Monday, November 20

বাংলাদেশের ট্রান্সজেন্ডার সম্প্রদায়

বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ট্রান্সজেন্ডার সম্প্রদায় একটি অনন্য স্থান দখল করে আছে। এটি এমন এক সম্প্রদায় সমাজে যাদের অবস্থান প্রায়শই প্রান্তিক পর্যায়ে এবং যারা সমাজের অন্যান্য মানুষের দ্বারা ভুল বোঝাবুঝি এবং প্রতিষ্ঠিত সামাজিক নিয়ম এবং প্রত্যাশার মুখে নানারকম চ্যালেঞ্জের সম্মুখীন হন। বাংলাদেশের ট্রান্সজেন্ডার জনসংখ্যা আত্মপরিচয়, গ্রহণযোগ্যতা এবং অন্তর্ভুক্তির জন্য চলমান সংগ্রামের একটি আখ্যান উন্মোচন করে।

অনেক সমাজের মতো বাংলাদেশেও ঐতিহ্যগতভাবে বাইনারি লিঙ্গ নিয়ম-পুরুষ এবং মহিলা মেনে চলে। লৈঙ্গিক এই পরিচয়ের বাইরে যাদের অবস্থান স্থানীয়ভাবে তারা “হিজড়া” নামে পরিচিত। হিজড়ারা বিভিন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে যারা প্রচলিত পুরুষ-মহিলা বিভাজনের বাইরে শনাক্ত হয়। তাদের পরিচয়ের মধ্যে ট্রান্সজেন্ডার নারী, নপুংসক, আন্তঃলিঙ্গ ব্যক্তি, উভলিঙ্গ, তৃতীয় লিঙ্গ এবং যারা ঐতিহ্যগত লিঙ্গ নিয়ম মেনে চলে না তারা অন্তর্ভুক্ত থাকতে পারে।

Sunday, November 19

জাতীয় সংসদে সংরক্ষিত আসন চান ট্রান্সজেন্ডার ও হিজড়ারা

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুস্থ জীবন’। ছবি: আজকের পত্রিকা জাতীয় সংসদে হিজড়া ও ট্রান্সজেন্ডারদের জন্য সংরক্ষিত আসনের দাবি জানানো হয়েছে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুস্থ জীবন’-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


সচেতন হিজড়া অধিকার যুব সংঘের সভাপতি রবি বলেন, ‘আমরা সমাজে পিছিয়ে আছি কারণ আমাদের পিছিয়ে রাখা হয়েছে। আমরা কী-না পারি? আমরা আগেও দাবি জানিয়েছি জাতীয় সংসদে সংরক্ষিত আসনের জন্য। আজকে আবার দাবি জানাচ্ছি। আপনারা শুধু রাস্তায় আমাদের চরিত্র দেখেছেন, কিন্তু আমাদের ভালো কাজগুলো দেখেননি। আমাদের মধ্যেও ভালো মানুষ আছে। জাতীয় সংসদে যদি আমাদের প্রতিনিধি থাকে, তাহলে আমাদের কথা আমরাই বলতে পারব। আমরা আমাদের কথা বলতে চাই।’

Thursday, November 16

হরতালে পুলিশের কাজে বাধার মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবীর কারাদণ্ড

সুপ্রিম কোর্টের আইনজীবী যুবদলের সহ আইনবিষয়ক সম্পাদক নূরে আলম সিদ্দিকীযুবদলের আইনবিষয়ক সহসম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী নূরে আলম সিদ্দিকীসহ দলের ৯ জন নেতা-কর্মীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ২০১০ সালের ২৭ জুন বিএনপির হরতালে সূত্রাপুরের কাপ্তানবাজার এলাকায় জোর করে দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছিলেন। পুলিশ নিষেধ করলে তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে তিন পুলিশ সদস্যকে আহত করেন।

চট্টগ্রামে ৪ শিশুকে বলাৎকার, গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক

চট্টগ্রামে চার শিশুকে বলাৎকার করায় মো. ওমর ফারুক (২১) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ নভেম্বর) রাতে বন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে পরদিন (মঙ্গলবার) দুপুরে তাকে আদালতে পাঠায়।
গ্রেপ্তার ফারুক বন্দর থানার ২নং মাইলের মাথা কলসিদিঘীরপাড় বাদামতলা এলাকার মারকাজুল হুফফাজ মাদ্রাসার শিক্ষক।

উত্তরায় কসাইয়ের হাতে কসাই খুন, নেপথ্যে সমকামিতা

গত রোববার রাতে উত্তরার দক্ষিণখানে নিজের মাংসের দোকান থেকে খাইরুল নামে এক কসাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। খাইরুল হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে বলাৎকার।

এ ঘটনায় শহিদুল ইসলাম নামে আরেক কসাইকে গ্রেপ্তারের পর আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রো পলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোর্শেদ আলম।

মোর্শেদ বলেন, গত রোববার রাতে দক্ষিণখানের নিজ দোকানে কম্বলে পেঁচানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় কসাই খাইরুলের। তার নাকে ধারালো অস্ত্রের ক্ষত এবং গলার ডান পাশে তিনটি ক্ষত পাওয়া যায়। প্রাথমিকভাবে আমরা এই হত্যাকাণ্ডের কোনো ক্লু পাচ্ছিলাম না। পরে সন্দেহজনক কয়েকজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন পাশের দোকানের কসাই শহিদুল। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

হিজড়া ও ট্রান্সজেন্ডার শব্দের অস্পষ্টতায় দেশে ভয়াবহ বিপর্যয়ের ঝুঁকি

সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ট্রান্সজেন্ডার নিয়ে মন্তব্য- ‘কেউ চাইলেও লিঙ্গ পরিবর্তন করতে পারে না’ অথবা ‘পুরুষ পুরুষই, নারী নারীই’- বিশ্বে আলোড়ন তৈরি করে। আমরা এমন সময়ে বাস করছি যখন আমেরিকার মতো উন্নত দেশের সংসদে বিতর্কের বিষয় হয়- ‘পুরুষ কি গর্ভে সন্তান ধারণ করতে পারে?’ এ বছরের শুরুতে জেলখানায় এক ট্রান্সজেন্ডার নারী (জন্মগত পুরুষ) প্রকৃত নারীকে (রুমমেট) ধর্ষণের ইস্যুতে স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী পদত্যাগে (১৫ ফেব্রুয়ারি ২০২৩) বাধ্য হোন। স্কুলের পাঠ্যক্রমে ট্রান্সজেন্ডার বা এলজিবিটি মতাদর্শ অন্তর্ভুক্তির প্রতিবাদে গত ২০ সেপ্টেম্বর কানাডার লক্ষ লক্ষ (মিলিয়ন মার্চ) পিতামাতা রাস্তায় নেমে আসেন।

আসন্ন আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ট্রান্সজেন্ডার একটি বড় ইস্যু হতে যাচ্ছে। তুরষ্কের সাম্প্রতিক নির্বাচনে এলজিবিটি বড় একটি ইস্যু ছিল। নির্বাচনে জয়ী হওয়ার পর অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্যে এরদোয়ান বলেন- এই বিজয় এলজিবিটি মতাদর্শের বিরুদ্ধে বিজয়। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ট্রাডিশনাল মূল্যবোধ রক্ষার্থে এলজিবিটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। চায়নাও একই মনোভাব পোষণ করে, এলজিবিটি গোষ্ঠীর প্রাইড মাসে রঙধনু পতাকা বহনের অপরাধে দু’জনকে গ্রেপ্তার করে।

হিজড়া এবং ট্রান্সজেন্ডার শব্দের মৌলিক পার্থক্য না বুঝার করার কারণে ২০১৮ সালে পাকিস্তানে ট্রান্সজেন্ডার বিল সংসদে পাস হয়। কিন্তু জন্মগত লিঙ্গ পরিচয়ের সাথে মনস্ত্বাত্তিক জেন্ডার পরিচয় অন্তর্ভুক্তির কারণে সমাজে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে বিধায় কোর্ট ১৭ মে ২০২৩ আইনটি বাতিল ঘোষণা করে। সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ অক্ষুণ্ন রাখতে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা মহাদেশের দেশগুলো এলজিবিটির বিরুদ্ধে সক্রিয় অবস্থান নিয়েছে। এমনকি উগান্ডা পশ্চিমা ভিসা নিষেধাজ্ঞা, বিশ্বের ব্যাংকের ঋণ স্থগিত করার মতো অর্থনৈতিক ব্যাপারকেও উপেক্ষা করেছে। পূর্ব ইউরোপের দেশগুলোও ট্রান্সজেন্ডার মতাদর্শে বিরুদ্ধে অবস্থা নিয়েছে। জেন্ডার আইডেন্টিটি ইস্যুতে ইতালির সরকার পরিবর্তন হয়। সম্প্রতি হ্যাংগেরি ট্রান্সজেন্ডাদের লিগালাইজেশন বন্ধ ঘোষণা করেছে।

Wednesday, November 15

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের রাবার বুলেটে আশরাফুল আলম নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাগভান্ডার বিজিবি ক্যাম্পের আওতাধীন পূর্ব ভোট সীমান্তে এ ঘটনা ঘটে।


আশরাফুল আলম (২৫) ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের পূর্ব ভোটহাট গ্রামের আলী আকবরের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে কয়েকজন যুবক উপজেলা বাগভান্ডার বিজিবি ক্যাম্পের আওতাধীন পূর্ব ভোট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৫৭ এর সাব পিলার ৪ এস ও ৫ এস এর মাঝামাঝি স্থানে অবৈধ পথে সুপারি পারাপার করছিলেন। এ সময় ভারতের কালমাটি বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের ছোড়া রাবার বুলেটে আহত হন আশরাফুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত পৌনে ২টার দিকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

মহানগর বিএনপি নেতা গ্রেফতার

 https://www.jugerchinta.news/%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%97%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%A1%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0/58141?fbclid=IwAR3Efai2MvZG2L30XZDxARkZD1RoaslUvFpRxSE7c_ae38x1noj5JIZpH_g

Tuesday, November 14

‘প্রতিদিন প্রার্থনা করতাম, ঘুম থেকে জেগেই যেন নিজেকে মেয়ে হিসেবে দেখতে পাই’

বাসা খুঁজতে গিয়ে ‘টু লেট’ দেখে একটি নম্বরে ফোন দেন জারা রহমান। অপর প্রান্তে ফোন ধরেন বাড়িওয়ালা। কথাবার্তার এক পর্যায়ে বাসা ভাড়া ঠিক হয়। কিন্তু জারা যখন বলেন, তিনি একজন ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত নারী (ছেলে থেকে মেয়ে হয়েছেন), সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেন বাড়িওয়ালা। জারার মুঠোফোন নম্বরটিও ব্লক করে দেন।

জারা রহমান বলেন, ‘সরাসরি বাড়ি খুঁজতে গেলে এক বয়স্ক বাড়িওয়ালি ভাড়া ঠিকঠাক করে জানালেন, আমাকে তাঁর খুব পছন্দ হয়েছে। এরপর তাঁকে যখন ট্রান্স উইমেন বলে আমার পরিচয় দিলাম, তিনি বিষয়টি ঠিক বুঝতে পারলেন না। তখনো বললেন, সমস্যা নেই। কিন্তু তাঁকে যখন জানালাম আমি ছেলে থেকে মেয়ে হয়েছি, তখন দৌড় দিয়ে ঘরের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। এরপর তাঁর স্বামীকে পাঠালেন। তিনি এসে বললেন, তাঁরা কোনো হিজড়াকে বাসা ভাড়া দেবেন না।’ রাজধানীর মহাখালীসহ বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিতে গিয়ে জারা রহমানের এমন অভিজ্ঞতা হয়েছিল।

আদালত শেষে বাড়ি ফেরার পথে আইনজীবী নেতা গ্রেপ্তার

আইনজীবী জাকির হোসেন। ছবি: আজকের পত্রিকা আদালত শেষে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আইনজীবী নেতা জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে শহরের দুই নম্বর রেলগেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



গ্রেপ্তার বিএনপি নেতা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।