Wednesday, November 8

পুলিশের গুলিতে নারী পোশাক শ্রমিক নিহত

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির পরও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অব্যাহত আছে। বুধবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও জরুনসহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে আঞ্জুয়ারা খাতুন (২৮) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। সকাল সাড়ে ৮টার দিকে কোনাবাড়ি জরুন চার রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আঞ্জুয়ারাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা সোয়া ১২ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় জামাল উদ্দিন (৪৮) নামে গুলিবিদ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হত্যামামলা অনুসন্ধান করতে গিয়ে লিঙ্গ পরিবর্তনকারী চক্রের সন্ধান

হত্যা মামলার তদন্ত করতে গিয়ে লিঙ্গ পরিবর্তনকারী চক্রের সন্ধান পাওয়া গেছে। তৃতীয় লিঙ্গের (হিজড়া) হতে দেড় থেকে দুই লাখ টাকার বিনিময়ে অপারেশন করতো চক্রটি। পরে হরমোনজাতীয় ওষুধ প্রয়োগ করে শরীরে আনা হতো পরিবর্তন। এমন অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বীকারোক্তিতে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। তাদের লিঙ্গ পরিবর্তনে কয়েকজন ডাক্তারও জড়িত। লিঙ্গ পরিবর্তনে আছে বিশেষ অপারেশন থিয়েটার। সব কিছুর অনুসন্ধান করে উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

Tuesday, November 7

Statement: JMBF Calls for Justice for the Death of Nurul Islam Due to Alleged Police Torture in Narayangan

Paris, France; October 7, 2023: JusticeMakers Bangladesh in France (JMBF) is deeply concerned and outraged over the tragic death of Nurul Islam (55), a poultry businessman, due to alleged torture by plainclothes policemen following their raid on his home in Sonargaon, Narayanganj on November 6, 2023.


JMBF urges the formation of an inquiry committee, led by a judicial magistrate, to investigate this incident, ensuring the highest levels of integrity and transparency in the proceedings. JMBF also calls for exemplary punishment for the alleged culprits through a fair and transparent trial under the Prohibition of Torture and Death in Custody Law 2013.


According to reports published in various online news media, it is learned that on November 6, Nurul Islam, a 55-year-old poultry businessman, died in his own home following a raid by plainclothes policemen in the village of Burumdi, under the jurisdiction of Jampur Union in Sonargaon Police Station in Naranganj. Deceased family members alleged that the police punched and beat him during the raid, and as he was a heart patient, he couldn't bear that torture and subsequently died. His daughter, Mithila Akter, stated that ASI Elias went to the deceased's house with a constable in plainclothes and demanded BDT 1 lakh.

জামালপুর কারাগারে সাড়ে ৪ ঘণ্টার ব্যবধানে দুই কয়েদির মৃত্যু

জামালপুর কারাগারে বন্দী দুই কয়েদির মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জামালপুর কারাগারের জেলার আবু ফাতাহ।

মারা যাওয়া কয়েদিরা হলেন জামালপুরের মেলান্দহ উপজেলার কাঙ্গালকুশা গ্রামের ইয়াকুব আলী (৬৫) ও মাদারগঞ্জ উপজেলার কুমরাকান্দি গ্রামের শাহীন হাওলাদার (৪০)। তাঁদের মধ্যে ইয়াকুব আলী হত্যা মামলায় যাবজ্জজীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি ২০১৮ সালের ৮ আগস্ট থেকে কারাগারে ছিলেন। আর শাহীন তিনটি মাদক মামলায় চলতি বছরের ৩১ আগস্ট থেকে কারাগারে ছিলেন। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।

সোনারগাঁয়ে পুলিশের মারধরে ব্যবসায়ী মৃত্যুর অভিযোগ, ময়নাতদন্ত ছাড়াই দাফন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের মারধরে নুরুল ইসলাম (৫৫) নামের এক পোলট্রি ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে এ ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি, ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী। আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। বাড়িতে পুলিশ দেখে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

নিহত নুরুল ইসলাম ওই গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে। তাঁর পাঁচ মেয়ে ও এক ছেলে রয়েছে। তাঁর মেয়ে শিলা আক্তার ও মিথিলা আক্তার জানান, তিন বছর আগে ওপেন হার্ট সার্জারি হওয়ার পর তাঁদের বাবা বাড়িতেই থাকতেন। বাড়িতেই পোলট্রি মুরগির ব্যবসা করতেন। গতকাল দুপুরেও তিনি বাড়িতে ছিলেন। এ সময় তালতলা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস আহমেদ একজন পুলিশ কনস্টেবলসহ সাদাপোশাকে তাঁদের বাড়িতে আসেন। একপর্যায়ে হাতকড়া পরিয়ে নুরুল ইসলামকে ঘর থেকে বের করার চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের বাবার ধস্তাধস্তি হয়। পুলিশ নুরুল ইসলামকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে। এ সময় পুলিশ তাঁকে ছেড়ে দিতে ১ লাখ টাকা ঘুষ দাবি করে। পরিবারের সদস্যরা ৫০ হাজার টাকা দিতে রাজি হন।

প্রধান বিচারপতির বাসভবনে হামলা: বিএনপির তিন আইনজীবী নেতার আগাম জামিন

ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন (২৮ অক্টোবর) প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সরকারি কাজে বাধা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে রমনা মডেল থানায় করা দুই মামলায় বিএনপির তিন আইনজীবী নেতা আগাম জামিন পেয়েছেন।

আগাম জামিন চেয়ে বিএনপির তিন নেতার করা আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আগাম জামিন পাওয়া তিন আইনজীবী হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী ও যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন।

https://www.prothomalo.com/bangladesh/mkqjk0kdhu

গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু, ৪২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

কক্সবাজারের উখিয়ায় জালিয়াপালংয়ে র‌্যাবের টহল দলের ওপর হামলার ঘটনায় গুলিবিদ্ধ এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এ ছাড়া একই ঘটনায় বিএনপির ৪২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে র‍্যাব।

গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া বিএনপি নেতা জাগির হোসেন (৩৮) জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি পাইন্যাশিয়া গ্রামের মৃত মো. আলমের ছেলে। মৃত্যুর খবর নিশ্চিত করেন জাগিরের ভাতিজা শিহাব উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, হামলার সময় তাঁর চাচার (জাগির) পেটে গুলি লাগে। এরপর তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

চন্দনাইশে শিশু বলাৎকার, থানায় মামলা

চট্টগ্রামের চন্দনাইশে দশ বছর বয়সী শিশুকে বলাৎকারের অভিযোগে উৎফল কান্তি বৈদ‍্য (২৮) নামে এক ব‍্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। রবিবার রাতে শিশুটির পিতা বাদী হয়ে চন্দনাইশ থানায় মামলাটি দায়ের করেন। 

অভিযুক্ত উৎফল সাতবাড়ীয়া ইউপি'র ৪ নং ওয়ার্ডের ছলিয়া পাড়া এলাকার শচীন্দ্র মোহন সুশীলের ছেলে।

Monday, November 6

দৌলতপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসীরা হামলা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর উপজেলা বাজার সংলগ্ন এলাকায় শহিদুল ইসলাম সোহাগ (৩৫) নামে এক সাংবাদিকের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও লোহার রডের আঘাতে মারাত্মক আহত হয়ে তিনি দৌলতপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার শিকার শহিদুল ইসলাম সোহাগ দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় দৌলতপুর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জানান, তার মাথা ও মুখমন্ডলে উপুর্য লোহার রড ও ধারালো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। তার মাথায় ৭ টা সেলাই দেয়া হয়েছে। তবে, তিনি এখন শঙ্কামুক্ত।

Sunday, November 5

ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের বাসায় অভিযান

ঢাকা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।শনিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তার ধানমন্ডির বাসা ঘিরে ফেলে তারা।এরপর তারা বাসার গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী বাসার বিভিন্ন কক্ষে খোঁজাখুঁজি করে তারা।


এ সময় বাসায় অসীমের স্ত্রী-সন্তানরা অবস্থান করলেও অসীম বাসায় ছিলেন না জানা গেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জানান এ তথ্য জানিয়েছেন।
https://www.banglanews24.com/politics/news/bd/1218841.details?fbclid=IwAR0V6mwPwqxVzZ6YkuzwwPi7MQafGofArU10yUny-9-bZjrmLKlWIUn5WEg