হলেন
https://www.prothomalo.com/video/bangladesh/wq610rxu9i?fbclid=IwAR1L7JTdoGzBDFSljxp6qB7mrA44j085pODFZhh3U1abKDFtHyMb3hXE4jM
Sunday, April 30
মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগ

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে এরকম একটি খবর পেয়ে ওই মাদ্রাসায় পুলিশ পাঠানো হয়। ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত শিক্ষক পালিয়েছেন।
মুন্সীগঞ্জের গজারিয়ায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বেশ কয়েকজন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে।
Saturday, April 29
সাংবাদিক রোস্তম মল্লিকের উপর সন্ত্রাসী হামলার পেছনে কী কারণ

মাগুরা প্রতিদিন : মাগুরায় কবি ও সাংবাদিক রোস্তম মল্লিকের উপর সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে ৭ জনকে ঘটনার পরদিন আটক করলেও হামলার পরিকল্পনাকারী ও মাস্টারমাইন্ডকে খুঁজে পায়নি পায়নি। হামলার মোটিভও সম্পর্কেও পুলিশের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের জানানো হয়নি।
২৫ এপ্রিল মঙ্গলবার রাতে মাগুরা শহরের কলেজপাড়ায় ফুড ক্যাফে রেস্টুরেন্টে আয়োজিত কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় তিনি সন্ত্রাসী হামলার শিকার হন।
Wednesday, April 26
Statement: JusticeMakers Bangladesh Condemns Murder of Gay Islamic Religious Leader in Dhaka
JusticeMakers Bangladesh, a human rights organization in Bangladesh, expresses grave concern over the recent murder of Maulana Jalal Uddin Jalali, a gay Islamic religious leader allegedly stabbed to death in his home in Dhaka on April 20th, 2023.
The rights organisation urges the government to conduct a transparent investigation and ensure a fair trial for the accused, as well as take measures to prevent similar incidents from happening in the future.
Sunday, April 23
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চকপাড়া সীমান্ত এলাকা থেকে সাদিকুর রহমান (৩৫) নামে এক বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার সকাল সাড়ে ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয়।সাদিকুর রহমান শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী উপচকপাড়া এলাকার মরহুম তৈয়বুর রহমানের ছেলে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, চকপাড়া সীমান্তে ১৮৩/৪-এস নম্বর পিলার থেকে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে নামো চকপাড়ার জামতলা ব্রিজের পাশে লাশটি পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়।
Friday, April 21
শিক্ষানবিশ আইনজীবী হত্যা
চট্টগ্রাম জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী আব্দুল্লাহ আল মামুন(২৬) হত্যার ঘটনায় স্ত্রী তানিয়া সুলতানা লিজাকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকারীদের শাস্তির দাবিতে শুক্রবার বিকালে কক্সবাজারের চকরিয়া লক্ষ্যারচর বাজারে মানববন্ধন করেছে এলাকাবাসী।
হিজড়াদের সম্পত্তিতে উত্তরাধিকার নিশ্চিতে কল্যাণ বোর্ড কেন নয়

হিজড়াদের সম্পত্তিতে উত্তরাধিকারের পাশাপাশি সামাজিক ও চিকিৎসার জন্য একটি হিজড়া কল্যাণ বোর্ড গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ১৬ মার্চ এই রুল দেন। হাইকোর্টের এই রুল সংক্রান্ত আদেশ সম্প্রতি প্রকাশিত হয়েছে।
Subscribe to:
Posts (Atom)


