Sunday, November 5

দৌলতপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসীরা হামলা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর উপজেলা বাজার সংলগ্ন এলাকায় শহিদুল ইসলাম সোহাগ (৩৫) নামে এক সাংবাদিকের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও লোহার রডের আঘাতে মারাত্মক আহত হয়ে তিনি দৌলতপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার শিকার শহিদুল ইসলাম সোহাগ দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় দৌলতপুর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জানান, তার মাথা ও মুখমন্ডলে উপুর্য লোহার রড ও ধারালো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। তার মাথায় ৭ টা সেলাই দেয়া হয়েছে। তবে, তিনি এখন শঙ্কামুক্ত।

মিরসরাইয়ে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধকে পুলিশে সোপর্দ

মিরসরাইয়ে ১০ বছরের এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. নুরুল ইসলাম (৫৮) নামে এক বৃদ্ধকে আটক করে জোরারগঞ্জ থানা পুুলিশে সোপর্দ করলো জনতা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার ধুম ইউনিয়নের মোবারকঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।


অভিযুক্ত নুরুল ইসলাম ধুম ইউনিয়নের ২নং ওয়ার্ডের বারইয়া গ্রামের বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নুরুল ইসলাম ১০ বছরের ওই শিশু শিক্ষার্থীকে মাদ্রাসায় যাওয়ার পথে প্রায় সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে শরীরের বিভিন্ন স্থানে হাত দেওয়াসহ জোরপূর্বক একাধিকবার বলাৎকার করে আসছিলো। আর এসব বিষয়ে কাউকে না জানানোর জন্য তাকে

Saturday, November 4

BNP vice chairman Shahjahan Omar arrested: party

Members of law enforcement agencies detained the main opposition Bangladesh Nationalist Party vice-chairman Barrister Shahjahan Omar (Bir Uttam) at a location in Dhaka city at the night following Saturday.

BNP senior joint secretary general Ruhul Kabir Rizvi said this in a statement on Sunday.


The statement did not mention the place of detaining the BNP leader.

Rizvi condemned the arrest of the party leader and demanded release of all the party leaders and activists arrested in false and fabricated cases.

Law enforcement agencies, however, did not say anything about the detention of Shahjahan.

https://www.newagebd.net/article/216876/bnp-vice-chairman-shahjahan-omar-arrested-party

Statement: JMBF Expresses Deep Concern and Outrage over Arbitrary Arrests and Police Brutality against Pro BNP-Jamaat Lawyers in Bangladesh.

Paris, France: November 4, 2023 - JusticeMakers Bangladesh in France (JMBF) deeply expresses concern and outrage over the arbitrary arrests, fabrication of false cases, and the occurrence of police brutality against lawyers associated with the Bangladesh Nationalist Party (BNP) and Jamaat-e-Islami Bangladesh during peaceful demonstrations and protests in Dhaka and Faridpur.

France-based human rights organization, JMBF, calls for the identification of the accused through an impartial investigation led by a High Court Judge and the immediate, unconditional release of the arrested lawyers, along with the dropping of all charges against them.

Based on reports published in various online and print newspapers in Bangladesh over the past two weeks, it has come to our attention that on the night of October 30, 2023, around at 8 pm, Advocate S.M. Mojammel Hossain Alal, a lawyer of the Supreme Court of Bangladesh and the Central Committee Joint Secretary of the Bangladesh Nationalist Party (BNP), was arrested from his residence in the Kathalbagan area of the capital. He was arrested on multiple charges related to the recent gatherings and demonstrations by the BNP and subsequently sent to jail custody. Before this, on the morning of October 29, in Dhaka, the Detective Branch (DB) police conducted a raid on his residence in Lalmatia, conducting searches in every room but failing to locate him. Later in the day, around noon, DB police entered his Banani residence too.

হাতীবান্ধায় শ্মশানের মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ

লালমনিরহাটের হাতীবান্ধায় জমিসংক্রান্ত বিরোধের জেরে শ্মশানের মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ নভেম্বর) সকালে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়া সাড়ডুবি সার্বজনীন মহাশ্মশানে এ ঘটনা ঘটে। এ বিষয়ে হাতীবান্ধা থানায় মামলার প্রস্তুতি চলছে।

শশ্মানের মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে মহল ইসলাম গংদের বিরুদ্ধে। জানা গেছে, ১৯৩৫ সালে ওই শ্মশানটি স্থাপিত হয়। হঠাৎ করে গত কয়েক মাস ধরে শ্মশানের জমি নিজেদের দাবি করছেন মহল, রেজাউল, সাজু, দুলাল, মন্টুসহ আরও অনেকে। এ নিয়ে মন্দির কমিটির সাথে তাদের বিরোধ চলে আসছে। শুক্রবার (৩ নভেম্বর) সকালে দুর্বৃত্তরা ওই শ্মশানের ঘর ও মন্দিরের মূর্তি ভাঙচুর করে। পরে ৯৯৯ এ ফোন করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ওই মন্দিরের পূজারী নিরু বালা বলেন, আমি সকালে পূজা করে আসি। এ সময় অভিযুক্তরা লাঠি, পাথর ও দেশীয় অস্ত্র নিয়ে আমাকে বলে ‘এ হিন্দু বেটি তোরা কীভাবে পূজা করিস আয়তো দেখি।’ এ কথা বলেই শ্মশানের মন্দির ভাঙচুর শুরু করে। ভাঙচুর শেষে তারা সেখানে আগুন ধরিয়ে দেয়।


স্থানীয় বাসিন্দা ষাটোর্ধ ফজলুল হক বলেন, আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছি হিন্দুরা ওই শ্মশানে দাহ করে। শ্মশানের মন্দিরে পূজা করে। শুধু আমি নই, আমার দাদা ও বাবারাও দেখে আসছেন। তাদের কাছেও শুনেছি। হিন্দুরা আমাদের প্রতিবেশী। আমরা সবাই এক সাথে বসবাস করি। তাদের শ্মশান ভাঙচুর ও মন্দিরে আগুন দেওয়া ঠিক হয়নি। যারা এ কাজ করেছে তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক।

স্থানীয় বাসিন্দা নূর জাহান বেগম বলেন, সকালে অভিযুক্তরা ওই শ্মশানের মন্দির ভাঙচুর করে অগ্নি সংযোগ করে সেখানকার সব কিছু বাড়িতে নিয়ে যায়। পরে পুলিশ এসে অভিযুক্তদের বাড়ি থেকে বেশ কিছু জিনিস উদ্ধার করে। এ বিষয়ে বুড়া সাড়ডুবি সার্বজনীন মহাশশ্মানের সভাপতি স্বপন রায় বলেন, অনেক বছর ধরে আমরা ওই শ্মশান ব্যবহার করে আসছি। কিন্তু হঠাৎ করে মহল, রেজাউল, সাজু, দুলাল, মন্টুসহ আরও অনেকে শ্মশানের জমিটি নিজেদের দাবি করে আমাদের জমিটি ছেড়ে দিতে বলে। আমরা জমি ছেড়ে না দেওয়ায় তারা আমাদের শশ্মান ও মন্দিরের মূর্তি ভাঙচুর করেছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলা করা হবে।

এ বিষয়ে অভিযুক্ত মহল ইসলাম বলেন, আমরা কোনো মন্দির ভাঙচুর করিনি। তারাই তাদের মন্দিরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে। ওখানে কোনো শ্মশান ছিল না। ওই জমি আমার বাপ-দাদার সম্পত্তি।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু দিলীপ কুমার সিংহ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তাদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি শাহ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

https://www.kalbela.com/country-news/36169

Thursday, November 2

পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করার কথা স্বীকার করল বিএসএফ

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তের ওপারে বাংলাদেশি যুবক আইনুল হক (৩২) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফ গুলি করার কথা স্বীকার করেছে।


আইনুলের গুলিবিদ্ধ লাশ বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ সীমান্তের ৪৪৮ নম্বর সীমান্তখুঁটি এলাকায় মহানন্দা নদীর পাড়ে ভারতীয় ভূখণ্ডে পড়ে ছিল। বেলা তিনটার দিকে বিএসএফ লাশটি উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে।

Wednesday, November 1

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আইনুল হক (৩২) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (১ নভেম্বর) ভোরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাসেমগঞ্জ এলাকার ৪৪৮ নম্বর পিলারের ভারতের অভ্যন্তরে ফাঁসিদেওয়া ক্যাম্পের ফকিরগঞ্জ গ্রামে সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত আইনুল হক দক্ষিণ কাসেমগঞ্জ এলাকার আকবর আলীর ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

Statement: JMBF Demands an End to All Killings by BSF at the Indo-Bangla Border

Paris, France; November 01, 2023: JusticeMakers Bangladesh in France (JMBF) expresses profound concern regarding the killing of a Bangladeshi citizen, Ainul Haque (32), due to gunfire by the Indian Border Security Force (BSF) at the Tetulia border in the Panchagarh district on the early morning of November 01, 2023.


The France-based human rights organization, JMBF, strongly condemns the killing of Ainul Haque and urges an end to all kinds of killings at the Indo-Bangla border by BSF, in accordance with international laws and principles.


According to reports from various Bangladeshi newspapers, on November 1st, early in the morning, Ainul Haque, a 32-year-old Bangladeshi cattle trader, was killed by gunfire from the Indian Border Security Force (BSF) near border pillar 448 in Fokirganj village, South Kasemganj, Banglabandha Union, under Tetulia Upazila in Panchagarh district. Ainul Haque, the victim, was a cattle trader from South Kasemganj in Panchagarh. Local residents were alarmed by gunshots in the early hours of November 1st, sparking immediate concern, especially for Ainul Haque's family, who searched for him throughout the night. It was later revealed that Ainul Haque was fatally shot by the BSF near the Indian border. Regrettably, Ainul Haque's body was taken by the BSF, and they have not yet handed over his body to his family.

যুবদল নেতা হত্যার

সিলেটে অবরোধ চলাকালে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় সিলেট বিভাগের চার জেলায় আগামীকাল বুধবার সকাল–সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে সিলেট জেলা ও মহানগর যুবদল। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষে যুবদলের নেতারা এ কর্মসূচি ঘোষণা দেন।


বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ বিকেলে দিলু আহমদ ওরফে জিলু (৪০) নামের এক যুবক মারা যান। বিএনপির দাবি, ওই যুবক গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। অবরোধ কর্মসূচি চলাকালে সকাল আটটার দিকে দক্ষিণ সুরমার লালাবাজারে পুলিশের ধাওয়ায় গাছে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে নির্যাতন করে পুলিশ। বিকেলে ওই যুবক মারা যান।

মির্জা আব্বাস ও আলাল গ্রেফতার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে শহীদবাগ মসজিদের গলির বাসা থেকে মির্জা আব্বাস ও কাঁঠালবাগান এলাকা থেকে আলালকে গ্রেফতার করা হয়। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হওয়া একাধিক মামলায় আসামি করা হয়েছে বিএনপির এই দুই নেতাকে।

ডিবিপ্রধান হারুন অর রশিদ গ্রেফতারের সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা পুলিশ হত্যা মামলার আসামি। দুজনকে গ্রেফতার করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।