সুন্দরী প্রতিযোগিতায় নিজের নাম নিবন্ধন করতে গিয়ে বেশ খানিকটা দ্বিধায় ছিলেন ইয়াছিন আহমেদ সকাল। একে তো ট্রান্সজেন্ডার, অন্যদিকে নামটাও পাল্টানো হয়নি এখনো, হয়তো নিবন্ধনপ্রক্রিয়া থেকেই বাদ পড়বেন। তবে শেষ পর্যন্ত নিবন্ধনেই থেমে থাকেননি, ‘মিস এভারগ্রিন বাংলাদেশ’ সিজন ওয়ানে দ্বিতীয় রানার্সআপের পুরস্কার জিতে নিয়েছেন রূপান্তরিত নারী ইয়াছিন। ১১ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঝলমলে অনুষ্ঠানে ক্রেস্ট ও অন্যান্য উপহারের পাশাপাশি পেয়েছেন ৫০ হাজার টাকার চেক।
Thursday, November 23
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারে থানায় মামলা ইমাম পলাতক
ময়মনসিংহের ত্রিশালে মাদরাসার ছাত্রকে জামে মসজিদের ইমাম বলাৎকার করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা থানায় মামলা করেছে। ইমাম পলাতক রয়েছে, এলাকায় ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।
বুধবার (২২ নভেম্বর) ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন শিক্ষার্থীর পিতা।
কটিয়াদীতে বালু উত্তোলনের মামলায় আইনজীবী গ্রেফতার

কিশোরগঞ্জের কটিয়াদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ভূমি সহকারীর মামলায় আলা উদ্দিন আলী নামে একজন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে এসআই (নিরস্ত্র) কামাল হোসেন বাদলের নেতৃত্বে কটিয়াদী মডেল থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তি আইনজীবী আলা উদ্দীন (৬০) পৌরসভার ভরারদিয়া গ্রামের মরহুম আছির উদ্দিনের ছেলে। পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান কটিয়াদী মডেল থানায় এ মামলাটি করেন।
Wednesday, November 22
চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে পুলিশী নির্যাতনের প্রতিবাদ
সরকার পতনের এক দফা ও ঘোষিত তফসিল বাতিলের দাবীতে বিএনপির ডাকা শান্তিপূর্ণ অবরোধকে কেন্দ্র করে সোমবার রাতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রকি হোসেন পিচ্চির ছোট ভাই রিয়াজ হোসেন রাব্বিকে খুলশী থানা পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে সারারাত শারীরিক নির্যাতন করে মারাত্মক আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের বিএনপি নেতারা।সাংবাদিকের উপর পুলিশী নির্যাতন
সাম্প্রতিক সময়ে পুলিশ ও সমাজসেবা কর্মকতা কর্তৃক মেহেরপুরে ডিবিসি টিভি‘র প্রতিনিধি আবু আক্তার করন এবং রংপুরের ইনডিপেন্ডেট টিভির ক্যামেরাপারসন লিমন মিয়াসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা,মামলা,নির্যাতনসহ হয়রানী করার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।২০ নভেম্বর সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে দিনাজপুর প্রেসক্লাব,সাংবাদিক ইউনিয়ন ও টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে সাংবাদিকদের নির্যাতনের চিত্র তুলে ধরে সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন,রংপুরের ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপার্সন লিমনের উপর পুলিশের হামলা ও মেহেরপুর ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আবু আক্তার করনের উপর সমাজ সেবা কর্মকর্তা কর্তৃক হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। ঘটনার সাথে জড়িতদের শুধু বদলী নয় শাস্তি নিশ্চিত করলেই আগামীতে কেউ এ ধরনের ঘটনাঘটনোর সাহস পাবেনা।
Tuesday, November 21
Statement: JMBF Urges Justice for the Killing of Homosexual Butcher Khairul Islam in Dhaka
Paris, France; November 20, 2023: JusticeMakers Bangladesh in France (JMBF) expresses grave concern over the recent tragic and heinous murder of Khairul Islam, a gay butcher at Dakkhinkhan in Dhaka on the night of November 12, 2023.
The rights organization urges the government to give exemplary punishment to the alleged culprit through a prompt and fair trial. Additionally, they call for immediate measures to protect members of the LGBT community, preventing similar incidents in the future.
According to reports from various Bangladeshi news media, police recovered Butcher Khairul's bloodied body wrapped in a blanket from his shop in Dakshinkhan police station in Dhaka on the night of September 12, 2023. One wound was found on his nose, and three sharp weapon wounds were discovered on his neck. Initially, investigators had no leads, but later, individuals were arrested on suspicion. During intensive interrogation, Shahidul Islam, a butcher from a nearby shop, admitted that he worked at Judge Mia's meat shop in Adam Ali Market. Every day, after selling meat, he went home to Bereid. However, on the day of the incident, Khairul asked him to sleep in his shop, "Afsal Gost Bitan." Shahidul agreed, and around 11 o'clock, Khairul allegedly attempted a homosexual advance. Shahidul, angered by this, hit Khairul's face with a meat cutter chapati from Khairul's butcher's box, causing him to fall. Shahidul then struck Khairul's right-side neck more than three times to ensure his death. After confirming the victim's death, he wiped the body with a blanket, placed it in a box, covered Khairul with another blanket, and fled the scene.
Monday, November 20
হিজড়াদের (ত্রিতিয় লিঙ্গ) আক্রমণে বৃদ্ধা আহত।

স্টাফ রিপোর্টারঃ হিজড়াদের হাতে গুরুতর আহত হয়েছে এক বৃদ্ধা। ঘটনার বিবারনে ও সরেজমিনে জানাযায় মনিরামপুর উপজেলার দাঙ্গা মহিসদীয়া গ্রামে ঘটনার দিন আনুমানিক বেলা ১১ টার দিকে মৃত শামসুর রহমানের বাড়িতে শম্পা ও তার সাথে থাকা অন্য দুইজন হিজড়া উপস্থিত হয়ে মৃত শামসুর রহমানের স্ত্রী মাজিদা বেগম (৬৫) এর কাছে দুই হাজার টাকা দাবি করে।
এতে মাজিদা বেগম তাদের বলে আমি গরিব মানুষ এত টাকা দেব কি ভাবে, আমার কাছে টাকা নেই আমি দুই কেজি চাউল দিচ্ছি এটা নিয়ে চলে যাউ তুমরা। এতেই তিন হিজড়া মাজিদা বেগমের উপর খিপ্ত হয়ে বিভিন্ন বাজে ভাষায় তাকে গালাগালি করতে থাকে।
ঠাকুরগাঁওয়ে মহিলা দলের মিছিলে পুলিশের ধস্তাধস্তি, আইনজীবী আটক
বাংলাদেশ প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে জেলা মহিলা দলের বিক্ষোভ মিছিল থেকে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ। এ সময় ছাত্রদলের নেতা কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধায় ইয়াজুল ইসলাম নামের ওই আইজীবীকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে আটক করা হয়। এসময় জেলা ছাত্রদল এর সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা আক্তার শিখার সাথে পুলিশের ধস্তাধস্তির মাধ্যমে হেনস্থা করার অভিযোগও উঠেছে।
মনোনয়ন ফরম কিনেছেন তৃতীয় লিঙ্গের রানী

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রংপুর-৩ (সদর-আংশিক সিটি) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কিনেন।
রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে এ মনোনয়ন ফরম তোলেন তিনি। এ সময় তার সঙ্গে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
আনোয়ারা ইসলাম রানী রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠীর জন্য তিনি কাজ করছেন। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠনের পক্ষ সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন তিনি।
না.গঞ্জে শিশু বলাৎকার মামলায় যুবকের মৃত্যুদন্ড
সিদ্ধিরগঞ্জে এক শিশুকে বলাৎকারের পর হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত আসামি হলো চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জালাল উদ্দিনের ছেলে নাজমুল হোসেন ওরফে নাজু (৩৯)। মৃত্যুদন্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার আলম খানের বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন নাজমুল হোসেন। কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
Subscribe to:
Posts (Atom)

